Adsense

Wednesday, March 29, 2017

#038 | মনের শত আশা

আশা ছিলো তোমার সাথে যাবো তেপান্তর,
ঘুরে ফিরে দেখে আসবো সেথায়
লুকিয়ে থাকা সব গহ্বর,
দেখতে চাই আমি যতো আছে প্রেম;
শুণ্য গহীন অভ্যন্তর।।


মনের মাঝে ছিলো আশা,
তোমায় নিয়ে বাঁধবো বাসা,
থাকবো দু'জন পাশাপাশি,
দেখবো বসে তোমার মুখের মধুর হাসি।।


আশা ছিলো ওই নীল আকাশে
উড়বো দু'জন ডানা মেলে;
দেশ হতে দেশ দেশান্তরে
ঘুরবো দু'জন পেখম খুলে।।


রাত কাটাবো জোছনার আলোয়
আশায় ছিলো মন।
সাগরের ঢেউ ভাসিয়ে নিয়ে যাক
আমার এ নিথর দেহ প্রতিক্ষন।।


সুরের ভুবনে কাটবে জীবন
অনেক আশার আশা;
গেয়ে যাই গান তাই কতোই না তালে,
লিখেছিলাম যা, সেই কোন্ কালে।।


জানি একদিন পূরণ হবে
মনের শত আশা!
ধৈর্য্য যদি রাখতে পারি
পাবো খুঁজে, মানুষেরই মাঝে
আছে জমা যতো ভালোবাসা।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

একা এই পথচলা

একাকী হেঁটে বহুদূর চলে এসেছি,
শুনতে চাইনি কারো কোন কথা,
অবিরাম নিঃশব্দে পথ গুলো
এসেছি পার করে।
হঠাৎ একদিন শুনতে পাই
সেই পুরানো একটা কন্ঠ,
নতুন রূপে আসছে ভেসে
হাওয়ায় উড়ে উড়ে।
থমকে দাঁড়াই,
শুনতে থাকি:
কেউ যেন গাইছে গান
আমার সুরে সুরে।।


আমিও হঠাৎ আনমনে
বাঁধলাম সুর;
নতুন এক গান,
মনে হলো আওয়াজ আমার
খুঁজছে কারো প্রাণ।
কিন্তু, তখন হাওয়ায় যেনো
আসছে ভেসে শুণ্যে,
রঙিন আলো লালচে রূপে
দৌড়ে গেলো ছুটে, হয়ে হন্যে।।


মুহুর্তেই পড়লো মনে
ছিলাম আমি একা,
তাকিয়ে দেখি চারপাশ আমার
ধূ ধূ নির্জন ও ফাঁকা।
মনের মাঝে ঝিঁঝিঁপোকা
জ্বলছে আর নিভছে,
চাই না আর ঝড় ঝাপটা
রাত পোহাচ্ছে বলে,
একটু পরেই আবার আমি
হাঁটবো পথের বুকে,
শুনতে যেনো না পাই আমি
আমার সুর তোমার ওই গানে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

হারিয়ে যাওয়া

ভোরের কুয়াশায় আচ্ছন্ন চারপাশ,
ভেঁজা ঘাসের ছোঁয়ায়
পায়ের তলায় যেনো ঠান্ডা বরফের অনুভব,
শিহরণ জাগা এক সুপ্ত হৃদয়;
ধোঁয়ার এক চাদর দিয়ে গায়ে
অন্য এক পাথর জগতে
আমার হারিয়ে যাওয়া।।


ফিরে এসে দেখি আমি চাদর নেই গায়ে,
ধোঁয়া সব উড়ে গিয়ে পাতায় পাতায়
জল হয়ে নামছে বেয়ে।
এরই মাঝে বাড়ছে সূর্যের রাগ,
ছুঁতে চাইছে, বাড়িয়ে দিচ্ছে
আমার দেহে মাত্রাহীন তাপ।
অভিমান্র আমি একা খুঁজে ফিরি বৃষ্টির ফোঁটা,
আঁধারে করে মেঘগুলো আকাশে
শুরু করলো ঘনঘটা;
আনন্দে আমি হই আত্মহারা;
মেঘের গর্জে, বাতাসের মন্ত্রে
ভেসে ভেসে আবার আমার হারিয়ে যাওয়া।।


তবুও কেনো????
তোমায় খুঁজে না পাওয়া!!!

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Tuesday, March 28, 2017

রাত জ্বালাতন

স্বপ্ন গুলো ঘুমের দেশে
ঘুরে বেড়াচ্ছে নানান রঙ মিশিয়ে।
ঘুম আমার আসছে না'যে,
লুকিয়ে আছে কোন্ পাথারে!!


আধো ঘুম জড়িয়ে আমি
করছি তোমায় অকারণে জ্বালাতন।
কী বলবো ভেবে ভেবে
রাত আমার যেনো যাচ্ছে কেটে, অযতন।।


তুমি শুধুই নিজের মনে মনে
বলছো কথা নিজের সাথে;
হরেক রকম কথার ছলে
তুমি গেলে ছেড়ে আমায়, দূরে চলে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Monday, March 27, 2017

আজ রাতে

আজ রাতে.....
আমার চোখ জোড়া
দেখবে না কোন স্বপ্ন;
কারো জন্যেই হবে না মন উষ্ণ।।


আজ রাতে.....
ঠোঁট দুটি আমার
চাইছে না বলতে কোন কথা;
কারো ভালোবাসায় হতে পারি না আমি বাঁধা।।


আজ রাতে.....
হাতটি যে আমার
লিখবে না কোন আবেগ;
হতে চাইনা কারো মনের প্রয়াত অথবা সাবেক।।


আজ রাতে.....
কন্ঠে জানি আমার
আসবে না কোন সুর;
গাইবো না যে গান হতে আমি কারো মনের চোর।।


আজ রাতে....
চাই না আমি কিছুই
আমার আশেপাশে;
লাভ নেই তাই ভেবে ভেবে,
নিশি কাটবে প্রয়াসে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Sunday, March 26, 2017

কষ্ট বৃক্ষ

কষ্টকে বেসেছি আমি ভালো,
কষ্ট না পেলে তাই জ্বলে না মনে আলো।
পারি না ভাবতে,
পারি না চাইতে,
পারি শুধু দূরে দূরে থাকতে।।


কষ্টে শুনেছি কেষ্ট মিলে,
কষ্টের ভাগ কাউকেই না দিলে।
চাই না পেতে,
চাই না দিতে,
চাই শুধু মনকে ভুলিয়ে রাখতে।।


কষ্টে আমি আজ হাসি,
কষ্ট পেয়ে কেউ কেউ হয় দাসী।
কেউ হয় নষ্ট,
কেউ হয় দুষ্ট,
কেউ আবার হয়ে যায় প্রতিভায় শ্রেষ্ঠ।।


কষ্টে আজ হই না আমি ক্লান্ত,
কষ্ট আমায় করে তুলেছে আজ শান্ত।
পাই না আজ দুঃখ,
নেই আজ কোন পক্ষ;
হয়ে গেছি যে আমি আজ
"কষ্ট" নামক এক "বৃক্ষ"।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

ভালোবাসা করছি জমা

ভালোবাসা আর জামা
করেই চলেছি শুধু জমা।
কতো জনের ছেলেমেয়েরা আজ
আমায় ডাকে 'মামা';
তারা শুধু জানিয়ে দেয় যেনো
আমার নেই কোন ক্ষমা,
আমি শুনেছি তৈরী: দিয়ে খাঁটি তামা।।


কেউ বলেনি 'ভালোবাসি'....
তবে, কেন পায় কষ্ট?
বলেছিলো: 'থাকবো পাশে সবসময়'
আজও মনে পড়ে আমার স্পষ্ট।
অভিনয়ে সবাই যে ছিলো
শ্রেষ্ঠ থেকেও যেন শ্রেষ্ঠ!
একটু ছোঁয়া পেতে গিয়ে শুনেছিলাম
আমি ছেলেটা নষ্ট।।


একদিন দেখি, কারো হাতে হাত,
কষ্ট পেয়েই শুরু ছিলো সেদিনের সুপ্রভাত।
মনকে মানাতে অনেক কথা-
ভুল দেখেছি, বুঝতে চাইনি মনের ক্ষত।
তাকে যখন জানালাম আমি;
ভুল দেখিনি তো!!
সে আমায় জানিয়ে ছিলো:
অন্য কারো ভালোবাসায় সে এখন যুক্ত।
আমায় বলেছিলো; কিছুই তো হয়নি মোদের অঙ্গ প্রত্যঙ্গ,
তাই তুমি ছিলে শুধুই আমার বন্ধুত্ব।
বন্ধু বলেই বলেছিলো আমায়
'ভালোবাসি অনেক' -প্রতিনিয়ত।।


অবাক আমি হাসি তখন,
ভালোবাসা নাকি হরেক রকম!
হতে চাইনি নষ্ট আমি,
জানতাম, ভালোবাসা অনেক দামী;
তাই গহীন অন্তরে রেখেছি সব জখম।
অনুভূতি সব ফেলেছি হারিয়ে,
মেলেছি স্বপ্নের দেশে পেখম।
চেয়ে আমি পাইনি কিছুই, হয়েছি আশাহত;
ঈশ্বর আমায় ভালোবেসেছেন আজ
সবার চোখে আমি রয়েছি তাই অক্ষম।
চাইলেই আমি পারি ভালোবাসার জাল বুনতে;
তখন সবাই বলবে হয়ে খুশি,
আমি ছিলাম এমনই
ধরে শতো শতো জনম।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, March 25, 2017

খারাপ আমি

আমি জানি আমি খারাপ।
আমি খারাপ,
তা তোমায় বলেছি বারবার।
নিজেকে নিয়ে একবিন্দু মিথ্যা
আমি বলতে পারি না!!


আজ আমি মহা খুশি!
জানাতে পেরে এবং বোঝাতে পেরে:
আমি যে এক বড্ড উন্মাদ ও পাগল;
বদ ও খারাপের সৃষ্ট এক মানব ভূগোল।।


মনে শান্তি বিরাজমান,
তুমি আজ আমায় করছো ঘৃণা!
আমরা তো ছিলামই
একে অন্যের অজানা-অচেনা!!
হয়তো আর দেখা হবে না কোনদিন...
তোমার আমার মাঝে,
অদেখায় রাখবো আমি
তোমার স্মৃতি হৃদয় কোণে।।


চাওয়া পাওয়া কিছুই নেই আমার,
ছিলো না কোন কালেই;
শুধু জানি চলেছিলাম,
চলছি এবং চলবো,
শেষে থামবো, কোন এক কালে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

অনুভূতির খেলা

স্বপ্ন রোজই করছি চুরি,
না আমি তোমার হাত ধরি,
না-ই বা আমি তোমার পাশে হাঁটি;
ঘুম হারিয়ে রাতকে করি মাটি।।


তুমি কিন্তু চোখ বুজে,
ঘুমিয়ে আছো!!
ঘুম কে করে সঙ্গী।।


যন্ত্রণাগুলো আমার শুধুই,
তাই করি না এখন বাড়াবাড়ি।
মুখ ফুঁটে কিছু নেই বলার,
অনুভুতি যদি খেলা হয়ে থাকে
ভালোবাসার তবে করবো না আর
অপব্যবহার কোন প্রকারে আমি।।


অনুভূতিগুলো মুছে দিয়েছি,
মূল্যহীন সব স্মৃতি সরিয়ে এনেছি।
কিছুই তো প্রকৃত রূপে ছিলো না!!
........ কিছুই তো বলা হয়নি!!
শুধু অনুভূতির আদান প্রদান...??


ভালো থেকো তুমি,
এটাই বাকি বলার;
মিছে মিছি কিছু করার
তোমার যে নেই সময় আর!!

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Wednesday, March 22, 2017

বেদনার ভালোবাসা

ভালোবাসায় আজ পৃথিবী ভরা:
তাই আমি এসেছি,
ঢালতে বিষ সবার মনে।
কষ্টের লাল রক্তে মাখা হৃদয়টাকে
বেদনার নীলে ভরিয়ে দিতে,
প্রতিটি ক্ষনে ক্ষনে।।


সত্য কী বেদনাদায়ক নয়??
ভালবাসায় কী কষ্ট নেই??
অবহেলায় কী আঘাত লাগে না??
তবে কেন, কষ্টকে দূর করে
শান্তি খুঁজতে যাই ফিরে ভালোবাসার মাঝে???


যদি মন থেকে ভালোবাসো;
পেতে হবে যে কষ্ট,
এটাই জেনে রেখো।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Tuesday, March 21, 2017

সত্য মিথ্যার হাসি

নেই যে আমার আজ আর বাকি
তোমায় নেই কোন প্রশ্ন।।
. . . .
............
সত্য আসলে একটাই হয়;
মিথ্যার হয় না কোন সীমারেখা।।
...........
...........
অবাক হয়ে যাই:
সত্য এতো দামী তাই!!!
.......
................
.........!!!
কেউ আমরা হারাতে চাই না ভাই!!
.........
.......!!!!
নিজেই আমি ভাবি,
নিজেই আবার একাই হাসি!!
............
হা... হা.... হা.... হা.... হা....!!!

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Sunday, March 19, 2017

হাসির বহিঃপ্রকাশ

হা.. হা... হা... হা...
হাসি আজ যেন গলে গলে
মুখে ফুঁটে উঠছে!!
হয়ে আমি এক বোকা মূর্খ!!


এতোদিন কী কী যেন অযথাই
আমি শুধু গেলামই ভেবে!!
হা... হা... হা... হা...


ভাবনাগুলো ছিলো অন্য কারো জন্যে,
লেখাগুলো ছিলো অজানা এক মনের,
খুঁজে ফিরে হয়ে হন্যে।
কষ্টগুলো ভাবতাম, আমায় নিয়ে রটা।
ভালোবাসার ছোঁয়ায় ভেবেছিলাম
হয়তো এ সবই আমায় নিয়ে আঁকা!!


আজ আমি বুঝতে পারলাম,
আমি এক চালাকচতুর গোছা বোকা!!!
হা...হা... হা... হা... হা... হা... হা...

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, March 18, 2017

আমার জন্য ভাবতে হবে না

আমার জন্য ভাবতে হবে না!!
. . . .
আমার কাছ থেকে লুকানোর প্রয়োজন নেই।।
. . . .
আমিই আর বলবো না তোমায় কিছু,
দিবো না আর জ্বালা
শুধু শুধুই, অযথাই।।
. . . .
তুমি মুখে বলে তো,
পারছোই না আমায় সরাতে!!
. . . .
বুঝিয়েছ আমায় সেই অনুভূতি
প্রতিটি ক্ষনে ক্ষনে।।
. . . .
আজ তাই তোমার হাসিতে,
মেতে উঠে হাটছি আমি
অদূর এক দেশেতে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Wednesday, March 15, 2017

হাওয়ায় কুঁড়িয়ে পাওয়া ছলনা

হাওয়ায় কুঁড়িয়ে পেয়েছিলাম;
তাই হাওয়ায় গেলো মিশে।।


বলেছিলো:
অপেক্ষায় থাকো,
আমি একটু পরেই আসবো....
... কই?? আর এলো নাহ্ তো!!
.......
..........
..............
শুনেছি সে নাকি মারা যাচ্ছে!!
মরণ কী এতো সহজ??!!
চাইলেই কী মৃত্যু হয়???
........
............
............... শুধুই ছলনা,
..... আর তো কিছুই নয়!!
Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

অন্ধ ও ধূসরময় সুখ

রাতের আকাশ...
রাত প্রহরীদের বাঁশির আওয়াজ
একটু পর পরই কানে ভেসে আসছে।।

আজ আলো জ্বালিয়ে রেখছি ঘরে,
মনে মনে বলে চলেছি কথা
একান্ত, একাকী নিজেরই সাথে
মন গড়া এক কল্পনার ঘোরে।।

কেউ তো শুধু ভেবেই চলেছে;
আমি আছি, ছিলাম, যতোদিন থাকবো
কাটিয়ে প্রহর নিদ্রার গহ্বরে।।

নিজেরই মতন করে চলেছে ভেবে
আমার চলার গতি;
সুখে আমি সর্বদা থাকি,
যদি কাউকে আমি মাথায় না রাখি।।

কাউকে একটু আপন ভেবে নিলেই
সুখ যে আমার হয়ে যায় শুণ্য,
অন্ধ ও ধূসরময়।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Monday, March 13, 2017

হাসি সর্বনাশী

নিজেকে নিয়ে হেটে চলেছি--
আজ হঠাৎ আমার চোখ শুনেছে,
কতো ব্যথা কেউ জমিয়েছে
আমারই জন্য অজানা রেখে;
হাসি আমার তখন
অফুরন্ত করে তুলেছে
নিজেই নিজের বোকা রূপ দেখে!!


আমি হাসছি....
হেসেই চলেছি....
জল চোখ বেয়ে নামছে!!
হাসি তবুও যে
থামছে না আমার
কান্নায় যেন মিশে আসছে!!


হাসিরও কিছু অর্থ থাকে,
যা আমার পথের বাঁধা গুলো
সহজভাবে ভাবিয়ে রাখে।।


কষ্টেও হাসি...
দুঃখেও হাসি...
এখন চারপাশে দেখতে পাই
হাসিই আমার হয়েছে সর্বনাশী।
পাগল আমি...
তাইতো, শুধু শুধুই মুখে আমার
ছায়ার মতো লেগে থাকে হাসি।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Sunday, March 12, 2017

ভাবছি তোমায়

শুণ্য এক ঘরে
একা আমি আজ বসে বসে
ভাবছি তোমায় এক মনে,
আনমনে।।


নতুন এক সুর তুলেছি,
শোনাবো আজ তোমায় বলে।
কিন্তু, অন্ধকারে একা বসে
শুধুই ভাবছি তোমায়
একাকীত্ব মনে, অবচেতনে।।


শুনতে একদিন পাবে তুমি
গান আমার তোমারই সুরে;
অবাক হয়ে ভেবে যাবে তখন,
লিখেছিলাম আমি কোন্ কালে??
Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, March 11, 2017

তোমার ছায়া

চিৎকার করে ঘরের ভেতর
একাই করছিলাম আনন্দের প্রকাশ।
হঠাৎ তোমার ছায়া দেখে
হুংকার আমার যায় ফেটে,
অবাক চোখে তাকিয়ে দেখলে,
সরিয়ে তখনি নিয়ে গেলে
তোমার মায়াবী সেই ছায়া খানি।।


হেঁটে হেঁটে পিছু ফিরে
তাকিয়ে তুমি আড়চোখে
দেখছো যে আমায়,
পিছু ঘুরে ঘুরে!
অনেক সময় পেরিয়ে তুমি
হঠাৎ গেলে যেন মিলিয়ে;
তাকিয়ে দেখি,
দাঁড়িয়ে আমি একা
আঁকড়ে শুণ্য ভূমি।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Thursday, March 9, 2017

হঠাৎ হতাশা

আজ অনেকদিন পর তোমাকে ভাবছি...
ঘরের মেঝেতে বসে অনুভব করছি
বারান্দার গ্রিল ভেদ করে প্রবেশ করা
স্নিগ্ধ-শীতল-হিমেল-ঠান্ডা হাওয়ার
শিহরণময় উষ্ণ ছোঁয়া
এই মধ্যরাতে তোমার ছায়া।।


আজ কেনো ভাবছি তোমায়???
পা যেন আমার হয়ে অবশ,
চোখের ভেতরে সিনেমা হলে
ফেলে যাওয়া স্মৃতিরা যেন
অভিনয়ে মত্ত্ব ক্রমশ।।


আজ হঠাৎ এই এমন দিনে
জানি না কেনো পড়লে মনে!
অনেক দূরে আজ আছো তুমি
ফেলে দিয়ে আমার ভালোবাসা;
মনের শতো আশা
মধুর মধুর ভাষা।।
হৃদয় ভরা জমা হয়েছে... হতাশা।।
Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Tuesday, March 7, 2017

ভাবনা

শুধু ভেবে ভেবেই পেরিয়ে এলাম
কতো কতো বছর!!
কল্পনার ঘোরে দিয়েছি কাটিয়ে
শত রাত আর প্রহর।।


কতো কিছু এসেছি ফেলে
স্মৃতিগুলো পিছু ঠেলে,
সুখ-দুঃখ সব নিজেই বানাই
আড়ালে রেখে জীর্ন অনুভূতি
পলাতক হয়ে আছি
নিজেরই মনের খাঁচার মাঝে।।


হেঁটে চলেছি আজ অন্ধ হয়ে
ভাবনা আমায় বেঁধে রাখে
সৃষ্টির সব রহস্য ধারায়।
অবাক হয়ে যাই
খুঁজে পাই যখন
পৃথিবীর সব অদেখা বর্ণ;
ভাবনাই যে হলো
আমাদের মূল চূড়ান্ত কর্ম।।
Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Monday, March 6, 2017

এ কেমন বন্ধুত্ব

সবাই কী বন্ধু হতে পারে?
সবাই কী বন্ধু অর্থ বোঝে?
ছেলেরা বলে: বন্ধু বলবো কারে?
মেয়েরা বলে: বন্ধু বলে উঠবো কার ঘাড়ে??


ছেলেমেয়ে বন্ধু হয়ে
বেড়ায় ঘুরে নির্ভয়ে।
কেউ কী জানে:
ভাইবোন ছাড়া
বন্ধুরাই যে দিয়ে যায়
একে অন্যের প্রেম নিবেদনে সাড়া??


বন্ধু যখন অর্থের লোভে
ইতি টেনে আনে বন্ধুত্ত্বের,
মান সম্মান নিয়ে খেলে বেড়ায়
লালস্য নিয়ে প্রাচুর্যের।।


এ কেমন বন্ধুত্ব??
যেখানে নেই কোন ভ্রাতৃত্ব!!
নেই সম্পর্কের সম্পৃক্ত!!
বন্ধু কেনো বন্ধুর নিকট
আজ পড়ে রয় হয়ে আশ্রিত।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, March 4, 2017

রাত-দুপুরে বৃষ্টি

আযানের আওয়াজ,
সাথে মুশল ধারে পড়া
বৃষ্টির ঝুম শব্দ:


বারান্দায় আমি দাঁড়িয়ে একা!
হাত দিয়ে মেঘের জল
করে চলেছি যেন অনুভব।।


শুধু তুমি নেই পাশে,
এই আঁধো ভোরের আঁধারে!!
চেপে রাখা কান্নাগুলো
আজ চিৎকার করতে চাইছে।।


কেউ শুনবে না আমার আর্তনাদ,
বেদনারা যাবে ঝরে,
বৃষ্টির ওই ঝরা জল ধরে!!


দাঁড়িয়ে আছি হাত বাঁড়িয়ে,
বর্ষন মুখোর এই রাত দুপুরে।।
Click The Link To See More: Poems Of JOHN ROZARIO

Friday, March 3, 2017

তোমার জন্য অপেক্ষা

আজ হঠাৎ মনে পড়লে তুমি,
হয়ে গেলো মন খারাপ।
মায়ার বাঁধনে বাঁধলে কেনো,
দিয়েছো কোন্ অভিশাপ?


তোমায় ছেড়ে হন্নে হয়ে একা
হয়ে গেছি ভবঘুরে।
মধুর মধুর কতো স্মৃতি যেন
চোখে ভাসে রাত-দুপুরে।।


তোমায় নিয়ে কতো স্বপ্ন
এঁকেছিলাম এই হৃদয় কোণে,
তোমাকে হারানোর যন্ত্রণাগুলো
বুঝে চলেছি ক্ষনে ক্ষনে।।


আজ তোমায় ফিরে পেতে
করে চলেছি অপেক্ষা।
আসবে কী ছুটে কোন একদিন
ভেঙে চুঁড়ে সব প্রতীজ্ঞা???

Click The Like To See More: Poems of John Rozario Ovi

Wednesday, March 1, 2017

শহর পেরিয়ে

শহর পেরিয়ে...
অজানা এক জলাশয়ের বাঁক ধরে
হেটে চলা উদ্দেশ্যহীন।
যতদূর চোখ মেলি,
সুদূর বিস্তৃত দেখছি শুধুই
পীচ ঢালা পথ বাঁধা বিহীন।।


এ যেন প্রকৃতির এক উপহার!
আমরা আজ তুলছি গড়ে
কৃত্রিম এক নগরের সমাহার।।


দেখতে না পাই
কোথাও কোন জনমানব,
তাই শুধুই, হেটে যে যাই এগিয়ে
আমি একা একাই।।


রোদের তাপে যেন
হচ্ছে আজ উত্তপ্ত
ছড়িয়ে থাকা সকল বালির স্তুপ।
বাতাস তবুও দিয়ে যায় দোলা,
রেখেছি আমার মনের দরজা খোলা;
সুন্দর এই শরতের দুপুর বেলা।।

Click The Link To See More: Poems of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)