Adsense

Showing posts with label johnovi rozario. Show all posts
Showing posts with label johnovi rozario. Show all posts

Sunday, February 5, 2017

ফ্লোরা | Bangla Kobita | John Ovi Rozario


আকাশপানে তাকিয়ে দেখ, মেঘে ভরা;
ঘুমের মাঝে না জানি কতো
স্বপ্ন আজ দিবে ধরা,
শুধু তোমায় নিয়ে গড়া,
দাঁড়িয়ে দেখছি অপলক:
অবিরাম মুষল ধারায় বৃষ্টি ঝড়া।
পাখিরা গানে গানে তোমার নাম
বলতে বলতে যাবে উড়ে, "ফ্লোরা"!!

বাজবে সুর গানের তালে,
পরী হয়ে বসবে তুমি এসে
চন্দন গাছের শুকনো ডালে।
শুধু তোমায় দেখবো বলে:
মাথা রেখে তোমার কোলে
জড়াব এক মায়ার জালে।।

হঠাৎ যখন চোখ খুলে
দেখবো না আমি তোমায় ভুলে,
তখন কী আমি সব ফেলে
ভিজে ভিজে বৃষ্টির জলে,
পাবো তোমায় কোথায় গেলে!!
জানি না আবার কবে, কখন তোমায় কল্পনাতে,
খুঁজে পাবো কোন্ কালে!!


Click The Link To See More:Poems of John Rozario Ovi

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)