Adsense

Tuesday, January 31, 2017

বেকার ভালোবাসা | বাংলা কবিতা | John Ovi Rozario



স্বপ্ন যেন অনেক দেখেছি:
হাতটি ধরে হাঁটবো
তোমার সাথে সারাবেলা,
ঘুরবো দু'জনে মিলে উদ্দেশ্যহীন।।


যখন দেখি বাস্তবতা;
বেকার এক যুবক আমি!
কী করে বলো তোমায় বলতে পারি,
"সারা জনম থাকবো পাশে,
হাতটি বাড়িয়ে দিবে কী?"


ভেবে ভেবে যায় দিন হারিয়ে,
অকর্মণ্য আমি পথে রই দাঁড়িয়ে,
তোমার ছায়াকে সংগী পেলে
বহুদূর আমি যাবো পেরিয়ে।।


হঠাৎ যদি দেখি তোমায়:
আমার দু'চোখ এড়িয়ে,
এক পা, দুই পা করে
নিঃশব্দে যাচ্ছো পথে হেটে এগিয়ে,
হাতটি তোমার ছুঁয়ে যেন আছো
ভীনগ্রহের কোন এক প্রাণীর বিহনে।।


কেনো আজ আমি হয়ে বেকার?
পরাজয় তাই আমার ভালোবাসার!
কেমন করে কাটবে ভাবি
তোমায় দেখে অন্য হাতে???

Monday, January 30, 2017

দুইটি মনের ভালোবাসা | বাংলা কবিতা | JOHN OVI ROZARIO



এইতো ক'দিন আগের কথা:
দু'টি মনের মিলনে
শুরু হয়েছিল
এক ভালোবাসার প্রথা।।

মনের টানে হঠাৎ করে
পরিবার থেকে দূরে সরে
বুনতে চেয়েছিল সুখ
এক নতুন ঘরে।।

একদিন দুই মন
পেলো এক নতুন ক্ষণ;
ভালোবাসায় জন্ম দিয়েছিলো
এক রাজপুত্র, মহান!!

ভালোবাসার পরীক্ষা
ঝড় তুলেছিল দুই মনে,
নতুন করে, নতুন সুরে আবার
ডেকে নিয়ে এলো পৃথিবীর তরে,
দিত্বীয় ভুলের নব্য সম্ভার।।

তারপর শুরু হলো
কালবৈশাখী ঝড়!!
দুটি মন ভেংগে গিয়ে
সরে গেলো দূরে;
একে অন্যকে করলো শেষে পর।।

দু'টি মনের দুটি ভুল,
কেউ করলো না স্মরণ ;
রাজপুত্র আর রাজকন্যা
বুঝলো না রাজত্ব্যের বারণ।।              

ভালোবাসায় সম্মিলিত
দুই হৃদয়ের ছাড়াছাড়ি;
ভুলের মাশুল: ভালোবাসার ফসল
ডেকে আনা দুই প্রাণ নিয়ে
শুরু হয় কাড়াকাড়ি।।

নিষ্পাপ দু'টি ফুটফুটে প্রাণ,
বুঝলো না তাই কভু
ভালোবাসার মান!!

এই কূল থেকে
ওই কূল করে
কাটছে তাদের দিন;
পোহাতে হচ্ছে নিঃশব্দে,
মৃত্যুবরণ করা দুটি হৃদয়ের
ভালোবাসার ঋণ।।

ভালোবাসার অপব্যবহারে এবং অভাবে
চারটি জলজ্যান্ত জীবন
হয়ে যাচ্ছে নষ্ট;
বিনাদোষেই দুটি মন'কে আজ
হেটে বেড়াতে হয়
বুকে নিয়ে চাপা জমাট কষ্ট।।

#003 | তোমার খোঁজে-১ | বাংলা কবিতা | John Rozario Ovi


পথচলা শুরু হলো,
পাড়ি দিতে এক অজানা সুর।
এক পা, দুই পা করে
সামনে এগিয়ে চলা;
খুঁজতে তোমায়, একা একা
ঘুরে বেড়াই কতো মাঠে-ঘাটে
সকাল দুপুর বেলা।।

নদীর ধারে হেটে এসে
বসে বসে কাঁদি আমি শেষে,
তোমার জন্য ঢুকতে রাজী
গহীন অরণ্যে, ফেরারী বেশে!
খুঁজে খুঁজে তুমি নিজেই
আমার কাছে আসবে যেদিন
মিলবে মুক্তি, প্রতীক্ষায় অবশেষে।।


স্বপ্নে ঘুরি মেঘের দেশে | বাংলা কবিতা | John Ovi Rozario



আজ তোমাকে নিয়ে
যেতে চাই আমি,
দূর ঐ মেঘের দেশে।
যেথায় আছে স্বপ্ন আঁকা,
ভালোবাসায় নেই কোন ফাঁকা।।

আলাদিনের যাদুর গালিচায়
চড়ে মোরা দু'জন;
কালো-সাদা-ধূসর মেঘ
ভেসে চলছে সারাক্ষণ।
হাতের মুঠোয় মেঘ জমিয়ে
অবাক হয়ে যাই ভীষন!!
দেখতে পেলাম না কোন কিছুই
শূণ্য আবরন।।

মেঘের দেশে ঘুরে ঘুরে
অবাক চোখে দু'জন,
চারিদিক অন্ধকার হবার পরে;
শত কোটি জোনাক যেন
জ্বলছে মাথার উপরে।
হঠাৎ করেই পড়লো মনে:
ফিরতে হবে ঘরে।।

চোখ মেলে তাকিয়ে দেখি
আমি স্বপ্নের ঘোরে,
মেঘের দেশে তবে ঘুরেই এলাম
তোমার হাত ধরে!!
অবাক মনে খুঁজে দেখি
তুমি নেই পাশে;
এই স্নিগ্ধ ভোরে।। 

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)