Adsense

Tuesday, September 2, 2025

কথা কিনবি | বাংলা কবিতা | John Ovi Rozario | জন অভি রোজারিও

কথা কিনবি

-JOHN ROZARIO (Ovi)




কথা কিনবি?? কথা???
হরেক রকম কথা বেঁচি,
কথা বেঁচে, রাতকে আমি ঘুচি।
এক শব্দের কথা প্রতি
হাজার টাকা পাই,
নিয়ে দিয়ে, হেটে ফিরে__
অন্ধকার আসবে তাই
ঘুমকে আমি তাড়িয়ে দিয়ে;
শুধু কথার ব্যবসা যাই চালিয়ে।।

কথা কিনবি?? কথা???
হরেক রকম কথা আছে,
অনেক কথার ধরণ আছে!!
পাগলের কথা, ছাগলের কথা,
আছে আবার পেঁচের কথা,
অনেক কথার মায়াও আছে;
কথার নিজেরই আবার অনেক কথা আছে।।

আকাশের কথা,
বাতাসের কথা,
পাখিদেরও কথা আছে।
পচ্ছন্দ হলে বলিস আমায়,
আমার কথার যে দাম আছে!
কথায় কথায় আমাকে তুই
করিস অবহেলা;
মনে রাখিস,
কথা আমি বেচে চলেছি
করতে নয় কথার খেলা।।

কেমন কথা কিনবি তুই,
বলে ফেল আগে ভাগে?
কোন কথা কিনে পাবি তুই সুখ
মনেতে যখন বিষন্ন জাগে?
প্রেমের কথা, কষ্টের কথা,
নাকি চাস্ ছাড়াছাড়ির কথা?
তাড়াতাড়ি বল, স্টক সীমিত,
পাবি না সময় ফুরিয়ে গেলে!!

কথা শুধু কিনতেই পারবি,
পারবি না ফেরত দিতে;
ফেরত দিতে আসলে পরে যে
জড়াতে হবে তোকে কোন মৌন ঝড়ে।
ভেবে চিনতে কিনিস কথা...
ভুল কথা কিনলে পরে
ঠকে যাবি জীবনের তরে;
গড়তে হবে ঘর তখন
শুণ্য এক বালুচরে।।



বিধাতা | The Creator | John Ovi Rozario | জন রোজারিও অভি | বাংলা কবিতা

 



বিধাতা

বিধাতা???
অনেকের কাছে সৃষ্টিকর্তা,
অনেকের কাছে শুধু হয়ে মনের স্বত্বা,
আবার, অনেকের মুখে শুধু, নাম মাত্র বার্তা!

কেউ কেউ আছে,
নিজেই নিজেকে ভাবে বিধাতা!
কারো কাছে শুধুমাত্র
হয়ে যেন আছে – গাছের পাতা;
কেউ আবার বলে :
সে-ই হতে পারে,
যে আছে দাঁড়িয়ে হাতে নিয়ে অর্থের ছাতা!

বিধাতা??
কতো শতো মানুষের কাছে যেন
হয়ে আছে শুধু, কথার কথা;
তাই ভেঙে মানুষের স্বত্বা,
কোন কিছু না দিয়ে পাত্তা,
নিজেরাই নিজেদেরকে করে চলে হত্যা!

মানুষ যেন শুধু আর মানুষ নেই...
অনেক রূপে, অনেক ভাগে বিভক্ত হয়ে,
হয়ে গেছে যান্ত্রিক ও ধ্বস গড়ার কর্তা।

এতো ভাগে থেকে থেকে,
কি করে তবে আমরা বুঝবো –
কে এই “বিধাতা”?
সে’তো আছেই গুণে মাত্র, সবার জন্য একটা...!!

Click here to visit the page

লেখক/কবি
John Ovi Rozario
 




Wednesday, September 8, 2021

#244 | শুনে যাই | জন অভি রোজারিও | বাংলা কবিতা | John Ovi Rozario

 


শুনে যাই

মাথা বোঝাই কতো শতো কথা
কিন্তু; মনে আজ নেই যে কোন ব্যথা,
বুকের মাঝে দুঃখ-কষ্ট নেই যে গাঁথা,
প্রকৃতির নিয়মে প্রচলিত সব, সত্য প্রথা।।


কাকে আমি করবো ব্যক্ত?
নাম শুনেই যে, সে হয়ে যাবে ত্যক্ত,
মুখটি করে কঠিন ও শক্ত
বুঝিয়ে দিবে যেন, সে এক সততার ভক্ত;
মৃত্যু হলেই যে বোঝা যায় –
মূল্যহীন মানুষের সব রক্ত।।


কেউ নেই চাইবে জানতে??
বের করে, নিজ মূল্যবান একটু সময়।
আছে মানুষ বহুরূপী, আঁধারে ধূসরময়;
নিজ ব্যথা ঘুচিয়ে যাবে, আমি হয়ে রহস্যময়,
শুনে যাই একে একে চুপসে মনে
নির্বাক হয়ে সুদীর্ঘ সময়।।


© John Ovi Rozario 2021


#243 | বিদায়বেলা | বাংলা কবিতা | জন অভি রোজারিও | JOHN OVI ROZARIO


 

বিদায়বেলা

বিদায়বেলা, তোর চোখ ফিরে চাহনি,
অবুঝ আমি, আজও বুঝতে পারিনি,
অর্থে যা বুঝেছিলাম, নিজেই মেনে নেই নি,
তোকে কাছে পাবার, তোর হবার,
কোন হদিসই মনে খুঁজে পাই নি।।


ফিরে তাকিয়ে তুই আমার পানে,
করে নিয়েছিস যায়গা, গোপন মনে,
অজান্তে এখন ভাবছি তোকে, প্রতিক্ষনে
মুখের ভাষায় আজ জনে জনে
তুই আমাকে কাছে পেতে, গিয়েছিস –
কোন এক বোকা বনে।।

© John Ovi Rozario 2018

#242 | নীরবতার বেশে | বাংলা কবিতা | জন অভি রোজারিও

 


নীরবতার বেশে

রাত গভীর থেকে গভীরে
আঁধার ঘন হয়ে আরো ঘনত্বে,
আমি আছি একলা বসে
মাটির গড়া চার দেয়ালের মাঝে,
কোন সে ভাবনায়??
কার মনের মায়ার আকাংখায়??


কতো মুখ কল্পনাতে এসে এসে
দিয়ে যায় দেখা, ভেসে ভেসে!!
আমি ভেবে, যাই শুধুই হেসে,
আসলে – নেই যে কেউ আমার পাশে;
নিজেকে নিয়েই যে আছি দাঁড়িয়ে
একা আমি, জানবো তাই শেষে
স্তব্ধতার মাঝে নীরবতার বেশে।।

© John Ovi Rozario 2020


Thursday, July 23, 2020

#241 | কোন এক মাসে | বাংলা কবিতা | জন অভি রোজারিও | JOHN OVI ROZARIO


- জন রোজারিও অভি



ছুটে এসেছি আমি তোমার কাছে –


মনে পড়তেই তোমাকে


তিথির মাঝেই, বাহনে ও হেঁটে।


নিদ্রাহীন কাটাবো দেখতে তোমায়;


আসবে কি তুমি আবার ফিরে


সেই পুরানো আবেশে??




বুঝতে পারিনি, অতীতের বাস্তবতা,


এসেছিলে তুমি লাজুক মুখে,


পারিনি ছুঁতে, শিহরণ আঁকতে।


তুমি এসে ফিরে গিয়েছিলে


পেয়ে আমার অবহেলা;


আজ আমি তোমায় খুঁজি


বাস্তবে ও কল্পনাতে সারাবেলা।।




মনের টানে যদি তোমায়


আবার পেয়ে যাই পাশে,


ভুলে যাবো সব বাধাঁ বিঘ্ন


টেনে নিবো আমার ত্রাসে;


আসবে তুমি, জানি আমি ঠিকই


আসছে ভবিষ্যতের কোন এক মাসে।।


আবৃত্তিঃ





><    ><    ><    ><    ><    ><    ><    ><    ><    ><







Sunday, July 12, 2020

#240 | তুমি হৃদয় জুড়ে | Tumi Hridoy Jure | বাংলা কবিতা । John Ovi Rozario

- জন রোজারিও অভি




থাকবে না আমাদের কারোর জীবনই থেমে,

তোমাকে আমার অনুভূতি তবুও,

শরীর জুড়ে জলকণা হয়ে ফুটে উঠে, ঘেমে।

জানি এরপরেও, হবে না পরা তোমার প্রেমে;

তোমার মনের সিঁড়ি বেয়ে উঠে

আবার – যাই নিচে নেমে।।




মনের খুব গহীনে নিয়েছিলাম তোমাকে,

পারিনি বাঁধতে কল্পনাতে, গিয়েছিলে উড়ে;

হারিয়ে তোমায়, পড়েছিলাম দুর্বিপাকে,

স্মৃতির পাতা থেকে বেরিয়ে এসে

আবার নিয়েছ আমার মন কেড়ে,

বসে যেন তুমি আছো, আমার হৃদয় জুড়ে।।


কবিতাটির আবৃত্তি শুনতে এখানে ক্লিক করুন ঃ YOUTUBE


><    ><    ><    ><    ><    ><    ><    ><    ><    ><







#239 | তোকেই ভেবে চলেছি | JOHN OVI ROZARIO | বাংলা কবিতা । Tokei Vebe Cholechi

- জন রোজারিও অভি




কাউকে কিছু না বলেই,

এমনকি তোকেও কিছু না জানিয়ে

নীরবে একাকী আনমনে

তোরই ছবি এঁকে চলেছি,

তোকেই ভেবে চলেছি

প্রতিক্ষনে ক্ষনে, লুকিয়ে নিজেকে

ভাবনার আড়ালে

তোরই চোখে আছি তাকিয়ে

নিজেই নিজের চোখ দুটো বুজে।।




তোর চোখে খুঁজে পাই আমি

লুকিয়ে গোপনে তাকিয়ে তাকিয়ে,

তুই যখন রাখিস নিজেকে

মুঠোফোনের মাঝে, গহীন অন্তরালেঃ

ভাবনারা আমার যতো সব

বলে, ছুঁয়ে কেন দেখি না তোকে?

ভাবছি, তুই টানতে চাইছিস আমায় বুকে।।




স্বল্প সময়ের নিঃশ্তব্ধ আমাদের

মনে মনে নানা কথোপকথন,

তোর মনেতে জানি নেই মায়া,

আছে শুধু, দয়া যুক্ত কিছু যতন।

তুই চলে গেলেই, আবারও যেন চোখে ভাসে;

তোর ফেলে যাওয়া মুহূর্তগুলো

একে একে, ভুলে যা আছে আশেপাশে।।





><    ><    ><    ><    ><    ><    ><    ><    ><    ><






MY DAYS ARE STARTING | POETRY | JOHN OVI ROZARIO

MY DAYS ARE STARTING 





My time is getting start...

So, I'm wearing - a blue new shirt!

Everyone will be watching at me,

Look like - I'm a STAR;

Because, I'll be taken away by myself

To long long far.



I'm going to taste -

The Universe's best wine,

Which will help me to be bright

More in life, to shine.

I know that, I'm creative;

And this is the only reason

Which made me to be active.



The day is near;

Now, I've just only a fear :

Will you remove me from your heart

Like a cup of tea?



The sun is burning...

And so, my believe is charging;

I want you to hold,

When my hands will start getting

To be frozen and cold.



Remember me...

When you feel yourself on troubles

And full of negative deals.

Everything will change;

Even, all of our problem's page.

Never feel yourself alone,

I don't want to see you ever

Like - a hard rock or stone.



Soon, my days are starting...

I need you and only you

For disturbing and flirting...





>>>>    <<<<    >>>>>    <<<<    >>>>    <<<<    >>>>>    <<<<<



Photography: JOHN OVI ROZARIO '17 ®



Saturday, July 4, 2020

RAINY SEASON | John Ovi Rozario | Poetry

RAINY SEASON 






It’s Rainy Season...

It’s the time to get

My loving person,

More near and close to my heart;

Like an Art.

Holding through your hand gently,

And then, take a walk slowly,

When it’ll be raining,

And then, nature will get turns

Into deep darkening.



It’s Rainy Season!

I don’t want to stay in a mansion,

Rain will take all our tension;

You’ll not feel any pain –

Neither a bit, or, any portion.

Love will grow inside us,

But, we both have to show

The pain, that we’ve had inside,

We must need them to left beside. . .



It’s Rainy Season Now. . .

And, I don’t know how,

You’ll come out from your home –

To feel, the drops of rains;

And,

To wash away all the pains. . .






>>>>    <<<<    >>>>>    <<<<    >>>>    <<<<    >>>>>    <<<<<



Photography: JOHN OVI ROZARIO '19 ®



Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)