আমি জানি আমি খারাপ।
আমি খারাপ,
তা তোমায় বলেছি বারবার।
নিজেকে নিয়ে একবিন্দু মিথ্যা
আমি বলতে পারি না!!
আজ আমি মহা খুশি!
জানাতে পেরে এবং বোঝাতে পেরে:
আমি যে এক বড্ড উন্মাদ ও পাগল;
বদ ও খারাপের সৃষ্ট এক মানব ভূগোল।।
মনে শান্তি বিরাজমান,
তুমি আজ আমায় করছো ঘৃণা!
আমরা তো ছিলামই
একে অন্যের অজানা-অচেনা!!
হয়তো আর দেখা হবে না কোনদিন...
তোমার আমার মাঝে,
অদেখায় রাখবো আমি
তোমার স্মৃতি হৃদয় কোণে।।
চাওয়া পাওয়া কিছুই নেই আমার,
ছিলো না কোন কালেই;
শুধু জানি চলেছিলাম,
চলছি এবং চলবো,
শেষে থামবো, কোন এক কালে।।
আমি খারাপ,
তা তোমায় বলেছি বারবার।
নিজেকে নিয়ে একবিন্দু মিথ্যা
আমি বলতে পারি না!!
আজ আমি মহা খুশি!
জানাতে পেরে এবং বোঝাতে পেরে:
আমি যে এক বড্ড উন্মাদ ও পাগল;
বদ ও খারাপের সৃষ্ট এক মানব ভূগোল।।
মনে শান্তি বিরাজমান,
তুমি আজ আমায় করছো ঘৃণা!
আমরা তো ছিলামই
একে অন্যের অজানা-অচেনা!!
হয়তো আর দেখা হবে না কোনদিন...
তোমার আমার মাঝে,
অদেখায় রাখবো আমি
তোমার স্মৃতি হৃদয় কোণে।।
চাওয়া পাওয়া কিছুই নেই আমার,
ছিলো না কোন কালেই;
শুধু জানি চলেছিলাম,
চলছি এবং চলবো,
শেষে থামবো, কোন এক কালে।।
Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI
No comments:
Post a Comment