Adsense

Thursday, August 31, 2017

NEXT ALL YEARS | English Poetry | John Ovi Rozario



NEXT ALL YEARS


You were alone..
Walking through the lane
Straight to the bridge..
You won't turn back..
There's some pure love inside
You may check...

Fall in love with you..
I'm sure that you're too..
But, it's silence between us
Staying both on confusion;
Can't say each other,
The feelings are like now fashion,
And so,
We both are on hesitation..

I know, you'll show me
The romance is inside yours,
Make me feel relax,
We'll be in love, I wish
Next All Years...

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Saturday, August 26, 2017

You And Addiction | English Poetry | John Ovi Rozario

You And Addiction

Just opened the window,
A gentle wind was blowing..
Someone was staring at me
Next to my building..
A girl with a charming face!!

I was sitting beside the window,
The door was locked..
Only to look up on me
She stands there everyday..

Does she liked my addicted face?
Or, She just love my addictions?
Why she stand and stare at me daily?
Why she can’t sleep
Those times;
When I keep myself awake on addiction??





Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Friday, August 25, 2017

এই কী সেই

যা ঘটছে, তা কী সত্যি-ই আসলে হচ্ছে??
নাকি সব আমার মনের কল্পনা আবারও??

আমি ঘরের বাতি বুজিয়ে ঘুমের ভান ধরলেই
সে আসে____ ইশারা বাজিয়ে।
তারপর..... আবার আমাকে পুরানো ভাবনা
সারা শরীরে শিউরে জাপটে জড়িয়ে ধরে।।

এই কী সেই???
সেই শেষ ঝগরার রাতে
যাকে তুমি মুঠোফোনে ডেকেছিলে??

এই কী সেই???
যাকে ঘিরে  তোমার দেহের অস্তিত্ব?
আমি’তো গল্পের বাহক মাত্র,
তাই গল্পেই থাকি মেতে।
তবুও আবার জিজ্ঞাসা করিঃ

এই কী সেই???

হতেই তো পারে না!!
তাই না??
কী করেই বা আমি ঠিক শুনবো বলো??
কানটা আমার কী তবে কেটে ফেলে দিবো??

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Monday, August 14, 2017

চাঁদের আশা

চাঁদটা আজ আশায় ছিলো বসে,
যাবো আমি কাছে
বলবো বসে কথা;
আশায় রেখে চাঁদকে আমি,
ঘরে ফিরি আপন মনে।।

বসে বসে নেশার জালে,
আনন্দে আমি মত্ত।
এখন ভাবি____
পারলাম না আমি আর রইতে সত্য।।

অপরূপ সুন্দর সাজে সজ্জিত ছিলো
আমার চাঁদের দেহ,
চারদিকে বসে আলো ছড়িয়ে;
দেখালো আমায়____
সে হীরের চেয়েও যে বেশী দামী।।

খুচরো ভাঙ্গা পয়সা খুঁজি আমি,
হীরা জ্বলে জ্বলজ্বল করে জানি।
তাকাবো না আমি,
শুনবো না আমি
অন্য কারো কাহিনী,
হোক সে ক্লিওপেট্রা বা অন্য কোন রাণী।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Friday, August 11, 2017

জানি না

জানি না কেনো??
নিজেকে রাখছি আড়াল করে,
দূর থেকেও আজ বহুদূরে।।

জানি না আজ কেনো??
সুরের নৌকায় করে ভর
যাচ্ছি কোথায় যেনো চলে!!
কোন সে মায়ার বাঁধনে??

জানি না কোথায়??
হারিয়ে গেছে প্রেমের জন্য আকুতি;
আবেগ সব গেলো কোথায়_____
খুঁজি সুরের মাঝে!!

জানতে চাইনি কখনো আমি......
এসেছি কেনো ভাঙ্গা এক বাঁধনে??
কে ডেকেছিলো আমায়??
কোন সে ভয়ে??

জানতে চাইবো না কখনো.......
কেনো গড়া হয়েছে এই বৃহৎ ধরা??
আকাশ পানে চেয়ে____
কেনো যে দেখি,
চন্দ্র, সূর্য, গ্রহ, তারা??

জানি তো শুধু এটাই..........
বিধাতার সৃষ্টি আমি,
বিধাতা আমার সকল শক্তি
আমার যন্ত্রণার মন্ত্র;
ধৈর্য ও বিশ্বাসের প্রতীক্ষায়
উদ্দেশ্য সব যে হয়ে আছে গোপন তথ্য।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Monday, August 7, 2017

নিজেকে সুখে রাখো

মুখোশ খুলে কী ভুলটাই না করলো,
শনি-তে হয়তো লাগতে চললো গ্রহণ…
লোভে পরে দিচ্ছে লেলিয়ে
কুকুর বিশিষ্ট কিছু মানুষ রূপী জন্তুকে।

সময় করতে অপচয় এসেছি এ ধরায়,
কেউ বেছে নেয় অন্যের চরকায়
কীভাবে তেল যায় ভরা!
আগের আমি থাকতাম যদি
মানতাম না’তো কোন বাঁধা;
ইকবাল রোডের কোণায় কোণায়
আমার খারাপের সব
আজও হয় রটারটি।
শুনতে চাও?? তো খুঁজে নাও গিয়ে
কী ছিলাম আমি, আর
হয়েছি আজ কী??

আমি’তো বাঘ-ও না ভাল্লুকও না,
তবুও আমি জানি তুমি
ভয় পেয়ে যাবে শেষকালে।
মারামারি করবো না’কো
এটা রেখো শুধুই জেনে।
আমার ক্ষতি ভাবতে গেলেই
বিধাতা সইতে না পেরে, যায় ক্ষেপে;
ঘটায় প্রলয় ভাবুক ঘরের
সকলের উপর একের পর এক করে।।

পাহারা দেয়ার ছলে যে
রাস্তায় আছে দাঁড়িয়ে,
আমার কথা প্রচারে নেমে
ভেঙ্গেছে সিন্ধুক আপন দুয়ারের।।

ভালো আছি,
ভাল থাকো,
নিজের চরকায় তেল দিয়ে
নিজেকে সুখে রাখো।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)