Adsense

Saturday, October 28, 2017

না পারার কথা

তোকে বলতে পারবো না
কেনো তোর পাশে ছায়া হয়ে আমি!
বুঝাতে পারবো না কোনদিন
তুই কাঁদলেই, কেনো আমি উড়ে আসি,
তোর আকাশেই কেনো শুণ্যে ভাসি??

দেখাতে পারবো না নিজে চাইলেও
লুকিয়ে, মনের যেথায় তোকে আমি রাখি।
শোনাতে পারবো না গান আমার;
তুই বুঝবি না, শুনবি শুধুই গান বলে!
অন্যদিকে কষ্ট আমার যাবে যে বেড়ে
অবুঝ তুই, আমায় চলে যাবি ছেড়ে।।

ভালোবাসি কথাটি আজ মুখের বলি;
নইলে কেউ হয় না যে আপন, রেখে পায়ের ধূলি।
আমি তাই থাকি দূরে দূরে, একাই ছুটে চলি;
তোর স্বপ্ন আঁকি বসে, দিয়ে রঙ তুলি।।

চাইবো না তোকে আমি আর মনে মনে,
সুধাবো না তোর কথা আমি জনে জনে।
পাশে ঠিকই থাকবো ছায়া হয়ে, প্রতি ক্ষনে ক্ষনে;
কথার ছলে জাগাবো আশা, বেঁচে থাকার মানে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Thursday, October 26, 2017

ঘরে ফেরার গান

ফিরে এলাম…..
ঘুরে ফিরে সেই
অশান্ত মায়ার নীড়ে।
আবার আমার শুণ্য তীরে;
নতুন কিছু স্বপ্নকে ঘিরে
শত বাঁধার ভিড়ে, ধীরে ধীরে।।

পথ যেনো আর হয় না শেষ,
ছিলাম তো ভালোই, নেই চিন্তার রেশ;
যতোই আমি যাচ্ছি এগিয়ে
অজানা সেই ভাবনাগুলো
ঝুকছে মাথায়….. পুরাতন সব অভ্যাস।।

কানে কানে বাজছে গান,
তবুও শুনছি, শব্দে মুখের নদীর বান।
সারতে হবে স্নান,
ভিজিয়ে আজ দেহ অফুরান,
সব অভিমান হয়ে যাবে ম্লান;
ঘুচাবো আবার অন্যের আটকে থাকা অভিযান।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

বেলা

বেলা!!
পাই না কেনো তোমায় অবেলা??
কেনো শুধুই অবহেলা??
কতো যে কথা আমার হয় না শুধু বলা!!
ভাসিয়ে সে সুখের ভেলা,
দেখে না তাকিয়ে আমার চলা!!

মনে মনে যে কতো জ্বালা,
তবুও, মুখে তার বন্ধ তালা!!

একবার যদি কোনদিন আসে আমার পালা,
গলায় দিবো তার বুনো ফুলের মালা!!
কোন এক সকাল বেলা।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

উদ্দেশ্যহীন

হারাবো বলেই চলছি ছুটে
অচেনা কোন রাজ্যে,
ভালোবাসা যেনো হয়ে বাঁধা
থমকে দাঁড়ায় আমার মাঝে।।

গল্পগুলোকে গুছিয়ে নিয়ে
ছুটছি যেনো উদ্দেশ্যহীন
কতো স্বপ্ন মনে মনে আঁকা!
ছুঁতে চেয়েও, বাস্তব আমার
রয়েই যায় অমলিন।।

হেঁটে হেঁটে মেঠো পথে
দিবো পাড়ি সুদূর রথে।
থামতে থামতে কল্পনার দুয়ারে,
হারাবো পথ শুণ্য নদীর তীরে।।

যাত্রা আমার আকাশে বাতাসে
মিলে মিশে দীর্ঘ প্রয়াসে,
চুকিয়ে দিয়ে সব, গৃহীত ঋণ,
হারিয়ে যাচ্ছে আজ উদ্দেশ্যহীন
হয়ে আজ যেনো উপায়হীন।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Monday, October 23, 2017

ভালো আছি বিধাতার কৃপায়

এলোমেলো চুলে দাঁড়িয়ে
রাস্তার পাশে এক চায়ের দোকান ছাড়িয়ে
পথ না হারিয়ে, আমার পানে রইলো তাকিয়ে।।

তুই কী সেই অদ্ভুত ছেলে?
মৃদু হেসে জড়িয়ে নিলো বুকে
লুকিয়ে কথা মনে মনে
ভাবনাগুলো তার সব অগোছালো ছিলো বলে।

চায়ের কাপে চুমুক দিয়ে
শুনতে চাইলো সে সব কষ্ট আমার
গচ্ছিত করে, যা দিয়ে গড়েছি
আমি আমার এই দুঃখের খামার।।

ক্লান্ত সে, কিছু লাইনের ক্ষত-কথা;
উপায় বলারও নেই যে উপায়,
ভালোই তো আছি আমি
সত্যি-ই, বিধাতার কৃপায়।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Wednesday, October 18, 2017

মায়াবী রাজকন্যা

মায়াবী এক কন্যা
বেঁধে দিলো, রাঙিয়ে ভালোবাসার বন্যা
রূপে সে অনন্যা
বুঝতে পারলাম, দূরে থেকেই
সে’তো স্বর্গরাজ্যের এক রাজকন্যা।।

অযথাই আনমনে
ঘুরি যখন গহীন বনে,
শুনতে পাই নিস্তব্ধ হয়ে,
কারও আওয়াজ ক্ষনে ক্ষনে।
সেই রূপসী যেনো বেড়ায় হেঁটে
নূপুর পায়ে, মৃদু ঝংকারে
লুকিয়ে লুকিয়ে তাকিয়ে আমার পানে।
আমি হন্যে হয়ে যাই যে খুঁজে
অস্পষ্ট আওয়াজ তুলি,
একা একাই, অজস্র গানে গানে।।

রাজকন্যা তো আমায় দেখতে গিয়ে, চুপিচুপি
আরও মানব দৃষ্টি ছিটিয়ে দিলো
দেখাতে আমার আসর, অজানা সব বহুরূপী।
ভেবেছিলাম, পাবো খুঁজে
যদি দেখি সে আছে, চোখটি বুজে
তাকিয়ে থাকবো তার মায়াবী পানে,
গড়বো না হয় ভালোবাসা,
নীল ডায়েরীর প্রতিটি পাতার ভাঁজে ভাঁজে।।

আমায় অপলক দেখে দেখে
রাজকন্যা ভাবে দেখবে চেখে,
আমার প্রসংসা শুনে জনে জনে
কন্ঠে অভিমানের আবেগ মেখে
বেড়ায় ঘুরে, অদ্ভুত আমার কীর্তি সব রেখে।
আসতে চেয়েও এখন, থাকে বসে শাখে শাখে;
পারে না শুধু, প্রবেশ করতে মোর ভাঙা কক্ষে,
দাঁড়িয়ে আছে যেনো আজ হাজার বাঁধা
করতে যে তোমায়, আমার হতে রক্ষে।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Monday, October 16, 2017

বুঝাবো কারে

কারে যে বুঝাবো
নিজের মনের কথা?
হয়েই তো আছি এক ভবঘুরে,
যতোই বলি নিজের ব্যথা
রয়ে যায় তা হয়ে
অন্যের বানানো কটুকথা।।

আপন বলে জানি যাদের,
তারাই শুনে যায় বোল সব অন্যের।
বিশ্বাস?? সে’ত মনের ব্যপার,
যতোই আমি করতে চাই এদের তাড়া।
নিজের রক্তই যখন
রটানো সুতোয় মত্ত,
কী করে বলে কয়ে আমি
বানাবো নিজ ভক্ত!!

থাকুক না সব, খারাপ যতো আছে ছুঁতো
হয়ে আমার সাথী;
আপন না হয় ভাগ হয়েছে
ছড়াতে তাদের নিজের ক্ষত।
কেড়ে নিলেও কেউ কোন অমূল্য সম্পদ,
তাতে কী আসে যায় কার??
“নেশায় মত্ত মাতাল আমি”
এটাই তো আপনজনদের মূল ভাষ্য!!

হতবাক আমি আজ,
বোঝানো কাউকে নিজ উক্তি
নয়তো মোর কাজ।
সবাই যে সবই বুঝে
কিন্তু, পুরোটাই নিজেরই মতন করে,
না হয়___ হয়ে উঠে সবজান্তা
দূর থেকে ভেসে আসো
ভাব-সম্প্রসারণের সুরে সুরে।।

মনের ব্যথা যে উঠে বেড়ে;
লেখার মাঝেই যেনো সব
আবেগ হয়ে ঝড়ে,
প্রতিটা অক্ষরের গহীন সব মায়ার তোড়ে!!


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Sunday, October 15, 2017

আসে ফিরে বিশ্বাসে

হারিয়ে ফেলেছিলাম,
নিজের সৃষ্ট কিছু কল্পনা,
এড়িয়ে আছে যতো প্রাকৃতিক বাঁধা!
বিশ্বাস অটুট রাখার প্রথম ধাপে
যাই হেরে, নিজেরই কাছে।।

কষ্টগুলো মাথা পেতে নিয়ে
ছুটে চলি, কোলাহলে ভরা আমার
একলার সেই শূণ্য ঘরে।
দুঃখ গুলোকে ভোলার চেষ্টা
রেখেছিলাম প্রচেষ্টা;
আমার পানে চেয়ে আকাশ
কান্নার ফোঁটা দিয়ে ছিটিয়ে,
কী যে বোঝাবে, ভোলাবে সব ব্যথা
মেঘলা আকাশ যে ভাবছিলো শুধু এ কথা।।

ঘরে ফিরেই, আনমনে
অজান্তেই, সব করে দিলাম ক্ষমা।
হঠাৎ করেই উৎফুল্ল আমার মন,
নতুন ভাবনায় মত্ত সারাক্ষন।
কালি দিয়ে সাজাতেই,
ফিরে এলো যেনো কল্পনাগুলো;
হাতের খুব মুঠোয়।
বিশ্বাসেই যে এলো ফিরে
ছায়া গুলো সব পুণরায় ধীরে ধীরে।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, October 14, 2017

হারাতে চাই

হারিয়ে যাবো এবার আমি
পাথুরে এক নদীর গাঁ ঘেঁষে,
লোকালয় ছাড়িয়ে বহুদূরে
পাহাড়ে ঘেরা সবুজ বনে,
ঝরনার শব্দে, মুখোরিত মনে।।

হারাতে চাইছি......
চার দেয়াল ভেঙে,
অচিন কোন রাজার দেশে;
যেথায় নেই হানাহানি, আর
বোকা বানানোর প্রথা নেই কারো জানাজানি।
স্বপ্ন দেখেই বেঁচে থাকে সবাই
স্বর্গীয় এক আবেশে।।

হারাবো আমি সবই,
যাবো চলে সব ছেড়ে ছুড়ে
অন্য এক কাল্পনিক গ্রহে;
ভিনগ্রহের প্রাণী আমি,
তাইতো____ পারি না থাকতে
বদ্ধ কোন প্রেক্ষাগৃহে।
পাবে না খুঁজেও কোনদিন, হঠাৎ
দেখবো আমি মিশে গেছি হাওয়ায়,
যাচ্ছি উড়ে মেঘের ভেলায়
ভেসে ভেসে, সন্ধ্যার ঠিক শেষে।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Friday, October 13, 2017

আড়চোখে তাকিয়ে

আড়চোখে তাকিয়ে তাকিয়ে
সে আমায় দেখে,
ম্লান একটু হাসি
রোমশ হাতের ছোঁয়া
দিয়ে যায় নিজেকেই, আনমনে;
হয়তো চাইছে আমায় কাছে
বসে নিজের মনে, আমার পাশে
একটু দূরে, নয়’কো একই সাথে।।

ঘুম ভেঙে বিছানা ছাড়তেই
দরজা খুলে____মিলে তারই দেখা!!
লাজুক চোখের চাহনি, চুপিচুপি
তাকিয়ে দেখতেই লুকিয়ে সে ফেলে
কালো চুলের আড়ালে
সৃষ্টি করে দৃষ্টি, অন্য কোন খানে।।
ইচ্ছে করে জড়িয়ে ধরি
টেনে নেই কাছে,
বসিয়ে পাশে চুমু খেলি
তার শুকনো ঠোঁটের মাঝে।
হঠাৎ করে তাকাই ঘুরে,
উঠে সে হেঁটে গেলো
নিজেকে সরিয়ে নিয়ে।
বুঝিয়ে দিলো এটাই আমায়;
কতোটা সময় আমি আর
করতে চাই তার এভাবে পার???

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Wednesday, October 11, 2017

স্বপ্নকেই ভেবে যাওয়া

স্বপ্ন দেখবো বলে বেধেছিলাম বাসনা,
দেখার আগেই যে
কী দেখবো ভেবে ভেবে
অদেখা স্বপন কানে কানে ছড়িয়ে;
হয়েছি আশাহত, হয়েছি ব্যর্থ।।

নিজের মনের ভেতরের সাজানো কল্পনা
শুনিয়ে শুনিয়ে, গানে গানে
হারাতে ছেয়েছিলাম সুদূরে, অরণ্যে।
ভাবনা আমার স্বর্গে ঘুরে বেড়ায়
অর্থহীন কোন এক বনে, আনমনে।।

সুরে সুরে বুনি বাসা
অজানা এক আহ্বানে,
বৃষ্টি ঝরে, অঝোরে
শহরে, গ্রামে
বেয়ে আমার শরীর জুড়ে।

হাঁটি আমি পথিক হয়ে
গান গেয়েই যে বেড়াই ঘুরে,
চলি শুধুই ইচ্ছার রেশ জড়িয়ে।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Tuesday, October 10, 2017

অম্লান আহ্বান

ভেবে ভেবেই করছি দিন পার,
জেগে জেগেই যে কাটছে কতো রাত,
দেখি না কোন স্বপ্ন
বাঁধি না কোন কল্পনা,
এভাবেই চলে যায় সপ্তাহ, মাস, বছর;
বছরের পর বছর,
তবুও রোজই দেখি, নীল আকাশ
আর, গায়ে মাখি হিমেল বাতাস।।

বুঝতে না বুঝতেই, সে আসে
থাকে ঘেঁষে পাশাপাশি
মুখে মৃদু আলতো হাসি,
শোনায় গান
ছোঁয়ায় প্রাণ,
আমার পানে দিয়ে যায় ছুঁড়ে
অম্লান এক আহ্বান।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Monday, October 9, 2017

‘ভালোবাসি’ যাবে না বলা

মেয়েটি, “ভালোবাসি” কথাটি
বলতে খুব ভয় পায়।
শুণ্যে, আকাশের দিকে তাকায়
ঘুরে ঘুরে,
মেঘ নেই, রোদ নেই,
নেই এক্টুও বাতাস,
তবুও সে হয় না হতাশ।।

সে’তো জানেই…
“ভালোবাসি”
যাবে না বলা,
হবে না কখনো
তোর পাশে হেঁটে চলা।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

তোমাকেই… কল্পনাতে

জানালাটা একটু মেলতেই শুনি
বাইরে টিপ টিপ বৃষ্টির ধ্বনি।
কাগজ কলমে ছড়ানো বিছানায়_____ আমি একা
পা মেঝেতে নামিয়ে বসে;
অন্ধকার ঘর……
মুঠোফোনের আবছা আলোয় তুলেছি রাঙিয়ে।।

ভাবছি বসে আনমনে……
তোমাকে…… শুধু তোমাকেই………
থাকতে চাই সারা জীবন আমি তোমাতেই।।

কী লিখবো সাদা কাগজে?
কলম যে আছে থেমে!
দেহের ভেতরের সব লাল রঙা কালি
সবই তো গেছে শুঁকিয়ে।
ধার করে কালি, লিখতে লিখতে
মগজে থাকা কথার ঝাঁক
কোথায় যেনো মারছে উঁকি…
শহরে আজ বৃষ্টি নেমেছে
মন’তো ছুঁতে ব্যাকুল
ভেজাতে দেহ,
করতে চাইছে আজ সব ভুল।।

মেঘে মেঘে গর্জন, করেই আকাশ চলেছে
ডাকছে আমায় ভিজতে জলে,
মুছতে সব মনের ক্ষত
ক্লান্ত হয়ে আমি ভীষন আহত
খুঁজে চলেছি তোমার হাত।
অবশেষে দাঁড়ালাম আমি
হাতটি দিলাম বাড়িয়ে,
জানালা ঘেঁষে, চোখটি বুজে
অবশেষে দেখা মিলে গেলো তোমার……
কল্পনাতেই জড়িয়ে ধরে
আনন্দে ভিজে হলাম একাকার।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

আমার কালো আকাশ

আমার আকাশ ভরা আজ
কালো মেঘের ঘনঘটা,
বিদ্যুৎ চমকে জানিয়ে দিলো
অঝরে নামবে বৃষ্টি
দূর করবে সব
মনের মাঝে আঁকা ক্ষত,
ভিজবো আজ প্রাণ ভরে
দূর করবো গুপ্ত হওয়া
সুপ্ত, তপ্ত সব জটা।।

আশা নিয়েই রইলাম বসে,
আমার আকাশের বৃষ্টি শেষে....

আজ আমি তোমার জন্য
লিখবো একটি গান,
গানের সুরে, হাওয়ায় উড়ে
মিশবো দু’টি প্রাণ।
আজ আমি তোমার জন্য
লিখবো একটি গান,
গানের তালে, স্নিগ্ধ বিকেলে___ ঘুরে
দু’জনেই হবো অজ্ঞান।।

আমার আকাশে রাত নেমেছে
অন্ধকার চারপ[শ।
ঝিঁঝিঁ পোকা ডাকছে শুনে
নেই’কো মনে হতাশ।
চাদরের নীচে নিবো আশ্রয়
বইতে চলেছে ঝড়ো বাতাস।।

আঁধার আমায় কাছে পেতে চায়
করে চলে অপেক্ষা,
আমি এখন হয়ে আছি বন্য প্রাণী,
মানব সমাজে না পেয়ে কোন ব্যাখ্যা।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Sunday, October 8, 2017

চার দেয়ালের গল্প

চার দেয়ালে বসবাস
চোখ লাগিয়ে স্বপ্ন হচ্ছে চাষ,
শুধুই অভাব অনুভূতির....
সেই ভাবনায় যায় যে কেটে
কতো না বছর,
কতো কতো মাস।।

হারিয়ে গেছে আজ যে আমার
মনের সব লুকানো অনুভূতি,
হারিয়ে গেছে কোথায় আমার
তোমার জন্য অপেক্ষা??
হারিয়ে যাইনি তো শুধুই আমি
এই যে দেখো দাঁড়িয়ে
তোমার চোখে চেয়ে,
হারিয়ে গেছে আজ ভাষাগুলো
যা ছিলো শুধু তোমাকে বলার।।

কল্পনার রাজ্যে ঘুরে ফিরে আজও
খুঁজি তোমায় বাঁকে বাঁকে,
স্বপ্ন রোপনে ব্যর্থ হয়ে
মেতে উঠি যুগের নেশায়;
একলা ঘরে ক্লান্ত আমি
সুর বাঁধি গানের ভাষায়,
কোলাহল থেকে নিজেকে সরিয়ে
গেয়ে যাই গান আমি, ভ্রান্ত হবার আশায়।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Thursday, October 5, 2017

রাজকন্যা

আড়ালে কে আছে দাঁড়িয়ে
এলোমেলো চুলে
জেদি দু’চোখ রাঙিয়ে
একাকী আনমনে….
তার মায়াবী রাঙ্গা ঠোঁট,
শিহরণ জাগা রোমশ হাত
জাগিয়ে তুলে আশা।
মনের ভেতর যে বাজছে গান....

রাজকন্যা... সে কী রাজকন্যা??
রাজকন্যা... কোন রাজ্যের সে কন্যা??
রাজকন্যা... তুমি কী সত্যিই রাজকন্যা??
নাকি, আমার মনের কিছু সুপ্ত বাসনা??

জানালাটার পাশে
ঠান্ডা বাতাসে
উড়ছে চুল এলোমেলো
স্বপন গড়ছে তার অশান্ত মনে,
বেঁচে থাকার নিবিড় বাসা...
রাজকুমারী সে
দেবী আমার মনের প্রাসাদে
হাসি আমি ভেবে,
গাইতে থাকি গান...

রাজকন্যা... সে কী রাজকন্যা??
রাজকন্যা... কোন রাজ্যের সে কন্যা??
রাজকন্যা... তুমি কী সত্যিই রাজকন্যা??
নাকি, আমার মনের কিছু সুপ্ত বাসনা??

হঠাৎ এক ঝড়ের রাতে
আমার কোঠার কড়া নড়ে
দরজা খুলে অবাক আমিঃ
এসেছে সেই রাজার কন্যা!!
আমার মুখে চেয়ে সে অপলক
মনে ভালোবাসার বন্যা।।
শুরু করলাম তাই, আনন্দে এই গান...


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)