Adsense

Tuesday, August 21, 2018

অনুভূতি - ০৩

- জন রোজারিও অভি

কোথায় তুই আমার এতো কাছে?
জানতে পারলাম, থাকিস নাকি আমারই পাশে?
সবার সব কথা করতে করতে বিশ্বাস,
দিয়েছি বুঝে, না বুঝে কিছু আশ্বাস;
একে একে সবই হারিয়ে
দিন কাটে আজ বসে বসে একা, হয়ে হতাশ।।


সব হারালেও, ছিলো শুধু একটু নিজেকে
কল্পনায় জড়িয়ে ডুবে থাকার মন্ত্র;
আজ তুই সেটাও যে
নিয়ে গিয়েছিস কেড়ে।
আকর্ষণ আর বিকর্ষণের প্রভাবে
হয়ে গেছি যেন পুরোপুরি, কল-কব্জায় গড়া
মানুষ নামের অব্যবহৃত এক যন্ত্র।।



Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO OVI

Monday, August 20, 2018

অনুভূতি - ০২

- জন রোজারিও অভি

আমি তোকে কাছে টেনে এনে
ছুঁয়ে, আদর করতে তো চাইনি;
না চেয়েছি পাশে জড়িয়ে তোকে শুতে,
ছলে-বলে-কৌশলে মায়ার জালে
জড়াইনি আদৌ তোকে ভালোবাসতে।।


চেয়েছি শুধু, তোকে কল্পনায় আঁকতে,
তোকে অনুভব করতে,
কল্পনায় তোকে অনুভব – ভীষন গহীন;
ধন্যবাদ তোকে, আমার একাকীত্বে
তবুও, দূরত্ব বাড়াসনি বলে।।


অনুভূতি আমার সব মনের কল্পনাকে ঘিরে,
তবুও যে শত বিঘ্ন আর বাঁধা;
চাইবো না আর ভাবতে
তোকে অনুভব করি, তাইতো বলি___
তবুও, চোখ বুজলেই তোর ছায়া,
না খুঁজি আমি গলি গলি,
অনুভবের প্রকাশ করতেই – যদি পাই দয়া,
অনুভূতিহীন কাটাবো, না হয় দিলাম তোকে বলি।।


Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO OVI

মৃত্যু

- জন রোজারিও অভি

মৃত্যু???
যাকে বরণ করতেই
হয়েছে সকল প্রাণীর জন্মগ্রহণ।
এটাই মূল সত্য...
এখন যতোই খুঁজে ফিরি তথ্যঃ
জন্মিলে মরিতে হবে
গুরুজনেরা বলেছিলেন একদা,
লিখে রেখে গিয়েছেন কতো শতো পত্র!!


মৃত্যু??
যার জীবনে যখন আছে লেখা
হবেই হবে, তা পূরণ,
অপ্রোয়জণীয় ব্যাখ্যা।।


মৃত্যু যদি এসেই থাকে;
তবে তখন যেখানেই থাকি
দেশে কিংবা বিদেশে,
ঘরে কিংবা বাইরে,
করতেই হবে বরণ___
হোক সে আত্মহত্যা অথবা
অন্যের দ্বারা হত্যাঃ
এ’তো আমাদের প্রশ্ন “ কেন’র “
শুধুমাত্র উত্তর দেখা।।


Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO OVI

নতুন আলোয় দীক্ষা

- জন রোজারিও অভি

সমুদ্র দেবতার আশীর্বাদ নিতে
নেমেছি তার নোনা জলে,
পাপ গুলো সব ধুয়ে মুছতে
নেমেছি সাগরে,
হৃদয়ে গভীর বিশ্বাস ভরে।।



হঠাৎ দেখি আকাশপানেঃ
গোলাপী আভায় সজ্জিত
পূর্ব আকাশে ভাসমান সব মেঘের ভেলা,
আর পশ্চিম আসমানে হরেক রঙা
মেঘে মেঘে ভেসে আছে, ধ্বংসের লীলাখেলা।।



দেবতা আজ মুছে দিলেন
মনের ভেতরের আটকে থাকা
অল্প কিছু কালিমা;
যা পুড়ে, পুড়িয়ে জ্বালিয়ে যাচ্ছিল
আশাহীন, ভিত্তিহীন নানান প্রত্যাশা।।



জল ছেড়ে উঠে এলাম,
ছাড়িয়ে, হারিয়ে সব হতাশা।
বিধাতার কাছে জানাই তাই – 
অসংখ্য ধন্যবাদ ও প্রসংসা;
নতুন আলোয় দীক্ষা পেলাম
ভুলতে সব হিংসা ও প্রতি হিংসা।।



Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO OVI

ভালোবাসা খুব দামী

- জন রোজারিও অভি

কোন এক পাপের শাস্তি
এসেছি আমি পেতে,
কিন্তু; কোন সে পাপ আমায়
ভুগাবে যন্ত্রণার ভাষায়,
পড়ছে না মনে, যতোই ভাবছিঃ
কষ্ট যেন কাকে আমি
দিয়েছি কোন কালে!!


ভালোবেসে কতো যে হৃদয়
পেয়েছে শুধুই কষ্ট;
মন ভোলাতে শতো চেষ্টাও
হয়েছে তাদের সবই ব্যর্থ।।


পাথর আমি...... কেউ বলেছে;
নেই বুকে মায়ার বিন্দু ছটাক,
নেই কারো মনের প্রতি ভালোবাসার আকার,
নেই উষ্ণ অনুভূতি,
নেই কোন মনোভাব অনুভব করতে প্রকাশ।।


একা একাই বসে এখন ভাবি আমি;
প্রযুক্তি আজ নিয়েছে কেড়ে
একে অন্যের প্রতি বিশ্বাসের সব জমি।
তাই, আজ আমি জড়াই না কোথাও,
দূরে থাকি, নিজেকে একা করে,
কথার মাঝেই সবাইকে তাই বলিঃ
ভালোবাসা যে সত্যিই খুব দামী।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

আমি হারিয়ে গেলে

- জন রোজারিও অভি

আমি হারিয়ে গেলে
আমার প্রতি তোমার অনুভূতি কী হয়
এটা দেখতে ও জানতেই তো তুমি চাইছো?
তাই নয় কী?


মানুষের আকাংখ্যার সবই যে পূরণ হয়
সময়ে না হয় অসময়ে;
তবে জেনে রেখো, তাই হবে।।


হারিয়ে যাবো!!
ভেবো না আর তুমি,
কাঁদতে হবে না আর আঁকড়ে ধরে ভূমি।


হারিয়ে যাবো……
অতি শীঘ্রই!!
বুঝতেই দেবো না, নিজেকে ও তোমাকে
কোথায় যাচ্ছি আমি।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Sunday, August 5, 2018

চেয়েছিলাম আমি

- জন রোজারিও অভি

সেই অমাবস্যা রাত,
আমার পাশেই তো ছিলি, নিজেকে গুটিয়ে,
চোখ দুটো তোর ঘুমের ভান ধরে ছিল বুজে।।


মায়াবী তোর মুখ দেখে
কতো কিছুই তো মনে ইচ্ছে জেগেছিলো!
অনুভূতিগুলোও স্থান নিতে চেয়েছিলো
তোর সেই গুটানো বাহুডোরে।।


চেয়েছিলাম আমার হাতটি দিয়ে
চুলগুলো তোর বুলিয়ে দেই,
কেশ তোর মেঘ বরণ, আঙুলগুলো
ছুঁয়ে দিতে না দিতেই
তোকে ভয়ের নিস্তেজ করি অনুভব।।


জড়িয়ে ধরে চেয়েছিলাম
শুয়ে থাকি তোকে চেপে,
পারিনি আমি চেষ্টা করেও
তোকে স্পর্শ করে একটু ভাবতে।।


এভাবেই চলেছিল, রাতের পর রাত,
তোর প্রতি মায়ার ছায়া
দেখেছিলো কতো সুপ্রভাত;
তবুও, আজও হয়নি বলা,
হয়নি চাওয়া কোন কিছুই,
চেয়ে বলেও কাছে এসে
হয়নি আজও ছুঁয়ে দেখা।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

#165 | অনুভূতি - ০১

- জন রোজারিও অভি

যখন তুই ঘুমিয়ে চোখ বুজে,
আমি তখন তাকিয়ে, তোর ওই মুখ পানে।
আবছা আঁধারে, মায়াবী লাজুক তোর মুখ,
শান্ত শিশুর মতন যেন ক্লান্ত,
ফাঁকা ভেতর বুক।।


অপলক আমি তোর পানে
থাকি শুধুই তাকিয়ে;
ঘুমের ভেতরেই যেন বলছিস তুই –
“ আমায় ধরো জড়িয়ে !! “
বুঝি না, জানি না, কল্পনায় হঠাৎঃ
জড়িয়ে ধরবো, অন্ধকারে তাই – 
হাতটি আমার দিলাম বাড়িয়ে।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

তৃপ্তি

- জন রোজারিও অভি

তৃপ্তি...
নামেই যে তার পরিপূরক শক্তি,
আকাংখায় তার, অজস্র অভাবনীয় প্রাপ্তি;
পেতে চায় সে শুধু,
মন থেকে একটু মুক্তি!
ভাবতে ভাবতেই যেন জড়ো হয়ঃ
মনে তার, শতো শতো যুক্তি।।


মেয়েটি চুপচাপ______ তৃপ্তি...
ভাবছি বসে তার সব উক্তি,
ঈশ্বরে আছে তার গভীর ভক্তি;
ছিলো না যে তার
কষ্টের কোন চুক্তি,
তবুও – মনে তার ব্যথা,
আছে লুকিয়ে রাখার শক্তি।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

আকাশের কান্না

- জন রোজারিও অভি

চেয়ে দেখো...
নীল আকাশ নীলশুণ্য
কালো মেঘের ঘনঘটা,
অপেক্ষায় আছে কান্না করতে!
পৃথিবীর বুক ভিজিয়ে দিয়ে
একটু শীতল হাওয়া হয়ে,
হিংসা বিভেদ বন্ধ করতে,
মানুষের মন থেকে
ধ্বংসের খেলা থামাতে।।


কিন্তু..... না!!
আকাশের ফুপিয়ে কান্না দেখে
আমাদের মানুষের মনে
একটু মায়া জাগে মাত্র,
কিছুদিনের জন্য হানাহানির
চলে মাত্র বিরতি।
তারপর যেন আরো সজোরে
নেমে পরে আবার সৃষ্টি বিনাসে।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)