Adsense

Monday, January 29, 2018

আনমনে

হিমেল হাওয়ায় দুলছে মন,
মেঘলা আকশের নীচে বসে
করছি পণ;
দেখবো আমি বিধাতার সৃষ্টি,
করবো ভ্রমণ
প্রকৃতির বুক জুড়ে,
দু’চোখ আমার যেইদিকেই যায় যখন।।

মনে মনে, গানে গানে
উৎফুল্ল আমি,
মায়াবী এক সুরের টানে;
হেসে খেলে পার করছি জীবন,
নেই যে এর কোন মানে!!

হতাশার মাঝে যাচ্ছে যে ডুবে,
কতো আবেগ ক্ষণে ক্ষণে;
সব ভুলে তবু আনন্দে মাতি,
একাকী আমি আনমনে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Sunday, January 7, 2018

বিশ্বাসের ছায়া

বৈশাখের তীব্র শত গরম, অনুভব
ঘরের ভেতরে ও বাহিরে;
তবুও, চারিপাশ মনোমুগ্ধকর বাতাস,
এ যেনো, শত কষ্টেও, দূরের নীল আকাশ,
শুধু ভালোবাসারই প্রকাশ।।

হাওয়ার মুখোরিত বেগে, হৃদয় আমার দোলে
উচ্ছ্বসিত মন, যাই গানের সব কথা ভুলে;
নিজেই বুলিয়ে যাই নিজেরই আঙ্গুল, নিজেরই মাথার চুলে,
গাইতে যে চাইছি গান, আজ প্রাণ খুলে,
সবুজ বনে চাই যে হারাতে, ভাবনা সব রেখে তুলে।।

খুঁজবো সেথায় মায়া, কল্পনার কায়া,
মিলবে দেখা জানি আমি, বিশ্বাসেরই ছায়া।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

#105 | চলবে না মোদের রাজ

টিনের চালে শুকনো পাতার শব্দ
স্পষ্ট যেনো উঠছে বেজে,
কে যেনো নূপুর পায়ে
যাচ্ছে হেঁটে, রঙিন সেজে;
অবাক হচ্ছি যতোই দেখছি,
যতোই ভাবছি, নিজেকে নিজে।।

হঠাৎ করেই দমকা হাওয়া
বইছে চারিদিকে,
চাঁদটা এখন আলোকিত বেশ
মেঘের ফাঁকে ফাঁকে;
খুঁজি আজও তোমার ছায়া
মরি তোমার আতংকে ধুঁকে ধুঁকে।।

রাতের শেষে, অন্ধকারে আমি মিশে
দেখছি আকাশ, মেঘের নানান রূপ;
কেনো এরা ভেসে ভেসে
ছুটছে পথ, অনির্দিষ্টকালে, হয়ে নিশ্চুপ??

পৃথিবীর মানুষ ভুলে গেছে আজ
কেনো প্রকৃতির নানা রঙিন সাজ!
ভুলে গিয়ে সব, ছিলো যা লাজ,
মানুষে মানুষে আজ শুধুই যে ভাঁজ,
অকারণে সুখের খোঁজে করছে কতো কাজ;
ভুলে গেছে সবাই_____
এখানে চাইলেও, চলবে না মোদের রাজ!!

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

মায়ার এক ভুবন

বাতাস আমায় যেনো নিয়ে যাচ্ছে উড়িয়ে,
ভালোবাসায় মুড়িয়ে,
মেঘের ভেলায় চড়িয়ে,
অবিরাম পথ পেরিয়ে
কোন এক স্বর্গের দেশ গড়িয়ে,
মায়ার এক ভুবন যেনো
নিলো আমায় জড়িয়ে।।

ভালোবাসা যেনো, এখানে অফুরন্ত,
হারিয়ে যাওয়ার নেই কোন দিগন্ত,
সবুজ ঘাসে হেঁটে দেহ, নিবিড় প্রাণবন্ত;
সবই যে অক্লান্ত ও জীবন্ত,
সময়েরও যে নেই কোন সীমান্ত,
জীবন এখানে ধন্যবাদে প্রশান্ত,
বিনামূল্যে পড়ন্ত, অনন্ত।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

টাকা

রাতের শেষ প্রহর….
দেখছি বসে, দূরের ওই কৃত্রিম শহর।
আলো জ্বলা হরেক রঙা,
শুরু যেখানে শহুরে ডাঙা,
ইট-পাথর অবিরাম সেথায় হচ্ছে ভাঙা।।

ভাবছি বসে, খুঁজতে গিয়ে আলো
হারিয়ে ফেলেছি আজ, অন্ধকারে কালো;
এই নয় কী ভালো??

বৃক্ষরোপণ করার ছলে,
টাকার নানান খেলা চলে
হাতের মধ্যে অজস্র কৌশলে;
একেই নাকি উজ্জ্বল ভবিষ্যত বলে।।

লেখাপড়ায় আজ পুরো দেশ মুখোর,
মুখস্থ বিদ্যায় আজ হচ্ছে জাতি তুখোড়।
নিজের ভেতরের জ্ঞান সব
পড়ে থাকে যেনো হয়ে এক গুজব;
দুনিয়া এখন কতোই না আজব!!
অন্যের মাথা নিজের মধ্যে পুড়ে
নিয়ে চলছি আয়-ব্যয়ের শিক্ষা, টাকারই জোরে।।

ধর্মের নামে চলছে আজ
টাকা আয়ের  কৈফিয়ত বিহীন রাজ,
বিধাতার নামে চাইলে টাকা
সবাই যে রাজী হতে ফাঁকা,
লোভ-লালসার রাস্তা??
এ যেন টাকার ভেতরেই আছে আঁকা।।

Pleas Click For More: Poems Of JOHN ROZARIO OVI

Friday, November 24, 2017

মুগ্ধ আমি

পূর্ণিমা! এখনো দিন তিনেক বাদে,
তবুও, আকাশে রূপালী আলোয়
চাঁদ যেনো ঝলমলে আভায়;
মেঘগুলো অবিরাম ছুটে চলেছে
অক্লান্ত হয়ে অনির্দিষ্ট এক গন্তব্যে।।

আলোর নীচে আমি
তাকিয়ে চাঁদের শুণ্য বুকে,
ক্লান্ত কতো পথিক চলেছে, মরছে ধুকে ধুকে।
তবুও দেখো, কোথাও নেই অভিমান,
নেই কোন পিছুটান,
আছে শুধু মায়া...
কতোই না স্মৃতিতে সব গড়া!!

মুগ্ধ আমি দেখে এসব
কতোই নিখুঁত তাঁর চোখ!
কী অপরূপ খেলা,
নোনা জলে ভাসানো মাটির ভেলা,
চলছে অবিরাম, বাতাসের চলা
চন্দ্র-সূর্য, তবুও হয় না পথভোলা!!


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Monday, November 6, 2017

MARY

Her name is Mary
With lips full of Cherry…

She keeps a secret Love Diary,
Where she puts her all inquiry…

She’s a bit of hairy,
Her adorable mind is a big mystery;
Sometimes she looks like a Fairy,
And, She loves to read history…

She has a bright memory,
But, it doesn’t need to play through battery.

She puts her brain inside of mandatory
To make herself happy, to get victory…

She is Mary!!
And, she finally got a glory…


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Sunday, November 5, 2017

ভালোবাসার বায়না

মানুষ’তো শত হাজার আসে
আমাদের এই জীবনে।
কেউ টিকে রয়,
কারো হয় শুধুই ক্ষয়;
কেউ আবার মাঝ রাস্তায়
বসে বসে পস্তায়।।

ভালোবাসতে খুঁজে ফিরি
কতোই না বিড়ি-সিগারেট ছাই করি,
যাকেই লেগে যায় একটু ভালো,
মনে করি, তার সাথেই প্রেম বুঝি হয়েছে চালু;
যখন দেখি, সবই মিছেমিছি
দূরে তার হাতের তালু,
ধরতে মানা… ধরার জন্য বয় গানের বন্যা।।

ভালো করে তাকিয়ে দেখো
আমার এই দু’চোখ;
অযথা, অকারণে কেনো শুধু শুধুই
ধরে চলেছিস বায়না??

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, November 4, 2017

শান্ত চারপাশ

পাখিরা করছে রেওয়াজ
এই শিশির মাখা ভোরে,
নানান সুরে বলে চলেছে
তাদের শতো দুঃখ ব্যথা।।

গাছেরা তো অভিমানী হয়ে নিস্তব্ধ,
দুলছে না শাখা, শান্ত চারপাশ
বাতাসের কৃত্রিম ব্যবহার;
আমায় বোঝাতে ব্যর্থতার
কীসের করে চলছি 
আমরা এতো অহংকার!!

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, October 28, 2017

না পারার কথা

তোকে বলতে পারবো না
কেনো তোর পাশে ছায়া হয়ে আমি!
বুঝাতে পারবো না কোনদিন
তুই কাঁদলেই, কেনো আমি উড়ে আসি,
তোর আকাশেই কেনো শুণ্যে ভাসি??

দেখাতে পারবো না নিজে চাইলেও
লুকিয়ে, মনের যেথায় তোকে আমি রাখি।
শোনাতে পারবো না গান আমার;
তুই বুঝবি না, শুনবি শুধুই গান বলে!
অন্যদিকে কষ্ট আমার যাবে যে বেড়ে
অবুঝ তুই, আমায় চলে যাবি ছেড়ে।।

ভালোবাসি কথাটি আজ মুখের বলি;
নইলে কেউ হয় না যে আপন, রেখে পায়ের ধূলি।
আমি তাই থাকি দূরে দূরে, একাই ছুটে চলি;
তোর স্বপ্ন আঁকি বসে, দিয়ে রঙ তুলি।।

চাইবো না তোকে আমি আর মনে মনে,
সুধাবো না তোর কথা আমি জনে জনে।
পাশে ঠিকই থাকবো ছায়া হয়ে, প্রতি ক্ষনে ক্ষনে;
কথার ছলে জাগাবো আশা, বেঁচে থাকার মানে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)