Adsense

Thursday, July 26, 2018

রঙধনুর রঙ

- জন রোজারিও অভি

সারা দুনিয়া কতো রঙে যে আঁকা!
রঙে রঙিন দীগন্তজোড়া,
রঙধনুর সাতটি রঙ, তবুও – 
মানুষ করে নেয় আপন
একটি রং-ই যেন, যেখানে টানে তাদের মন।।


অনেক মানুষ, যাদের প্রিয় রঙ ‘লাল’,
তারা খেতেও যে পারে অনেক ঝাল
আর সাথে যেন পেলেই হয় তাদের ডাল।
রাগী তাদের আচরণ, মানে না জঞ্জাল,
ভালোবাসা তাদের মনের গভীরে তোলে পাল,
কষ্ট পেলে আবেগে জড়িয়ে, গুলিয়ে ফেলে তারা তাল,
জেদী এদের মন, সাফল্য পেয়ে যায়;
আজ না হয় কাল।।


বেদনার রঙ ‘নীল’!
হরেক রঙের মাঝেও যারা ছুঁড়তে চায় আকাশে ঢিল,
সব মানুষেই খুঁজে পায় তারা নিজেদের সাথে মিল।
কষ্টে বিভোর চোখে যেন তাদের, নজর কাড়া হয় তিল!
ভালোবেসে নিজে,
ব্যর্থতায় একা একা বসে তীরে – খাল অথবা বিল,
মানুষগুলোর অসম্ভব রকমের বড় হয় দিল;
প্রকাশ করলেই স্বপ্নগুলো তাদের
কেড়ে উড়িয়ে নিয়ে যায় চিল।।


‘হলুদ’ – উজ্জ্বল বর্ণের এক রঙ;
মানুষ-এর সবাই যে করতে পারে ঢং,
সেজেগুজে তারা নিজেরা হয়ে থাকে সং,
গুটিয়ে যায় পেছনে, তাই ভালোবাসায় ধরে তাদের বিশ্বাসের জং,
চতুর এরা, অভিনয়ে পটু, নিজেকেই ভাবে বিধাতা স্বয়ং।।


প্রকৃতির রূপের রঙ – ‘সবুজ’,
মানুষগুলোও এর মাঝে যারা, সবাই হয় অবুঝ,
মনে মনে তাদের ভাবনার আঁকার ত্রিভুজ,
প্রেমের আদান প্রদানে এদের যেন পূর্ণ কবজ,
সামান্য আপ্যায়ন কেড়ে নিয়ে যায়, সৎকারে হয় ভোজ।।


মিশ্রিত রঙ ‘বেগুণী’,
মানুষগুলো যার, সব হয়ে থাকে বড় জ্ঞানী,
মনের দিক থেকে তারা সবাই হয় ধনী,
ভালোবাসায় তাদের ভরা আছে অনুভবের খনি,
যেখানেই করে বিচরণ, সেখানেই হয়ে যায়, সবার চোখের মণি;
প্রেমে পূর্ণ তারা, আবার প্রেমেই যে লেখা আছে তাদের শনি।।


লাল আর হলুদ মিশে হয়ে যায় ‘কমলা’,
জেদের পাশে থেকে যেন বোকা হয় জংলা,
মানুষগুলো রূপে – দেখতে অনেকটা কামলা,
চুলে মেখে ঘুরে বেড়ায়, লাগিয়ে তেল ‘আমলা’,
বাড়তি কিছুতেই যে থাকে তাদের ঝামেলা,
গায়ের রঙ তাদের ঊর্ধ্বে হয় বরণ শ্যামলা,
প্রেম এদের ঝুলে পড়ে, অহেতুক অবেলা।।


“আকাশী”...
মানুষগুলো এর থাকে সবাই পাশাপাশি,
মুখে যেন লেগেই থাকে তাদের সর্বদা হাসি,
থাকতে চায় তারা সবার হৃদয়ে হৃদয়ে হয়ে উদাসী,
মৃত্যু এদের নিতান্ত্যই – হত্যা নয়তো ফাঁসি,
ভালোবাসা তারা নিয়ে যায় অন্যের কেড়ে, হয়ে সর্বনাশী।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

তখনই

- জন রোজারিও অভি

অবাক হয়ে না দেখার ভান করছিলাম,
কিন্তু; দেখেই ফেলেছিলাম
তোমার হেঁটে চলে যাওয়া আর
আড়চোখে আমায় দেখা।
সদর দরজায় মিলিয়ে গিয়েও
হঠাৎ আবার থমকে গিয়ে
এই শেষ আর প্রথম – বলে তোর চাহনি।।


বিধাতার আশ্চর্য আয়োজনে তখন
আমি হয়েছি মুগ্ধ, প্রাণবন্ত।
হয়তো এই একটি ঝলকের জন্যেই
অবিরাম বৃষ্টি সারা বিকেল!
নইলে হয়তো আরো আগেই
বিদায় নিতে তুমি,
বৃষ্টি তোমায় আটকে রেখেছিল
শোনাতে আমায় তোমার
একটু পদধ্বনির আওয়াজ, নিঃশব্দ ভেঙে তখনই।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARRIO OVI

হারিয়ে যাবো

- জন রোজারিও অভি

আমি হারিয়ে গেলে
আমার প্রতি তোমার অনুভূতি কী হয়
এটা দেখতে ও জানতেই তো তুমি চাইছো?
তাই নয় কী??
মানুষের আকাংখার সবই যে পূরণ হয়
সময়ে না হয় অসময়ে;
তবে জেনে রেখো – তাই হবে।।


হারিয়ে যাবো...
ভেবো না আর তুমি,
কাঁদতে হবে না আর আঁকড়ে ধরে ভূমি।।


হারিয়ে যাবো...
অতি শীঘ্রই!!
বুঝতেই দেবো না নিজেকে ও তোমাকে
কোথায় যাচ্ছি আমি!!


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

হাওয়ায় উড়িয়ে দিলাম

- জন রোজারিও অভি

পাখিগুলো এই ভোরবেলাতেই যেন – 
নিজেরা নিজেদের মতামত আদান প্রদান করছে।
আমারও তাই মনে পরে গেলো,  সেই হারানো অনুভূতি,
যা দিয়েছিলে তুমি নিজেকে উজার করে, নির্দ্বিধায়
প্রকৃত ভালোবাসার উপহার, কল্পনায় অনুভূতির ছায়ায়।।


আযান পেরুলেই ডাকতে তুমি কাছে
আমায় আদুরে কণ্ঠে, রোমাঞ্চিত আবেশে,
চাইতে স্পর্শ, অনুভবে যা রোমহর্ষ;
মনে হতো, যেন এটাই সুখ,
মায়ার এক বাঁধন – 
যেখানে ছিলো সব রাগ-অভিমানের অবসান অটুট।।


দুপুর বেলা, তপ্ত রোদে ______
তোমার বাড়ির আনাচে কানাচে, গাছের আড়ালে, পুকুর পাঁড়ে
খুঁজেছ আমার ছায়া হন্যে হয়ে, একটু আমায় অনুভব করতে।।


বিছানায় শুয়ে, থাকতে যতক্ষন চেতনায়
আমার স্পর্শ একটু চাইতে পেতে;
ভালোবাসা সবই পেলাম,
অনুভবের কিছু অশ্লীল বাক্য শোনাতে তোমায়,
শুনতে তুমিও, চাইতে শুনতে যখন।।


ঝড়েরই বেগে আক্রমণ তোমার,
সাইক্লোন হয়ে সময় করে জ্ঞ্যাপন।
লুকোচুরি তোমার, জ্ঞ্যান বেড়ে ক্ষুন্ন,
বাস্তবে তুমি টানতে চেয়েছ, আমার অনুভূতি যুক্ত সব কথার ছবি।
হাওয়ায় কুড়িয়ে পাই আমি তোমায়
তাই, হাওয়াতেই উড়িয়ে দিলাম।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

তোমাকে জানাই ধন্যবাদ

- জন রোজারিও অভি

আমি বিশ্বাস করেছি আজ
তুমিও যে আমায় বেসেছিলে ভালো।
বলোনি আমায় জানাতে শুধু
শুনে অগোচরে আমার
দুর্বল ভালোবাসা প্রকাশ।।


বুঝতে পারি নি, নাখোচ স্বত্ত্বেও – 
বন্ধ যখন করোনি তুমি কথোপোকথন,
নিশ্চয়ই তুমি চেয়েছিলে হোক
তোমার আমার প্রেম, এক রূপকথা;
স্মরণীয় করতে তুমি, আশা করেছিলে আমার
প্রেম নিবেদন, ঠিক রূপকথার গল্পেরই মতন।।


ভালোবাসা যে ঘৃণায়ও বাস করে
বুঝতে পারি তা অনেক পরে,
তখন তুমি চলে গেছো অনেক অনেক দূরে,
অন্য এক সুরের হাত ধরে...


মেনে নিয়ে আজ সব, তবুও নিজেই – 
যখনই নামি প্রেম করবার ছলে,
একে একে স্মৃতিগুলো তোমার ভেসে ওঠে
অদৃশ্য এক ছায়ার সংস্পর্শে।।


তোমাকে ভুলতে চাইলেও যে
হবে না আমার ভোলা কোনদিন;
তবুও, একদিন পেতে চাই তোমায়,
তোমাকে নিজের করতে নয়,
দিতে অজস্র ধন্যবাদ।।


তোমারই জন্য আমি চিনতে পেরেছি
পৃথিবীর নানা রূপ...
তোমারই জন্যে পেয়েছি যে কন্ঠে
ক্লান্তিহীন গানের সুর...
তোমারই জন্য আজ আমার লেখায়
ঝরে কতো শতো লেখা সুমধুর...
তোমারই জন্যে তাই আজ আমি
প্রতিভা লুকিয়ে হাঁটছি পথ, সুদূর।।


তোমাকে জানাই ধন্যবাদ!!!
তোমার জন্যেই তো আজ আমার সব...
তোমার অজান্তে,
তুমিই যে আমার সবচেয়ে আপন।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Wednesday, July 25, 2018

অপেক্ষায় আছি

- জন রোজারিও অভি

অপেক্ষায় আছি,
তোমার আগমন কবে হবে
একাই বসে বসে ভাবছি!
মনের গহীনে আঁকা ছবিতে
তোমার চেহারা ঝাপসা দেখা,
লুকিয়ে লুকিয়ে কল্পনাতেই
কেন তুমি করো চলা ফেরা??


অপেক্ষায় আছি... বলবো তোমায়ঃ
জানি আমি দেখেছি কোথায়
অপলক দৃষ্টিতে তুমি তাকিয়ে আমার পানে,
হয়নি আজও কথা,
হয়নি এখনো হাতটি তোমার স্পর্শ করা,
চোখে চোখেই দুজনে বলেছি কথা!
রেখেছি ধাঁধাঁয়, নিজেকে ভয়ের বাঁধায়;
তাই যে আজও দূরত্ব – 
কোথায় তুমি?? কোথায় আমি??
নিঃশব্দে একাকীত্ব!!


অপেক্ষায় আছি...
অনামিকার – নামটি জানার ইচ্ছা খুব প্রবল।
যতোবারই আমি চেয়েছি টানতে কাছে,
চোখে চোখ পড়তেই______
গুছানো যতো মনের কথা, সব গিয়েছি ভুলে।
আড়চোখে সে আমায় খোঁজে
যখনই সে থাকে আমার আশেপাশে,
চাহনিতে তার লেখা অবিরাম
আমার সব কটূ-কথা, ঠেসে ঠেসে।।


অপেক্ষায় আছি; আমারই যে হবে,
বলবে তুমি অভিমানের ছলে
না বলা সব কথা,
জানিয়ে দিবে তুমি
যা বানিয়েছ আমার জন্য, নিষেধাজ্ঞার প্রথা!!


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

তুমি ছিলে নির্দোষ

- জন রোজারিও অভি

যখন আমি নিজেকে ভেবেছিলাম তোমার...
তুমি ছিলে অস্পষ্ট
নিয়ে বুকে কষ্ট;
অযথাই নিজের মনে করে, করেছি
নিজেই আমি নিজেকে
শান্ত এক ক্লান্ত ভবঘুরে, এবং নষ্ট।।


চোখের পর্দায় আসো তুমি ভেসে
যখনই আমার চোখ দুটো যায় বুজে,
তুমি থাকো সেই বিদায়ী বেশে,
ডাকছো আমায় তোমার পাশে।
হঠাৎ চোখ মেলতেই দেখি – 
আঁধারে যেন চারপাশ, হয়ে অমাবস্যা কালো!!


জানতাম তো আমি সবই...
ছিলো না তোমার একবিন্দু ভুল ও ত্রূটি,
তোমার প্রতীজ্ঞা যে দেয়া ছিলো অন্য এক মুখপানে,
আমিই তো মধ্য পথে তোমার পিছু ঝুলি;
তোমার মনের সুপ্ত আবেগে আঘাত হানি।
তুমি বলা স্বত্ত্বেও, বেসে ফেলি ভালো,
তারপর শুরু হয় মুখে মুখে জানাজানি;
নির্দোষ তুমি আমার ভুলে, করেছো নিজেকে দোষী।।


কখনও হয়তো তুমি ভাবোনি...
তুমি ছিলে নির্দোষ,
আমিই উলটো তোমার সদ্য গড়া ভালোবাসা
চেয়েছিলাম অজান্তে ভাঙতে,
সফল হয়নি করেও পরশ।
ক্ষমা চাই আমি – বলতেও পারিনি,
হয়তো সব বুঝতে পেরেই
তোনার মনেও চলেছিলো দ্বিধা!!


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

স্বপ্নগুলো শুধুই আমার

- জন রোজারিও অভি

স্বপ্নগুলো শুধুই আমার...
নয়তো অন্য কারো;
ঘুমোতে দেয় না, তাই – 
চেয়ে চেয়ে দেখি,
চোখ বুজলে শুধু যেন
অন্ধকার রাত্রি।।


স্বপ্নগুলো শুধুই যে আমার,
আশা নিয়ে আছে বসে
পূর্ণ হবার প্রতীক্ষায়।
একে একে এড়াতে সব বাঁধা,
কতো জলে কাঁটি সাঁতার,
ভ্রান্ত হয়ে খুঁজে ফিরি
কল্পনারই বাস্তবতায়।।


স্বপ্নগুলো হয়তো ছিল আমার,
কিন্তু; আমি যে আছি দাঁড়িয়ে
পা দু’টি ফেলে, দু’পাশে দু’টি ভাঙা নৌকায়;
একটি তরী যদি, এখন দেয় কেউ ভাসিয়ে,
ডুববো যে জলে শুধুই আমি, সব কষ্ট মাড়িয়ে – 
স্বপ্ন আমার সবই যে যাবে তখন হারিয়ে।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

কল্পনাতেই ভালোবাসা

- জন রোজারিও অভি

জানি আমি, তোকে কাছে টানতে
আমি পারবো না,
পারবো না তোর হাতটি ধরে থাকতে,
জড়িয়ে ধরে কখনোই হবে না তোর
ঠোঁট ছুঁয়ে চুমু আঁকা;
মুখোমুখি দুজনা, তবুও – 
চোখাচোখি করেই চলে যাবে
কেটে সময়ের কাঁটা।।


জানি আমি, যুগ যুগ আছি ও থাকবো
সারা জীবন হয়ে একা,
না পাওয়া তুই, তবুও মনে শুধু শুধুই
কেন বেধেছিস বাসা?
বেদনা হয়ে রয়ে যাবি জানি, অজানা
এক প্রেমের ব্যাথা;
কল্পনাতেই ভালোবাসা, ছুঁয়ে তোকে
অনুভবে স্পর্শ গাঁথা।।


না পেলাম কাছে...
কল্পনাতে আছিস,
এটাই যে আমার অনন্ত প্রথা।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

কিসের এতো মায়া

- জন রোজারিও অভি

কিসের এতো মায়া??
সাগরের জলে এখনো সেই ছায়া!
এসেছিলাম... মায়াবী সে ছায়াকে
সমুদ্রের নোনা জলে ডোবাতে,
কিন্তু; মায়া যেন আরো আঁকড়ে ধরলো,
শরীর জুড়ে যেন ঘাম হয়ে ঝরতে লাগলো।।


আকাশ দেখছি কেঁদে উঠছে
একটু পরে পরেই – 
কোন সে মায়ায়?
আমিতো চেয়েছিলাম ভেসে যেতে হাওয়ায়;
কি যে শান্তি সদ্য চাওয়া পাওয়ায়!!


এসেছিলাম সাগরের জলে নিজেকে ডোবাতে
সাথে একটি অপূরক মায়া,
ভিত্তিহীন এক অবয়ব মুছতে গিয়ে
নিজেই আবার জড়িয়ে গেলাম
মুখোরিত উচ্ছ্বসিত কোন এক না পাওয়ায়।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Tuesday, July 24, 2018

মনে পড়ে

- জন রোজারিও অভি

মনে পড়ে... ছিঁড়ে ফেলা সেই সব দিন;
মুঠোফোনে বলতে কথা অজস্র সীমাহীন,
আমাকে বলতে শুধু, বন্ধু তোমার হয়ে থাকতে,
তোমারই পাশে... শুধু, তোমারই পাশে।।


মনে কি পড়ে একবারও তোমার...
চোখটি দেখো বুজেঃ
কতো যে রাত দিয়েছি পারি
তবুও, হয়নি যে শেষ কোন কথা, রয়েছিলো তো সবই বাকী।।


একা ফেলে না হয় চলেই গেলে...
মানিয়ে নিতে হয় সবই এখন, যেহেতু সমাজে, আমি একজন ছেলে।
আমি চাই তুমি ভুলে থাকো আমায়,
ভেবো না কখনো, আমি ছিলাম পাশে,
এটাই জেনোঃ তুমি নিজেই চাওনি কখনো আমায়।।


আজ হয়তো তুমি অনেক সুখী!
শুনি যেন যখন,  হতে পারি তখন খুশি;
যদি প্রশ্ন করো, দেখবে – আমি যে সবই বুঝতে পারি।
কষ্ট পেলে’তো শুনতে চাইতে
আমার কন্ঠস্বর যা, আছে জড়ানো আবেগে।।


মনে পড়ে....
সেই ঝড়ের এক রাত;
ছিলাম পাশে তোমার ছায়া হয়ে,শুনিয়েছ গান,
এখনো যে বাজে সবই আমার কানে।।


মনে পড়ে আমার...
সবই মনে পড়ে,
তোমার আমার ছিঁড়ে ফেলে যতো সব দিন,
স্মৃতির পাতায় আছে যেন পেয়ে ঠাই, থাকবে আজীবন
চিরদিনই হয়ে অমলিন।।


Click The LLink To See More: Poems Of JOHN ROZARIO OVI

দুই ঘরেতে থাকি

- জন রোজারিও অভি

দুই ঘরেতে বাস করি; একই ঘরের হয়ে ছাড়াছাড়ি,
এখন শুনিঃ আমি নাকি নিজেই এক বাড়াবাড়ি,
সবাই চায় নিজেরই মতন করে, সুখী হতে তাড়াতাড়ি,
কপালের লিখন নিয়ে, নেই যেখানে করার কাড়াকাড়ি।।


আজ আমার নিজেকে লাগে অনেক সুখী;
কে হতে পারে আমার মতন – এমন মুক্ত পাখী?
আমার মতন কতো জন’ই বা পারে, পড়তে অন্যের আঁখি!
খুঁজতে গিয়ে ভালোবাসা, পড়তে হয়েছে সবখানে, হাতে আমার রাখী।।


এক ঘরেতে যখন না পাই মন,
অন্য ঘরে দেখি তখন অঢেল আয়োজন।
এই ঘর থেকে ওই ঘর করে, হারিয়ে ফেলেছি আজ নিজেরই প্রয়োজন;
কেউ চায় না, প্রতিভা হোক বিকাশ, নিজেরই আছে যতো স্বজন।।


দুই ঘরেরই রাজা যে আমি, তবুও নেইনি আজও কোন পক্ষ,
দুই খানেতেই সাজানো থাকে, আমার ঘুম-কক্ষ।
হতে কেন পারি নি আজও প্রকৃতরূপে, রুক্ষ?
হয়েছি আমি কষ্ট-দাতা, প্রকৃত ও পরিপক্ব দক্ষ।।


ভুলতো আমারই সব, লোকে এটাই বলে;
ডেকে আনলো তার ফলে যারা আজ, তাদের দোষ সব ফেলে জলে।
আমি শুধু নির্বাক হয়ে, হেঁটে হেঁটে যাই চলে,
দুই ঘরের সব লোকালয়ের মাঝে বিলীন, আমিই শুণ্য শেষকালে।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

বর্ষাকাল এখনো দূর

- জন রোজারিও অভি

বর্ষাকাল!! এখনো যে মাস খানেক দূর,
মাটির ঘরের কোঠায় বসে ভাবছি...
এতো বরষনের মাঝে আমি, কী নিয়ে যে বাঁধব সুর??


মুখর হয়ে বসে আছি, টিনের চালে বৃষ্টির শব্দ,
মুগ্ধ আমি শুনে শুনে, হয়েছি জব্দ;
ব্যাঙ ডাকছে সবখানে, ভেঙে নিঃশব্দ।।


প্রেমে পড়েছি আমি, ওই নীল আকাশের,
স্নিগ্ধ, হিমেল আর ঝড়ো শুণ্য বাতাসের;
সবুজ ঘাস ও প্রকৃতিতে সব বোবাজাত, ভাষা অপ্রকাশের।।


ঘরের বাইরে বের হলেই আজ,
পড়তে থাকে শব্দহীন, বুকের ভেতর – সব মন খারাপের বাজ;
প্রকৃতিতে মিশে থাকাই ছিলো হয়তো আমার মূখ্য কাজ।।


যেদিকেই চোখ মেলে তাকাই, হই শুধুই হতাশ,
বিলুপ্ত হচ্ছে বিধাতার সৃষ্টি, সম্মুখ্যে প্রকাশ;
যেখানে – নিজের প্রতিভা লুকিয়ে মানুষ, মুখস্থ বিদ্যা করছে বিকাশ।।


কষ্ট চেপে রাখতে না পেরে, আকাশ আজ কাঁদছে অঝোরে,
ভাসাতে সব দুঃখ-গ্লানি, টাপুর-টুপুর সুরে;
পারি না ভাবতে, দেখি সব তাই জলের আকারে, বারে বারে।।


হঠাৎ আমি ফিরে আসি, আমি আমার ভেতরঃ
ধ্বিক্কার শুনি বৃষ্টি জলের, শরীরে মেখে সুগন্ধী আতর;
বুঝানো হবে যে ঠিকই একদিন, সবাই দুঃখ-কষ্টে হবে তখন কাতর।।


Click The Link To See More: Poems O)f JOHN ROZARIO OVI

নিরাশায় আসক্তি

- জন রোজারিও অভি

সবকিছু যেন স্তব্ধ,
মনে হচ্ছে স্বপ্ন ভেঙে যাচ্ছে আবার;
তবুও, আশায় আছি,
এই নিস্তব্ধতার মধ্যেও কোন ভালো-কে খুঁজছি।।


মিলছে না দেখা,
মনে হচ্ছে, কোন স্বান্ত্বনার ঝড় শুরু হবে;
তবে কী আমার দেয়া কথা বৃথাই রবে??


কারো গর্জনের হাতছানিতে ছুটে যাওয়া
বহুদিনের অপেক্ষার এই যাত্রা
সফলতার আশা নিয়ে এখনো বসে;
শুধু একটু মুক্তি, হারিয়ে ফেলে যুক্তি
চাইছি না নিজেকে করতে, নিরাশায় আসক্তি।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

পারবে না তুমি

- জন রোজারিও অভি

শুধু কল্পনাতেই,
কেন এসে খেলা করো?
কেনো’ই বা এসে বাঁধলে বাসা
আমার এ ধূ ধূ মরুর মনের ঘরে?
আবার তবে, ফিরে কেন গেলে
আমার শুণ্য খাঁচা চ্ছিন্ন করে?
আমায় একা ফেলে কেনো
তুমি কোথাও ভিন্ন হলে??


আজ আমি তারা গুণি
একাই বসে, তাকিয়ে শুণ্য আকাশে;
শুধু তোমারই যে শুণ্যতা!!
কোন যে আকাশে হেঁটে বেড়াও
খুঁজি আমি ভেসে, মেঘে মেঘে।।


অপেক্ষায় থাকি রোজই আমি,
তাকিয়ে থাকি চোখ মেলে –
শুণ্য নদীতে জল যে শুধুই খুঁজি,
হারিয়ে ফেলে সব পুঁজি;
জীর্ণ বর্ণ ধারণ করেছি,
পথ পারি দেই একাই, সোজাসোজি।।


একদিন হবে নদীটির বুকে
এক শুণ্য মৃত মরুভূমি,
তখন হয়তো দেখবো তোমায়
জল ছিটিয়ে চাইছো জাগাতে
নদীর বুকে জোয়ারের ধ্বনি;
পারবে না আসলে কিছুই তখন আর
করতে শুধু তুমি।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

মেয়ে

- জন রোজারিও অভি

মেয়ে,
চলো না হারাই অজানায়...
না হয় গোপনে, অন্ধকারের আড়াল;
চলো দু’জনে আজ কালোতে যাই মিশে...
তুমি আর আমি____ গহীনে বনের ভেতরে।।


মেয়ে,
দাওনা তোমার হাতটি বাড়িয়ে, হয়ে অভিমানী;
ছুঁয়ে দিতে চাই তোমার আমি
নরম, গরম, হাতের তালুতে আমার হাতের স্পর্শ...
বাহুতে টেনে নিয়ে____ নেমে গেলাম ঝরণার জলে,
নেমে এসেছে পাহাড় ঘেমে, দু’জনার তরে।।


মেয়ে,
নিশুতি রাতে, কোন এক পাহাড়ের চূড়ায়
আমার বুকে তুমি মাথা রেখে, দু’জনে মিলে
আকাশপানে তাকিয়ে, মাতবো আলোয় জোছনার;
তোমার আমার গল্প বানাবো,
না পেয়ে ভয়, তুমি যদি হও অগ্রসর।।


মেয়ে,
চাও না তুমি আমায়, মুখে বলে ফেলো...
জিজ্ঞেস করলে তো, তুমি হও নির্বাক!
উত্তর না পেয়ে, কী আমি বুঝবো
এটাই না হয় জানাও মুখ খুলে।
তুমি আমি দুই প্রান্তে_____ কিসের সে বারণ,
জানতে চাই আমি শুধু তোমারই কাছে???


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

অচেনা

- জন রোজারিও অভি

কতো যে কথা করেছি জমা
বলবো তোমায় রাতভর,
গানে গানে, হারাবো দু’জন
সুরের ভুবনে মেলবো পাখা।


বলতে চাই আজ সব না বলা কথা,
শুনবে কী তুমি?
জড়িয়ে একা আমার বুকে, রেখে মাথা?
পারবে কী তুমি জাগতে রাত?
দু’জনে তবে সুরের ঘোরে জাগাবো সুপ্রভাত!!


তোমার বাকানো মুখে হাসি!
পাগল হয়ে যাই, দেখি চোখ মেলে তাই বারবার,
তুমি আমায় অবহেলায় রেখে
আমাকেই আবার দেখো, হিংসে রাঙা চোখে।
দূরে কেন আজ তুমি
উঁকি মেরে হেসে,
নাকি অন্য কোন খেলায় তুমি উঠেছ
আমায় নিয়ে মেতে??


বাড়িয়ে দাও না তোমার হাত...
কেন পারি না আমি ধরে ছুঁতে?
রাখো কেন আমায় দূরে সরিয়ে,
কেন-ই বা আসো হঠাৎ আবার ফিরে?
মুহূর্তে এসে মায়ায় বেঁধে, আবার কেন _____
উধাও তুমি? অথচ কতোই না কাছাকাছি, পাশাপাশি;
তবুও অভিনয়... হয়ে অচেনা।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

চ্ছিন্ন সিংহাসন

- জন রোজারিও অভি

ভালোবাসা ছড়াতে এই মন
ব্যস্ত হয়ে ওঠে, কাউকে ভেবে আপন
অস্থির এই হৃদয় কেউ ছুঁয়ে দেয় যখন,
আলোড়ন জাগে, ঢেউ তোলে আবেগ তখন
অশান্ত আভায়, মুখোরিত আমি সারাক্ষন
নিদ্রা জাগ্রত অপেক্ষায় নিমগ্ন প্রভাতের আগমন;
শূন্য নীড়ে, কোটি তারকা ঘিরে আমায় যেমন
হাতড়ে ফিরে জাগিয়ে তোলে শিহরণ,
প্রতীক্ষা ভরা জীবন যেন,
তন্ত্রে মন্ত্রে হচ্ছে যাপন।।


অধীর আগ্রহ নিয়ে, বৃথাই অপেক্ষা, হয়েছে প্লাবণ!
কার মনে প্রবেশ করে নাড়ছি কড়া, সুরক্ষিত যৌবন,
খেলার ছলে, কথার বোলে,
জড়িয়ে অসহায় ত্যক্ত ভুবন;
লুকোচুরি কেন সে করে?
দূর করে আমায়, ছিনিয়ে সিংহাসন,
উত্তাল এই মনকে গুটিয়ে হাঁটি পথে, গুপ্ত অবচেতন।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

ক্ষতি

- জন রোজারিও অভি

পৃথিবীতে মানুষ আজ দলে দলে
চলেছে এগিয়ে, করে শুধুই নিজস্ব অজস্র ক্ষতি।
এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে
গড়ে তুলছে নিজ নিজ অন্যায়ের নীতি,
মূর্খ কারো আভাস যদি পায় তারা ভেসে____
কেড়ে নিতে চায়, বোকামি লুফিয়ে, দেখিয়ে ভয় ভীতি।।


সরল মানুষ ধীরে ধীরে, বসে শোকে শান্ত নীড়ে,
মনোবাসনা লুকিয়ে গোপনে, ভাবতেই চায় না ক্ষতি।
মনের আশায় চড়তে গিয়ে গুপ্ত নেশায়
অন্যের লোভে, রটিয়ে যায়, নিজের পথেরই গতি;
উন্মাদ হয়ে চষে বেড়ায় বিভোর কিছু কুকুর,
সদ্য রাঙানো পাথরে হানে আঘাত, না পেয়ে হারায় স্বজনপ্রীতি।।


সরল ও মূর্খ, হাতিয়ে কুকুর দল, ভেবে নিজেদের ধূর্ত,
ভুলে আবেশে, করতে গিয়ে পাথর মনা কারো গহীনের কিছু ক্ষতি,
পাথরে পাথরে ঘষে যেন, ছিটলো আগুন চারিপাশে,
প্রাণ বাচাতে; ধূর্ত লেজহীন কুকুর, হারায় চক্ষু জ্যোতি।।


সব মানুষের মাঝেই আজ প্রচলিত, একে অন্যের ক্ষতি,
যে রইবে এগিয়ে আগে, শুনেছি তার হয়েছে উন্নতি;
কেউ ভাবেনি, বজায় রেখে সব ভুল ত্রূটি
গড়তে জীবন থেকে আত্মীয়তা পাশাপাশি, একে অন্যের প্রতি।
যতোই হাটাহাঁটি, হাসাহাসি, ভিত্তিহীন গড়া যুক্তি,
মুড়িয়ে গায়ে লোকদেখানো, পাঞ্জাবী ও ধূতি,
এতো ব্যস্ততার ভীড়ে ছুটছে তবুও, করতে অন্যায় ও ক্ষতি।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

ভাংতি কষ্ট

- জন রোজারিও অভি

কষ্টগুলো জড়ো ছিলো মনে
তাই করেছিলাম সব ভাংতি,
খুচরো ব্যথা ছড়িয়ে দিলাম
গানের সুরের কথায় কথায়, বানিয়ে অঢেল উক্তি।
হাসির মাঝেও এখন দেই মিশিয়ে
অভিমান আর বেদনার অজস্র কটূক্তি;
আকাশের তারাগুলো মাঝে মাঝে নিয়ে যায়
গুনে গুনে অগণিত আহত মনের যুক্তি।।


বন্ধু হয়েও চাইনি কখনো কিছুই,
বলেছিলাম ভুল করে নিজের হৃদয়ের
সৃষ্টি জড়ানো মুমুর্ষ  কিছু ব্যাধি;
শোনাতে গিয়ে, ভ্রান্ত আমার গ্লানি,
ব্যস্ত সবাই ব্যবহারে আমায়, ছড়িয়ে নিরবধি।
নিজের বলে যারাই দেখাতো স্বজনপ্রীতি,
লুফে নিতে সুযোগ, কানাকানি প্রচারে তৈরী করে বিধি,
আমাকে করতে ধ্বংস, নৃশংস হবে বংশ
ব্যর্থ ইতিহাসের উপহাসে, কেটে যাবে নিধি।।


সবার ভেতরের লালস্যে মেতে
হয়েছিলাম আমি সমাজে সম্পৃক্ত;
বুঝতে পেরে লোভের জারিগান
হয়েছি একা, প্রকৃতিতে আমি মুক্ত।
মানুষের মাঝে নিজেই নিজেকে করি দোষী সাব্যস্ত,
তাই আমার মনের সত্ত্বা, লেখায় ও গানে এখন যুক্ত;
স্মৃতি ও স্বপ্ন নিয়ে রটনা – করেছি বন্ধ,
উপহাস করে নিয়ে যায় কেড়ে... সময়ে উপযুক্ত,
যেখানেই স্বপন আমার হয়েছে ব্যথায় ব্যক্ত,
এখন যে আমি তৃতীয় জনমে হয়েছি উন্নীত,
চারপাশের দয়া ও মায়ায়, ভেবে হয়েছি ভক্ত।
কষ্ট-ব্যথায় আমি আজ হয়ে উঠেছি পাথর হতেও অধিক শক্ত,
নিজেকে তাই নিজেই খুঁজে ফিরি, হয়ে উন্মুক্ত।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Monday, July 23, 2018

#135 | স্রষ্টার আদেশে সৃষ্টি

- জন রোজারিও অভি

হায় হুতাশে ক্লান্ত আকাশ, রৌদ্রতপ্ত বৃষ্টি ঝরা,
শূন্য কন্ঠে ডাকছে পাখি
বাসায় বসে দেহের পালক
শুকায় যেনো দৃশ্যময় সূর্যের ঝলক।
বাতাস হারিয়ে ফেলেছে আজ নিজ গতি,
ঘোরের মাঝে থেকে যেনো বইছে না নিরবধি,
থেমে গিয়ে আবার টলছে
গাছের পাতার আওয়াজ তাই গুনে গুনে
শুনি নিজ কানে, একাকী হয়ে আনমনে।।


বজ্রের ধ্বনি বাজতে আজ শুনেছি
মেঘহীন আকাশে চমকায় বিজলী,
এ যেনো…. ধরা হচ্ছে বিচ্যুত
অভিমান আর আক্রোশে, মানুষের তরে
বরষণ ঢালে এগুতে গেলেই,
প্রকারভেদের চাহিদা মুহূর্তেই গিয়ে ভুলে।।


প্রকৃতি দেখছি ভীষন চটে হয়ে আছে ক্ষুব্ধ,
বহু প্রচেষ্টায় থেমে আছে, তবু করতে বিনষ্ট,
দেখছি স্পষ্ট, মন্ত্রে আমি মুগ্ধ,
কল্পনায় জীবন যেনো উল্লাসে রয়েছে মত্ত।
পরিবেশ আজ ক্ষিপ্ত শোকে, হয়ে লিপ্ত,
ঘটিয়ে যাচ্ছে প্রলয় একে একে
স্রষ্টার আদেশে মগ্ন, করতে সৃষ্টি ধ্বংস।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

এতো ভয় কীসে

- জন রোজারিও অভি

এতো ভয় তোমার কীসে??
সবই তো করছো বিলীন হাতের আশেপাশে,
রাত জেগে বিলুপ্ত হচ্ছে কতো যে দিন প্রতি মাসে।
রাখতে কাছে ধরে বেঁধে আপনজন বিশ্বাসে
হারাতে হয় নিজেকেই যেনো অক্লান্ত কোন প্রয়াসে,
মনকে নিয়ে দূরে, যাই যে ভুলে, অক্ষুন্ন পরিবেশে।
তবুও যে কেউ পায় না খুঁজে শান্তি, অবশেষে
জমায় পাড়ি সুদূর কোন প্রবাসে
নিজেকে নিয়ে নীল আকাশের হাওয়ায় ভেসে ভেসে;
মুক্ত হতে মূখ্য হয়ে, চোখের জলে যেনো মিশে
ছাড়তে হয় নিজের বলে যা জেনেছি, হারিয়ে ফেলে দিশে।।


এতো ভয় পাও তুমি কীসে??
হারানোর ভয়ে যাও অযথাই রেগে,
নিদ্রাহীন কাটাও রাত, কোন সে রোগে?
হয়রান আজ খুঁজতে গিয়ে, কী তুমি যুগে যুগে
কোন্ সে মায়ায় যাও ভুগে?
প্রতিযোগীতায় নাম লিখিয়ে, কে কার আগে,
সমাজে থাকার শুনি এটাই নিয়ম, অভিন্ন শত ভাগে!
হৃদয়ে তবুও আশা জাগে,
একে লুকিয়ে অন্যের গচ্ছিত কোন অনুরাগে
কেউ থাকে সীমিত ক্ষুদ্র আদুরে সোহাগে,
নিরাশ হয়ে অনেক স্মৃতি, কাটায় শেষে মাতৃভোগে।।


ভয় পেও না…………
শূন্য তুমি, এসেছিলে করতে জয়ধ্বনি,
খুঁজতে নয় মাটির তলায়, যা লুকানো আছে বলে খনি
খুঁড়ে, পুড়ে জ্বালাতে নয়, নিজে বানিয়ে বাণী;
নিজের তলা নিজেই করে ফুটো, দোষ নিজে না মানি।
মৃত্যু সবার জন্য যে অবধারিত, এটাই শুধু জানি,
হবেই হবে, লিখিত সবার কপালে, বন্ধ হবে চোখের মণি,
দুষ্ট তুমি, করে চলো শুধু কানাকানি,
বাঁচতে চেয়ে লাভ নেই, যতোই করো হানাহানি।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

তুমি নিজেই হলে বিপথগামী

- জন রোজারিও অভি

আমি জানি, কেউ আমার পিছু নিয়ে
ঘুরে বেড়াচ্ছে আমার আশেপাশেই,
নিজেকে ঢেকে ধূসর ছাই মাখিয়ে,
চায় যেনো, আমি যাই এগিয়ে;
চলি তাদের বিদ্রুপ কথার ভয়ে,
নইলে নাকি যেতে হবে আমায় , ক্ষয়ে ক্ষয়ে।
আমি হেসে যাই দেখে মানব ছায়া, গায়ে না লাগিয়ে
চুপ করে যাই অপেক্ষায় বসে সয়ে।।


যে আমার পিছু আছে ভেবে, করবে বশ
যতোই আছে কৌশলে আঁকা ধস।
আমি যে গ্রীক দেবতার কনিষ্ঠ দুষ্ট পুত্র, লুকানো সব যশ,
হেসে উড়িয়ে নিজেদের মাঝে দেখাও যতোই রস,
বিধাতা যদি দেখে কষ্টে আমায়, তবে তুমি হবে অবশ
প্রকৃতিরই কোন ছলে, উড়ে যাবে তখন তোমার সব সাহস।।


মন চাইলে, এখনই তুমি করতে আসতে পারো আমার ক্ষতি,
নিজেই এসে দেখো আমার কথার, আছে কতটুকু উন্নতি?
বিশ্বাস অটুট রয়েছে আমার, প্রত্যেকটি সৃষ্টির প্রতি,
আজ থেকে বিধাতার কু-নজরে থাকবে, হারাবে পথের গতি,
নিজের ঘরে নিজেই হারাবে, জীবনের সব উৎপত্তি।।


বলছি আমি… মানুষরূপী এক চোর তুমি,
চুরি করে ঘুরে বেড়াও স্রষ্টার গড়া ভূমি,
ভুল করেছো পিছু নিয়ে, শূন্য হবে তোমার জমি।
ফিসফিস না করে, করেই দেখো প্রমাণ যা বলেছি আমি,
নইতো পিছু হটতে আমি অগ্রগামী,
বরাদ্দ সময় করতে আমার ধ্বংস, দিন যতো আছে সব আগামী।
চোর যদি নাই তুমি হতে, করতে না চুরি অন্যের
বেরিয়ে আসা মুখ হতে বমি;
বুঝে নিও তুমি, আমি অন্তর্যামী।।


আবারও দিলাম মনে করিয়ে….
তুচ্ছ হয়তো তোমার কাছে আমি,
যতোই এখন ভেবে যাও তুমি;
ভাবতেই যদি…. লুকিয়ে পিছু ঘুরে ঘুরে বিস্তার জমি,
বুঝিয়েছ তুমি, নও যে কুকুর থেকেও দামী।
যতোই পেটাও ঢোল, হয়ে সংগ্রামী,
আজ হতে ততোই তুমি, নিজেই দেখাবে নিজের ভন্ডামী,
ঘুচবে সব ইতরের আক্কেল; তুমি বিপথগামী।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Sunday, July 22, 2018

অভাবণীয় প্রত্যাশা

- জন রোজারিও অভি

হরিণচোখা কন্যা তুমি, কোথায় হারালে
আমায় একা ফেলে,
কোন্ দুয়ারারে জন্য হেঁটে গেলে
নিঃশব্দ নিভৃতে মায়ায় চলে,
কোন কিছুই আমায় না বলে?
কেনোই বা তুমি তোমার জীবনে আমায় টেনেছিলে,
কতোই না মন্ত্রের ব্যবহারের ছলে
ভেবেছিলে হয়তো সময় কাটানোর ফলে
ভুলিয়ে সব আকাঙ্ক্ষায়, কৌশলে???


মনে জাগিয়ে ভালোবাসা প্রথম, অভাবণীয় প্রত্যাশা;
বেধেছিলে বুকের মাঝে কতো শত  আশা,
পূরণ করার আগেই তবে, কেনো দেখি হতাশা
চারিপাশে, শূন্যে, পথে কেনো অন্ধকার ঠাঁসা ঠাঁসা?
ভুল ছিলো তবে সবই আমার, বাঁধতে চেয়ে বাসা
তোমার সাথে পাশাপাশি, ভুলে নির্বাক ভাষা,
অবাক আমি, নেই যে কিছু করার, অকারণে তাই একা একাই হাসা।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

আজ কাল ও আসছে দিনের মানুষ

- জন রোজারিও অভি

মানুষ মানুষেরই জন্য,
হয়তো কথাটি পূর্ব জনমে ছিলো খাঁটি,
যখন – ছিলো পৃথিবীতে সবাই রক্ষণার্থে মাটি,
বিছিয়ে ঘুমতো শীতল বাঁশের পাটি,
যেখানেই হতো রাত, সেখানেই ছিলো ঘাটি।।


এখন মানুষ ছুটে বেড়ায়, করতে শুধুই অন্যের ক্ষতি,
শুকিয়ে কষ্টে – পানি সব নদীটির ‘’ ময়নামতি ‘’,
হারিয়ে ফেলেছে তাই যা ছিলো চোখের জ্যোতি।
আজ মানুষ দলে দলে খুঁজতে গিয়ে নীতি;
ধ্বংস হয়ে নিজেই, তবুও করতে যায় এগিয়ে অন্যের অবনতি।
বিশ্বাস তাই আজ দাঁড়ায় শুধু বছর গুনে,
তারপর হুমকির চলে উন্নতি।।


আজ মানুষ পথ মাড়িয়ে উঁকি মারে, ঘরে ঘরে
বাতি জ্বলে নিভে কেনো বারে বারে?
কৌতুহলী মনকে অস্থির করে, রটাতে নিজ ঘর অন্যের দ্বারে দ্বারে।
ব্যস্ত সবাই ভেঙে দিয়ে ব্যথা, পথের পাড়ে পাড়ে,
সন্নিকটে নিজেরই শেষ, কেউ নেই পাশে
আপন ভেবেছিলো যারে যারে।।



আসছে দিন, কেউ করছে না খেয়াল
প্রকৃতি ফিরে আসছে যেনো ভাঙতে সবার দেয়াল।
নিস্তার পাবে তারাই যারা বিশ্বাস রেখে একদিন হলেও
মিলিয়ে দিয়ে ঝাল,
ফিরিয়ে নিয়ে এসে অন্যের কটূক্তি, বজায় রেখে সমতাল।
মানুষ আজ হয়ে চলেছে বিলীন, বিছিয়ে নিজেই নিজের ধ্বংসজাল।
পরিবেশ প্রকৃতির তাই আজ ক্ষিপ্ত,
কাউকে না জানিয়েই যে গড়ে তুলছে মানুষেরই জন্য পরকাল।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

দীর্ঘশ্বাস

- জন রোজারিও অভি

যখনই শুনি টিনের চালে
ঝরছে বৃষ্টি টাপুর টুপুর, অবিরাম শব্দময় তালে।
তোমাকেই যে শুধু পড়ছে মনে,
অনেক অনেক বার অহেতুক চোখে
কেনো ভেসে আসছো… যে উত্তর
তোমার আর আমার কারো কাছেই,
বেড়ে গেছে যে দূরত্ব, দুজনই আছি
দুই মেরুর দুটি দ্বিখন্ডিত প্রান্তে।।


ঐশ্বর্য ছিলো অনেক, প্রাচুর্য ভরা;
নিজেই নিজেকে ব্যবহার করে,
চেয়েছিলাম ভোলাতে কষ্ট যা ছিলো তখন,
পাশেই থাকতো বন্ধুমহল,
ভেবেছিলাম ওরা হবে টহল,
কিন্তু যখন ইতিকালে এসে দাঁড়াই
হন্যে হয়ে খুঁজে ফিরি,
এক ফোঁটা জল।।



Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

ভালোবাসি আমি

- জন রোজারিও অভি

প্রশ্ন করেছি আমি নিজেকে বহু বহু বার,
কেমন করে ছুটছি আমি তোমায় একা ফেলে?
চলছি কোথায় করতে সাবাড়,
আছে যেথায় ভালোবাসা, মিলবে দলে দলে,
শুধু তোমায় যে যাইনি বলে।।


শূণ্য আকাশে মেঘের নীচে
হাটছি আমি রাস্তায় একা, রৌদ্রতপ্ত করা পীচে,
কতো সৃষ্টি হচ্ছে নষ্ট মানুষের অবহেলায় পচে,
কোথায় গেলে যে পাবো ভালোবাসা___
দেখবো সব পরীর দল, দাঁড়িয়ে আনাচে কানাচে।।


ভোরের আলো ফোঁটার আগেই,
হঠাৎ শুনি বজ্রধ্বনি, চারিপাশে
ঝড়ের বেগে ছুটছে যেন ক্ষিপ্ত শীতল হাওয়া,
থমকে গিয়ে তৈরী যেনো পৃথিবী;
ঘরের কোঠায় বসে আমি, ছাউনি ঢেউ টিন,
অবিরাম শুরু মুষল ধারায় বৃষ্টি,
ভালোবাসার জন্য আজকের এই দিন,
টিনের চালে বৃষ্টির ঝংকার, ঝরছে বারি ঘুচতে অহংকার।।


ভালোবাসি আমি, মেঘ যখন আমায় ডাকে
চিৎকার করে আকাশ ফাটিয়ে;
ভালোবাসি আমি যখন শুনি জলধ্বনি।
ঝরছে টিনে টাপুর টুপুর, মাতাল আমি মুখোরিত চ্ছন্দে।
ভালোবাসি আমি – বৃক্ষের ছায়া, অভিমান আর মায়া,
একা একাই যে কাটিয়ে যাই আমি, বুকে নিয়ে দয়া।
ভালোবাসা আমার জনে জনে,
মন আবেগে, যখন যাকে কাছে টানে!!


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

যদি কোন একদিন

- জন রোজারিও অভি

যদি কোন একদিন,
আমার সুর বাজে তোমার কানে;
তোমার কোন এক প্রিয় গানে,
হতে পারে…. তুমিও তখন গাইছো সাথে, মনে মনে।
তারপর হঠাৎ - তোমার দীর্ঘশ্বাস; ক্ষনে ক্ষনে।।


যদি কোন একদিন,
পেয়ে গেলে তুমি আমার দেখা,
হতে পারে…. যদি কখনো ভালো হয় ভাগ্যের রেখা।
কতো কিছু যে রয়েছে বাকী আজও শেখা,
কী বলবো ভেবে ভেবে; দাঁড়িয়ে একা
কী করে আমি দিবো প্রথম, এই চোখাচোখির ব্যাখ্যা??


যদি কোন একদিন,
খুঁজে ফিরে আমায়, তুমি হয়তোবা হয়রান!
আমার আশা তোমার নেই তখন আর – বর্ষার জল অফুরান।
খুঁজতে গিয়ে তুমি ভালোবাসার মান,
করতে হয়েছে যে অপেক্ষা সবই, তোমাকে দান।
ঠিক যেনো…. শুণ্য দিলাম ফিরিয়ে আমি, বিনিময়ে প্রতিদান;
ভুলে যেও তখন তুমি, কন্ঠস্বর যা শুনেছিলো কোনদিন তোমার কান।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

না বলা কথন

- জন রোজারিও অভি

চোখে চোখে দু’জনার, কতোই না চোখাচোখি;
বারে বারে ফিরে চাওয়া,
চোখের আড়াল হলেই, চারদিকের জনমানবের ভীড়ে খোঁজা!
দেখা মিলতেই, আবার লুকোচুরি…..
এ যেনো, বোবা এক জোড়া;
একে অন্যের চোখের ভাষা পড়া।।


কতো কতো দিন যায়, রাত যায়,
কাটে যে কতো প্রহর;
দু’জনেরই দেখাদেখি জুড়ে পুরো শহর।
অপলক ভাবে হয় শুধুই
অফুরান দৃষ্টির বিনিময়;
মুখে লাগিয়ে সেলাই,
কী করে খুলবে? –এই ভেবেই যে সময় দৌড়ে পালায়।।


এতো দেখেও সাধ মিটে না,
কথা বলতেই শুধু মানা।
কেনো?? – এ যে হয়েই আছে অজানা।
মনে দুজনার অশান্ত প্রেম হচ্ছে যে নিঃশেষ;
কতো স্বপ্ন হয়েছে আঁকা!
কতো যে জোছনা এখনো অদেখা!
কীভাবে যে হবে এই প্রেমাচারের ব্যখ্যা?
মনের ভেতর গুপ্ত রেখে, সব না বলা কথন;
কাটছে দিন দৃষ্টি নির্ভর, যেভাবে আছি যে যার মতন।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)