Adsense

Friday, September 14, 2018

অনুভূতি - ০৫

- জন রোজারিও অভি

অবহেলায় তোর, আমি হারাচ্ছি বোধ,
কিছু বললেই তুই হারিয়ে যাস
এ কেমন তোর প্রতিশোধ??


কল্পনার রাজ্যে, তোরই প্রাসাদে
পরেছি আমি তোর আদুরে হাসির ফাঁদে,
বুঝে উঠতে পারি না, মিলবে দেখা
কবে, আর কতকাল বাদে!!


একটু অনুভবের আশায় তোকে,
বেধেছি না হয় শতো আশা এই বুকে,
তবুও তুই; আমায় বুঝে ভুল,
তখন যেন আমি খুঁজে পাই না কোন কুল।
মন আমার নিয়ে যায় টেনে,
শুধু তোর কাল্পনিক ছায়ার বনে।।


জানি তুই, ভালোই আছিস,
আমি কে? কোন সে পাগল!
এই ভেবেই হয়তো তোর মনে
নেই কোন মান যে আমার সনে।
সত্যিই তাই, আমি ভেবে চলি
তোর আগমনের প্রতীক্ষা, প্রহর গুনে গুনে;
আপন ভেবে একা একাই,
এখন বুঝলাম – 
তোর নেই কোন আলোড়ন
কী ভেবে কে জানে???


Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO OVI

লাভের লোভে

- জন রোজারিও অভি

কল্পনার রাজ্যে ঘুরে ঘুরে বেড়িয়ে
ভুলে গেছি আজ সামাজিকতা,
ভালোবেসে কষ্ট পেয়ে
হৃদয় পেয়েছে, পাথর রূপের পরিপক্বতা!!


একটি কথার সাথে যদি কেউ
যুক্ত করতো একটু হাসি,
বুঝে ভুল, জড়াতে চাইতাম তার সাথে
ভালোবাসা ভেবে একসাথে ও পাশাপাশি;
একদিন জানতে পারি, হাসির কি রহস্য।
ঝুলতে চাইলাম দড়ির সাথে, দিতে ফাঁসি!!


লাভের লোভে উশখুশ থাকে
দিতে ও নিতে কান,
কেউ কেউ এমনও আছে
লোভের লালস্যে নিয়ে যাচ্ছে
একে অপরের প্রাণ,
অর্থের জোরে শোনা যাচ্ছে এখন
দেয়া হয় দান, অন্যের জীবন।।


Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO OVI

Wednesday, September 12, 2018

প্রশ্ন

- জন রোজারিও অভি

চোখ বুজলে ঘোর আঁধারে
কীভাবে এই অজ্ঞাত দেহ
কেন দেখতে পারে স্বপ্ন?
হাজারও ভেবে, পেলাম না আজও
রয়ে গেলো সব হয়ে ধাঁ ধা-ময় প্রশ্ন!!


ঘুম ভেঙে গেলেই, দেহ জেগে হয় সতেজ;
প্রশ্ন মনে, পরিশ্রম না করেই বা কেন
ক্লান্ত হয়ে যাই, ছাড়তে বিছানাপত্র?
নিদ্রাযাপনে আমাদের এই প্রাণ তবে
কোথায় চলে যায় মুহূর্তের মাঝে,
কেন’ই বা অজান্তে,
ভাবনা গুলোকে করে ভ্রান্ত,
কোন সে অন্ধকার প্রান্তে??


মন খুলে আনমনে, বলি কতোই কথা;
ভেবে পাই না একে একে
এতো বাক্য, প্রতি ক্ষনে ক্ষনে
কে দিচ্ছে সাজিয়ে? কোন সে স্বত্ত্বা??
অনেক ভাবনাই যে মাথায় আজ করে চলে খেলা,
নেই যে এর কোন উত্তর এই মানব সমাজে,
অন্যদিকে;
আরো যতো আছে সমাজ, বনে বাদাড়ে,
বোবা হয়ে চলে ফিরে,
কীভাবে তবে এরা কাটায় দিন 
না গুনেই, বাঁকে বাঁকে।।


Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO OVI

ভাবনা নামক প্রাণী

- জন রোজারিও অভি

ভাবনাগুলো যখন আমাকে ঘিরে
একই সাথে এসে মনে মনে
শুরু করে অনবরত আন্দোলন,
আমি তখন বলে উঠিঃ
এতো কেন কথা ভীড়ের বেশে?
- আমিতো চিন্তায় হবো না যুক্ত,
যদি না হতে পারি একাকী মুক্ত।।


শূন্যে বেজে ওঠে কন্ঠধ্বনি!
আমি ভাবি,
একাকী অন্ধকার ঘরে
এটা কার সুরের বাণী?
হঠাৎ আমি নিজেকেই বলি,
চোখে যদি না দেখলাম কিছু
তবে, এ যেন আমার মনে
বাঁধছে বাসা, ভাবনা নামক এক প্রাণী।।


মুহূর্তের মাঝে সব যেন স্তব্ধ,
হাসি আমি, হয়ে যাই মুগ্ধ।
চিন্তা ভাবনা সব, রেগে যেন ক্ষুব্ধ
আমায় দেখে, করে না আর শব্দ;
বলে যাই মনকে তাই;
কেমন করে হবে বলো সবাই তবে জব্দ??


Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO OVI

Saturday, September 1, 2018

অনুভূতি - ০৪

- জন রোজারিও অভি

অনুভূতিগুলো শুধু শুধুই
না জানি কেনো
উৎফুল্ল মনে করছে জ্বালাতন,
মাতাল বেশে ঠিক পাশে
মূর্তি ঠেসে আমি বসে, অজান্তে
কোন এক উদ্গ্রীব দেহের উষ্ণতার খোঁজে।।


আকাশ, হঠাৎ করেই যেন
চারপাশ অন্ধকার ভরিয়ে দিলো
মেঘে মেঘে বজ্রপাতের তীব্র হুংকার,
কিছুতেই যেন মানছে না আমার
মন ভরা সব কথা, যা শুধু
বয়ে বয়ে আমি সবখানে বেড়াই,
দেশ থেকে অন্য দেশে,
সুযোগ পেলেই বলবো যে ভাবি;
তখন যেন কোন কথাই
আমার মুখেতে না আসে!!


Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO OVI

Tuesday, August 21, 2018

অনুভূতি - ০৩

- জন রোজারিও অভি

কোথায় তুই আমার এতো কাছে?
জানতে পারলাম, থাকিস নাকি আমারই পাশে?
সবার সব কথা করতে করতে বিশ্বাস,
দিয়েছি বুঝে, না বুঝে কিছু আশ্বাস;
একে একে সবই হারিয়ে
দিন কাটে আজ বসে বসে একা, হয়ে হতাশ।।


সব হারালেও, ছিলো শুধু একটু নিজেকে
কল্পনায় জড়িয়ে ডুবে থাকার মন্ত্র;
আজ তুই সেটাও যে
নিয়ে গিয়েছিস কেড়ে।
আকর্ষণ আর বিকর্ষণের প্রভাবে
হয়ে গেছি যেন পুরোপুরি, কল-কব্জায় গড়া
মানুষ নামের অব্যবহৃত এক যন্ত্র।।



Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO OVI

Monday, August 20, 2018

অনুভূতি - ০২

- জন রোজারিও অভি

আমি তোকে কাছে টেনে এনে
ছুঁয়ে, আদর করতে তো চাইনি;
না চেয়েছি পাশে জড়িয়ে তোকে শুতে,
ছলে-বলে-কৌশলে মায়ার জালে
জড়াইনি আদৌ তোকে ভালোবাসতে।।


চেয়েছি শুধু, তোকে কল্পনায় আঁকতে,
তোকে অনুভব করতে,
কল্পনায় তোকে অনুভব – ভীষন গহীন;
ধন্যবাদ তোকে, আমার একাকীত্বে
তবুও, দূরত্ব বাড়াসনি বলে।।


অনুভূতি আমার সব মনের কল্পনাকে ঘিরে,
তবুও যে শত বিঘ্ন আর বাঁধা;
চাইবো না আর ভাবতে
তোকে অনুভব করি, তাইতো বলি___
তবুও, চোখ বুজলেই তোর ছায়া,
না খুঁজি আমি গলি গলি,
অনুভবের প্রকাশ করতেই – যদি পাই দয়া,
অনুভূতিহীন কাটাবো, না হয় দিলাম তোকে বলি।।


Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO OVI

মৃত্যু

- জন রোজারিও অভি

মৃত্যু???
যাকে বরণ করতেই
হয়েছে সকল প্রাণীর জন্মগ্রহণ।
এটাই মূল সত্য...
এখন যতোই খুঁজে ফিরি তথ্যঃ
জন্মিলে মরিতে হবে
গুরুজনেরা বলেছিলেন একদা,
লিখে রেখে গিয়েছেন কতো শতো পত্র!!


মৃত্যু??
যার জীবনে যখন আছে লেখা
হবেই হবে, তা পূরণ,
অপ্রোয়জণীয় ব্যাখ্যা।।


মৃত্যু যদি এসেই থাকে;
তবে তখন যেখানেই থাকি
দেশে কিংবা বিদেশে,
ঘরে কিংবা বাইরে,
করতেই হবে বরণ___
হোক সে আত্মহত্যা অথবা
অন্যের দ্বারা হত্যাঃ
এ’তো আমাদের প্রশ্ন “ কেন’র “
শুধুমাত্র উত্তর দেখা।।


Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO OVI

নতুন আলোয় দীক্ষা

- জন রোজারিও অভি

সমুদ্র দেবতার আশীর্বাদ নিতে
নেমেছি তার নোনা জলে,
পাপ গুলো সব ধুয়ে মুছতে
নেমেছি সাগরে,
হৃদয়ে গভীর বিশ্বাস ভরে।।



হঠাৎ দেখি আকাশপানেঃ
গোলাপী আভায় সজ্জিত
পূর্ব আকাশে ভাসমান সব মেঘের ভেলা,
আর পশ্চিম আসমানে হরেক রঙা
মেঘে মেঘে ভেসে আছে, ধ্বংসের লীলাখেলা।।



দেবতা আজ মুছে দিলেন
মনের ভেতরের আটকে থাকা
অল্প কিছু কালিমা;
যা পুড়ে, পুড়িয়ে জ্বালিয়ে যাচ্ছিল
আশাহীন, ভিত্তিহীন নানান প্রত্যাশা।।



জল ছেড়ে উঠে এলাম,
ছাড়িয়ে, হারিয়ে সব হতাশা।
বিধাতার কাছে জানাই তাই – 
অসংখ্য ধন্যবাদ ও প্রসংসা;
নতুন আলোয় দীক্ষা পেলাম
ভুলতে সব হিংসা ও প্রতি হিংসা।।



Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO OVI

ভালোবাসা খুব দামী

- জন রোজারিও অভি

কোন এক পাপের শাস্তি
এসেছি আমি পেতে,
কিন্তু; কোন সে পাপ আমায়
ভুগাবে যন্ত্রণার ভাষায়,
পড়ছে না মনে, যতোই ভাবছিঃ
কষ্ট যেন কাকে আমি
দিয়েছি কোন কালে!!


ভালোবেসে কতো যে হৃদয়
পেয়েছে শুধুই কষ্ট;
মন ভোলাতে শতো চেষ্টাও
হয়েছে তাদের সবই ব্যর্থ।।


পাথর আমি...... কেউ বলেছে;
নেই বুকে মায়ার বিন্দু ছটাক,
নেই কারো মনের প্রতি ভালোবাসার আকার,
নেই উষ্ণ অনুভূতি,
নেই কোন মনোভাব অনুভব করতে প্রকাশ।।


একা একাই বসে এখন ভাবি আমি;
প্রযুক্তি আজ নিয়েছে কেড়ে
একে অন্যের প্রতি বিশ্বাসের সব জমি।
তাই, আজ আমি জড়াই না কোথাও,
দূরে থাকি, নিজেকে একা করে,
কথার মাঝেই সবাইকে তাই বলিঃ
ভালোবাসা যে সত্যিই খুব দামী।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)