Adsense

Wednesday, February 1, 2017

ভীনগ্রহের আমি | বাংলা কবিতা | John Ovi Rozario



পৃথিবীর বুকে হেটে চলছি,
মানুষের সাথেই মিশে আছি;
তবুও, যখন আমি চোখ মেলে
তাকাই কোন এক মাঝরাতে,
আকাশের তারাগুলোর সাথে
নিজেকেই ফেলি হারিয়ে
ঐ দূর নক্ষত্র পূর্ণ মহাশুণ্যে।।


চিন্তা আমার মাথায় কথা বলে,
মানুষের ছদ্মবেশে বিচরণ করে।
কেনো লুকিয়ে রাখছো আমাকে?
কীভাবে সব বিপদ-আপদ থাকছে দূরে??


ভীনগ্রহের এক অশরীরি আমি,
হয়তো কোন রাজ্যের রাজপুত্র!
ছদ্মবেশে মানুষ সেজে
ঘুরে বেড়াই এই পৃথিবীর বুকে।
কাঁটা তারের বেড়ায় ঘেরা
ছোট্ট মনুষ্যত্বের এক
নিয়মে বাঁধা সীমানাতে।।


No comments:

Post a Comment

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)