Adsense

Saturday, February 18, 2017

মনে মনে ভালোবাসা


মায়ার জালে আঁটকে আছি,
তোমায় নিয়েই ভেবে চলেছি,
লুকিয়ে ছিলে কোথায় এতোদিন,
কেনো হতে পারিনি তোমার সম্মুখীন!!


মনে মনে আজ
জেনে গেছি আমি,
ভালোবাসা আমার জন্য
আছে তোমার জানি।।


তোমায় যখন প্রথম দেখি
ফেরাতে পারিনি আমি
আমার দু'টি আঁখি।
আঁড়চোখে দেখছো আমায়,
কবিতা আমার পড়ছো বসে;
ভেবে কী কখনোই আমি দেখেছি
যেন তুমি পড়ে ফেলছো হেসে।।


হঠাৎ তুমি হারিয়ে গেলে,
চলে গেলে আমায় ফেলে দূরে।
করে চলেছো গোপন তুমি,
ভালোবাসার কথা
চোখে চোখে বলে চলেছো,
দেখেছি দাঁড়িয়ে একা একা আমি।।


ভেবে আজ যাই পেরিয়ে;
ভালোবাসি যে তোমায়
বলতে পারি না,
তাই... যাচ্ছি হারিয়ে।।
Click The Link To See More: Poems of John Rozario Ovi  

Sunday, February 12, 2017

তোমার খোঁজে - ২

রাতের আলো যখন
নিভু নিভু করে যায় বুঁজে;
ক্লান্ত আমি তখন
হয়রান তোমার খোঁজে।।


স্বপ্নে ভাবি আসবে তুমি;
তাই থেকে যায়
একলা শূণ্যভূমি।
দাঁড়িয়ে থাকি পথে
এই ভবঘুরে আমি।।


ক্লান্ত মন,
ক্লান্ত ক্ষণ,
ভাবি করবো পণ;
শুধু থেকে যাও হয়ে তুমি
আমার এক স্বপন।।

Click The Link To See More: Poems of John Rozario Ovi

Friday, February 10, 2017

ঘোর

তোমায় প্রথম দেখা:
আঁধারে ছিলাম আমি দাঁড়িয়ে একা।
চলেছিলে পথটি ধরে,
পীচ ঢালা রাস্তায়
নদীর তীর ঘিরে।
আমি তখন গভীর ঘোরে,
তোমায় নিয়ে মগ্ন গানের সুরে সুরে।।


ভাবনার ঘোরে হারিয়ে ফেলি;
হারিয়ে সে কোথায়?
অতিরিক্ত চাইতে গিয়ে
খুঁজছি তোমায় পাগল হয়ে।।


চলে গেছো তুমি
এটা বুঝে গেছি আমি,
থেকে শুণ্য হাহাকার।
আমারই সব স্বপ্ন তাই
আমি দেখে যাই;
কল্পনার মাঝে ঘোরে থেকে
একাই ব্যথায় পেয়ে যাই।।

Click The Link To See More: Poems of John Rozario Ovi
Details: Facebook Profile

Tuesday, February 7, 2017

তুমি আছো গানে

তোমায় নিয়ে স্বপ্ন দেখা,
তোমার স্মৃতি ভেবে রাত জাগা,
তোমায় নিয়ে গান লেখা;
তোমার সাথে ভালোবাসা।।


তুমি ভাসো চোখের সামনে,
তোমায় রাখি হৃদয় গহীনে,
তোমায় বাঁধি অজানা সুরে;
তুমিই তাই আছো
আমার লেখা সব গানে গানে।।


যখন দেখি স্বপ্নে তোমায়,
চোখ মেলে যেন চারিদিক অন্ধকারময়।
ভয় পেয়ে যাই ভেবে হঠাৎ,
যদি দেখতে আর না পাই
আগামী সুপ্রভাত!!


ভালোবাসি শুধু তোমাকেই!
ভয়ও পাই শুধু তোমাকেই!
তাইতো, চোখ মেলে একবারও
তুমি দেখতে চাও না
নিঃস্ব এই আমাকে।।

Click The Link To See More: Poems of John Rozario Ovi

Sunday, February 5, 2017

তোমার স্মৃতি

কাঁদায় আমায় তোমার স্মৃতি!
প্রতিরাতে যখন থাকি
একা হয়ে তোমার লাগি।।


দূর আকাশের ওই সীমানায়
যেথায় আছে তোমার মায়া,
দেখবে তুমি সেথায়
শুধু আমারই ছায়া।।


তোমায় ভেবে গান লেখা,
তোমার চ্ছন্দে সুর করা,
মন যেন আমার
শুধু ধাঁধাঁয় ভরা।।

Click The Link To See More: Poems of John Rozario Ovi
Facebook Link: Profile  Page

ফ্লোরা | Bangla Kobita | John Ovi Rozario


আকাশপানে তাকিয়ে দেখ, মেঘে ভরা;
ঘুমের মাঝে না জানি কতো
স্বপ্ন আজ দিবে ধরা,
শুধু তোমায় নিয়ে গড়া,
দাঁড়িয়ে দেখছি অপলক:
অবিরাম মুষল ধারায় বৃষ্টি ঝড়া।
পাখিরা গানে গানে তোমার নাম
বলতে বলতে যাবে উড়ে, "ফ্লোরা"!!

বাজবে সুর গানের তালে,
পরী হয়ে বসবে তুমি এসে
চন্দন গাছের শুকনো ডালে।
শুধু তোমায় দেখবো বলে:
মাথা রেখে তোমার কোলে
জড়াব এক মায়ার জালে।।

হঠাৎ যখন চোখ খুলে
দেখবো না আমি তোমায় ভুলে,
তখন কী আমি সব ফেলে
ভিজে ভিজে বৃষ্টির জলে,
পাবো তোমায় কোথায় গেলে!!
জানি না আবার কবে, কখন তোমায় কল্পনাতে,
খুঁজে পাবো কোন্ কালে!!


Click The Link To See More:Poems of John Rozario Ovi

Friday, February 3, 2017

#008 | ফেলে এসেছি পিছু

হঠাৎ করেই দেখি নীল আকাশ
কালো মেঘে যেন ঢেকেছে চারপাশ,
এরই সাথে ছুটে এলো
ঝড়ো ঠান্ডা বাতাস;
আকাশ জুড়ে বজ্রের আভাস,
হতে চলেছে যেন নতুন কোন সর্বনাশ।।


নদীর বুকে ঢেউগুলো
বলছে যেন গর্জন করে
" বাড়ি চলো"।
নিভে গেছে পৃথিবীর সব আলো,
দেখতে যে চাই আমি সব সৃষ্টির ভালো।।


এক মুহুর্তেই যেন নিঃস্তব্ধ চারিদিক,
ছুটতে হবে দিগ্বীদিক।
মুহুর্তের মাঝে যেন,
বৃষ্টির শব্দে কেনো
শুনছি না কানে কিছু?
রাস্তা সব ভুল করে
ফেলে যে এসেছি কোথাও, পিছু।।

Click The Link To See MorePoems of John Rozario Ovi

Thursday, February 2, 2017

স্বর্না | Shorna | Bangla Kobita


 

চোখ দু'টো তোমার টানা টানা,

কোথাও হারিয়ে যেতে নেই মানা,
তোমার কষ্টগুলো তো সবই
আমার একে একে আছে জানা;
নামটি যে তোমার মায়াবী, "স্বর্না"।।


তোমার চোখে ভালোবাসা,
তোমার ঠোঁটে মায়ার ভাষা,
তোমার হাত ধরে যেন শতো আশা,
গড়তে এক সুখের বাসা।।

মনের মাঝে আমার, তুমিই স্বপ্ন;
তাইতো অবিরত সেখানে তোমার
করে চলি যত্ন,
লুকিয়ে রাখতে আমার পাথর রত্ন:
শুধুই তোমাকে ভালোবেসে যাবার জন্য।।


Click The Link To See More: Poems of John Rozario Ovi

JOHN OVI ROZARIO ® 2013

Wednesday, February 1, 2017

ভীনগ্রহের আমি | বাংলা কবিতা | John Ovi Rozario



পৃথিবীর বুকে হেটে চলছি,
মানুষের সাথেই মিশে আছি;
তবুও, যখন আমি চোখ মেলে
তাকাই কোন এক মাঝরাতে,
আকাশের তারাগুলোর সাথে
নিজেকেই ফেলি হারিয়ে
ঐ দূর নক্ষত্র পূর্ণ মহাশুণ্যে।।


চিন্তা আমার মাথায় কথা বলে,
মানুষের ছদ্মবেশে বিচরণ করে।
কেনো লুকিয়ে রাখছো আমাকে?
কীভাবে সব বিপদ-আপদ থাকছে দূরে??


ভীনগ্রহের এক অশরীরি আমি,
হয়তো কোন রাজ্যের রাজপুত্র!
ছদ্মবেশে মানুষ সেজে
ঘুরে বেড়াই এই পৃথিবীর বুকে।
কাঁটা তারের বেড়ায় ঘেরা
ছোট্ট মনুষ্যত্বের এক
নিয়মে বাঁধা সীমানাতে।।

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)