ভাবলাম না আমি আর তোকে,
তুই থাক তোরই মতন 
আনন্দে ও সুখে।।


মরবো না আমি ধুঁকে ধুঁকে,
রাখবো না আর 
তোকে চোখে চোখে।।


নেই কোন মায়া তোর বুকে,
আছে ফুটে শুধু কথা, 
চোখে আর মুখে।।


আদর সোহাগ ভুলে ভুলে, শখে;
দিবো না তোকে, 
এসেছি সব তুলে রেখে।
বরাদ্দ হবে শুধুই সেখানে,
এই মন আমার দিবো যাকে।।


For More Please Visit: Poems Of JOHN ROZARIO OVI