Adsense

Friday, November 24, 2017

মুগ্ধ আমি

পূর্ণিমা! এখনো দিন তিনেক বাদে,
তবুও, আকাশে রূপালী আলোয়
চাঁদ যেনো ঝলমলে আভায়;
মেঘগুলো অবিরাম ছুটে চলেছে
অক্লান্ত হয়ে অনির্দিষ্ট এক গন্তব্যে।।

আলোর নীচে আমি
তাকিয়ে চাঁদের শুণ্য বুকে,
ক্লান্ত কতো পথিক চলেছে, মরছে ধুকে ধুকে।
তবুও দেখো, কোথাও নেই অভিমান,
নেই কোন পিছুটান,
আছে শুধু মায়া...
কতোই না স্মৃতিতে সব গড়া!!

মুগ্ধ আমি দেখে এসব
কতোই নিখুঁত তাঁর চোখ!
কী অপরূপ খেলা,
নোনা জলে ভাসানো মাটির ভেলা,
চলছে অবিরাম, বাতাসের চলা
চন্দ্র-সূর্য, তবুও হয় না পথভোলা!!


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Monday, November 6, 2017

MARY

Her name is Mary
With lips full of Cherry…

She keeps a secret Love Diary,
Where she puts her all inquiry…

She’s a bit of hairy,
Her adorable mind is a big mystery;
Sometimes she looks like a Fairy,
And, She loves to read history…

She has a bright memory,
But, it doesn’t need to play through battery.

She puts her brain inside of mandatory
To make herself happy, to get victory…

She is Mary!!
And, she finally got a glory…


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Sunday, November 5, 2017

ভালোবাসার বায়না

মানুষ’তো শত হাজার আসে
আমাদের এই জীবনে।
কেউ টিকে রয়,
কারো হয় শুধুই ক্ষয়;
কেউ আবার মাঝ রাস্তায়
বসে বসে পস্তায়।।

ভালোবাসতে খুঁজে ফিরি
কতোই না বিড়ি-সিগারেট ছাই করি,
যাকেই লেগে যায় একটু ভালো,
মনে করি, তার সাথেই প্রেম বুঝি হয়েছে চালু;
যখন দেখি, সবই মিছেমিছি
দূরে তার হাতের তালু,
ধরতে মানা… ধরার জন্য বয় গানের বন্যা।।

ভালো করে তাকিয়ে দেখো
আমার এই দু’চোখ;
অযথা, অকারণে কেনো শুধু শুধুই
ধরে চলেছিস বায়না??

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, November 4, 2017

শান্ত চারপাশ

পাখিরা করছে রেওয়াজ
এই শিশির মাখা ভোরে,
নানান সুরে বলে চলেছে
তাদের শতো দুঃখ ব্যথা।।

গাছেরা তো অভিমানী হয়ে নিস্তব্ধ,
দুলছে না শাখা, শান্ত চারপাশ
বাতাসের কৃত্রিম ব্যবহার;
আমায় বোঝাতে ব্যর্থতার
কীসের করে চলছি 
আমরা এতো অহংকার!!

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)