থাকবে না আমাদের কারোর জীবনই থেমে,

তোমাকে আমার অনুভূতি তবুও,

শরীর জুড়ে জলকণা হয়ে ফুটে উঠে, ঘেমে।

জানি এরপরেও, হবে না পরা তোমার প্রেমে;

তোমার মনের সিঁড়ি বেয়ে উঠে

আবার – যাই নিচে নেমে।।




মনের খুব গহীনে নিয়েছিলাম তোমাকে,

পারিনি বাঁধতে কল্পনাতে, গিয়েছিলে উড়ে;

হারিয়ে তোমায়, পড়েছিলাম দুর্বিপাকে,

স্মৃতির পাতা থেকে বেরিয়ে এসে

আবার নিয়েছ আমার মন কেড়ে,

বসে যেন তুমি আছো, আমার হৃদয় জুড়ে।।


কবিতাটির আবৃত্তি শুনতে এখানে ক্লিক করুন ঃ YOUTUBE


><    ><    ><    ><    ><    ><    ><    ><    ><    ><