Adsense

Monday, July 16, 2018

তোকে

- জন রোজারিও অভি

ভাবলাম না আমি আর তোকে,
তুই থাক তোরই মতন 
আনন্দে ও সুখে।।


মরবো না আমি ধুঁকে ধুঁকে,
রাখবো না আর 
তোকে চোখে চোখে।।


নেই কোন মায়া তোর বুকে,
আছে ফুটে শুধু কথা, 
চোখে আর মুখে।।


আদর সোহাগ ভুলে ভুলে, শখে;
দিবো না তোকে, 
এসেছি সব তুলে রেখে।
বরাদ্দ হবে শুধুই সেখানে,
এই মন আমার দিবো যাকে।।


For More Please Visit: Poems Of JOHN ROZARIO OVI

It Is Our Day

- John Rozario Ovi

I have no way,
How can I say?
It’s our day,
Let’s walk beside a bay
Putting our head on some yellow dry hay,
We will be going to lay..


We are going to make a home
Near a village in Rome,
There will be a crown
With the color in Brown;
You’re my Queen,
Please, don’t make my dream ruin..


Let’s get crazy,
You know that I’m lazy..
Are you busy??



For More Please Visit Here: Poems Of JOHN ROZARIO OVI

Thursday, July 12, 2018

উদিত উষ্ণতা


বিশ্ব-ভ্রম্যান্ড বিরাট ও প্রকান্ড,
তন্ত্র-মন্ত্র, সবই এখানে খন্ড খন্ড;
প্রসিদ্ধ, নিষিদ্ধ, সবই এক প্রকার ভন্ড,
হিমসিম ভাব, হুড়োহুড়ি বাঁক, মিশ্রিত দায়ে দন্ড।।


গৃহীত ঘুমে, মোহিত হাসিতে, ধূলিতে মাখিতে
বিসৃত মৃদু মায়াময় আঁখিতে,
চুম্বন সব চুম্বকের আঁকারে ধারণ করতে,
উদিত উষ্ণতার ছাপ দেহে হবে আঁকতে।।


উর্বশী মহীয়সী, আলোর দীঘল প্রত্যাশী
নীলাম্বর মুখোরিত আঁখি রাঙানো, আকাশী।
বিচকিত সম্ভ্রম নীলিমায় ভাসি,
প্রহরে,শহরে, কেউ যে নেই আর বিশ্বাসী,
তবুও তারা বাস করে, একে অন্যের পাশাপাশি।।


For More Please Visit: Poems Of JOHN ROZARIO OVI

খারাপ আমার সবই

শুনতে পাই আমি কতো যে কথা;
ফিসফিসে স্বরে, জোরে জোরে
যে যেভাবেই বলে যায় যেথা।
মুড়িয়ে আমি গায়ে নকশী কাঁথা,
উত্তপ্ত গরমেও আজ নেই কোন মাথা ব্যথা।।


কেউ শুধুই খুঁজেই চলেছে,
কতো মন্দ বোঝাই আছে, আমারই মাঝে?
গুলিয়ে ফেলছে ভাবতে বসেছে;
কোন খারাপ কাজেই বা আমার চুক্তিবদ্ধ আছে?
সবই তো সবাই দেখতে পায়,
যে যখনই আসে আমার কাছে
বসে পাশে, হাঁটে আমার পেছনে কিন্তু সাথে।।


খারাপ আমি, খারাপ আমার সবই,
হতেও চাইনি কখনো আমি, নীরব এক কবি।
লিখতে চেয়েছি, মনের আঁকা ধূসর যতো ছবি,
বলতে চেয়েও বলে উঠিনি;
“ কেউ কী তবুও আমার হবি?? “


লাভ নেই বলে, তাইতো আমি কল্পনার রাজ্যে
একা একাই যে হাঁটি, আর মনে মনে শুধুই ভাবি,
খুলবো না তালা কারো ঘরের,
সিন্দুকে তাই রেখে দিয়েছি চাবি।।


For More Please Visit: Poems Of JOHN ROZARIO OVI

Tuesday, April 3, 2018

আমার কি দায়

অন্ধ আমি, পাই না যে খুঁজে,
খুঁজি আবার চোখটি বুজে;
ভাবনাগুলো লিখতে গিয়ে মনের ভাঁজে,
অনেক অনেক মানব আছে, বসে নেই কোন কাজে।
চুপটি মেরে, উঁকি দিয়ে যায়, চোর সেজে
কথা চালায় না জেনেই; হৃদয়টা কী তবে আমার বাজে??

একে অন্যের দোষ চাটি,
নিজের ভুল সব, দিয়ে চাপা মাটি,
বুঝাতে চায়, না জানি কতো খাঁটি!!
বিছিয়ে ঘাসে শীতল পাটি,
বসে থাকে ভয় নিয়ে, হাতে সেগুণ কাঠি;
একদিন উল্টো ভাঙবে যে ঘাড়ে, শুধুই কাঁচা লাঠি।।

মজা লুটাতে গিয়ে প্রায়
নিজেই ঘুরে ফিরে উন্মাদ হয়ে যায়,
আসলে তবে, কী তারা চায়?
ঘরে কী ভাতের বদলে তবে ঘাস খায়?
ভাবছি বসে কী দিবো তাদের রায়?
থাকুক বসে, চোরের বেশে, আমার কী দায়!!

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, March 24, 2018

HELLO JANE

Hello Jane!!

Do you need some Rain
To heal your pain??

Without Pain,
No creativity can gain..

Without pain,
No love can gain..

Let’s have a journey by train
Without any kind of chain..

Finance??
Use your Brain;
Keep you Smiling everywhere
As Main..

Then,,
You’ll be the perfect “Jane”,
On each and Every Lane..

Click The Link To See More:l Poems Of JOHN ROZARIO OVI

সবুজ ঘাসে

চাঁদের আলোয় চলছে আলাপ,
সাথে সাথে পুরানো দিনের কতো প্রলাপ,
হাওয়ায় দোলে, মাতাল মনে
হাসিতে ভরিয়ে সব জনে জনে,
কটূক্তি যা আছে, ফেলে গহীন বনে।।

আকাশের বুকে তারা খসে,
দেখি সবাই মনোবাসনা নিয়ে বসে
সবুজ ঘাসে, হঠাৎকরেই মাসে মাসে;
খুঁজছি তবুও কাকে আমার পাশে??

ঘুরবো আমি বিশ্ব একাই চষে
সুযোগ পেয়ে যাবোই
কোন না কোন এক মূল্যহ্রাসে!!
ভাগ্যের লটারী জিতবো আমি
জানি যাত্রা অবশেষে, দেশে দেশে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

আমার সব দিন

এসেছিলাম আমি পৃথিবীতে…..
স্বস্তির একটু নিশ্বাস নিতে,
ভালোবাসা মনের বিলিয়ে দিতে
সর্বস্তরে, মনের মতন একটি মন পেতে
ঘুরে বেড়িয়ে, সময়কে ঘুচতে।।

হেসেছিলাম অজান্তে, শৈশবের সেই দিন
আপন ছিলো তো সবই তখন, বাজতো কানে বীণ;
আমায় নিয়ে কাড়াকাড়ি ছিলো, মুখটি করে সবাই মলিন,
ধরা ছোঁয়ার তাই বাইরে ছিলাম, চোখে লাগিয়ে দূরবীণ।।

মন খারাপের সময়গুলো; আমার কৈশোর,
কাজের নামে পাড়ি দেই পথ, আঁধারে ধূসর;
শিক্ষা আমি নিজেই পাই, ভুলে গিয়ে বাসর,
তাই, মেতে থাকি একাকীত্বে, জমিয়ে সাদাকালো আসর।।

যুবক আমি..... এখন ভাবতে পারি,
উপযুক্ত হয়ে ওঠার আগেই শুরু করেছিলাম কাড়াকাড়ি,
রাগান্বিত মাথায় লোকের কথার উত্তরে দিতাম, ঝাড়ি,
অবশেষে বুঝে উঠি, আমিই বাড়াবাড়ি;
সবাই যে আছে ব্যস্ত হয়ে, সুখী হতে তাড়াতাড়ি,
চড়ে বসে সুখ খোঁজে, সাজিয়ে রঙিন গাড়ী।।

বৃদ্ধ হলে.... যাবোই তো মরে,
চার পায়া এক পালঙ্কে চড়ে,
আমার আত্মা শুধু যাবে সরে,
তাকিয়ে দেখবো ঘরে ঘরে
জানাবে বিদায় সবাই ব্যথার স্বরে;
উৎসর্গ হবো হয়তো মাটিরই তরে,
চলে যাবো তখন আমি, এই মানব দেহ ছেড়ে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Monday, January 29, 2018

আনমনে

হিমেল হাওয়ায় দুলছে মন,
মেঘলা আকশের নীচে বসে
করছি পণ;
দেখবো আমি বিধাতার সৃষ্টি,
করবো ভ্রমণ
প্রকৃতির বুক জুড়ে,
দু’চোখ আমার যেইদিকেই যায় যখন।।

মনে মনে, গানে গানে
উৎফুল্ল আমি,
মায়াবী এক সুরের টানে;
হেসে খেলে পার করছি জীবন,
নেই যে এর কোন মানে!!

হতাশার মাঝে যাচ্ছে যে ডুবে,
কতো আবেগ ক্ষণে ক্ষণে;
সব ভুলে তবু আনন্দে মাতি,
একাকী আমি আনমনে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Sunday, January 7, 2018

বিশ্বাসের ছায়া

বৈশাখের তীব্র শত গরম, অনুভব
ঘরের ভেতরে ও বাহিরে;
তবুও, চারিপাশ মনোমুগ্ধকর বাতাস,
এ যেনো, শত কষ্টেও, দূরের নীল আকাশ,
শুধু ভালোবাসারই প্রকাশ।।

হাওয়ার মুখোরিত বেগে, হৃদয় আমার দোলে
উচ্ছ্বসিত মন, যাই গানের সব কথা ভুলে;
নিজেই বুলিয়ে যাই নিজেরই আঙ্গুল, নিজেরই মাথার চুলে,
গাইতে যে চাইছি গান, আজ প্রাণ খুলে,
সবুজ বনে চাই যে হারাতে, ভাবনা সব রেখে তুলে।।

খুঁজবো সেথায় মায়া, কল্পনার কায়া,
মিলবে দেখা জানি আমি, বিশ্বাসেরই ছায়া।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)