Adsense

Tuesday, November 11, 2025

তৃতীয় বিকল্প - “বিভ্রান্তি” (১ & ২)। বাংলা কবিতা | Confusion | Bangla Version





তৃতীয় বিকল্প - “বিভ্রান্তি” (১)

- জন অভি রোজারিও

আমাদের এই সভ্যতায়, নেই তৃতীয় কোনো নাম,
কোনো পৃষ্ঠায় লেখা নেই, নেই তার কোনো প্রমাণ।


আমদের দেয়া হয়েছে কেবল দুটি পথ, প্রতিটি আয়োজনের তরে,
উত্তরে কিংবা অংশগ্রহণে, জীবনের প্রতিটি ঘরে।
দিক দেখাতে, প্রশ্নের জবাবে, প্রস্তুতির প্রতিটি ধাপে,
আবেগ দেখাতে, ভালোবাসার রঙে-
দুটি পথেই চলেছি আমরা, একই ছন্দে, একই স্রোতে।


তবু কোথায় যেন হারাই আমরা,
যখন বেছে নিতে হয় সেই দুই ধারা,
আমরাই তৈরি করি এক নতুন দিশা,
নিজের অজান্তে গড়ে তুলি এক তৃতীয় আশা-
যার নাম শুধু নয়, অনুভবেরই ভাষা-
“বিভ্রান্তি”… এক তৃতীয় বিকল্প, নিজেরই সৃষ্টি করা।


_______________


তৃতীয় বিকল্প – “বিভ্রান্তি” (২)

জন অভি রোজারিও

আমাদের সভ্যতায় নেই কোনো তৃতীয় বিকল্প,
কোনো নথিতে, কোনো ইতিহাসে নেই তার উল্লেখ।

আমাদের দেয়া আছে কেবল দুটি পথ,
যে কোনো কাজে, যে কোনো উপলক্ষে,
উত্তর দিতে বা অংশগ্রহণে,
প্রশ্নের জবাবে কিংবা দিক দেখাতে;
সব প্রস্তুতিতে, সব আবেগ প্রকাশে—
দুটি বিকল্পেই সীমাবদ্ধ রেখেছি আমাদের মনোবাসনা।

তৃতীয় কোনো বিকল্প নেই,
দুটি থেকে বেছে নিতে দিয়েছি সবাইকে,
কিন্তু আমরা নিজেই ভুলে যাই বলতেই যে —
আমরা বানিয়ে ফেলেছি এক নতুন দিক,
এক নতুন বিকল্প, নিজেরাই সৃষ্টি করে,
যার নাম— “বিভ্রান্তি”।

____________





Click to view the Author’s other Poetry pages and websites:

BLOGGER | বাংলা-কবিতা ডট কম | GOOGLE SITE | FACEBOOK PAGE


BOOKS

There’s 3 poetry book(s) of John Ovi Rozario listed bellow:

Koshto Debotar Noshto Putro

Koshto Debotar Noshto Putro/কষ্ট দেবতার নষ্ট পুত্র

Publisher: অনন্য প্রকাশন

Published Date: February, 2020 (Dhaka Int’l Book Fair, 2020)

Price: 150.00 BDT

POSITIVE FACTS
POSITIVE FACTS

Publisher: The Daily Star Publications

Published Date: 24th March, 2021 (Dhaka Int’l Book Fair-2021)

Price125.00 BDT.

Story Of Four Walls

Story Of Four Walls / চার দেয়ালের গল্প

Publisher: অনন্য প্রকাশন

Published Date: 2nd April, 2021 (Dhaka Int’l Book Fair-2021)

Price200.00 BDT.


No comments:

Post a Comment

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)