Adsense

Monday, August 20, 2018

মৃত্যু

- জন রোজারিও অভি

মৃত্যু???
যাকে বরণ করতেই
হয়েছে সকল প্রাণীর জন্মগ্রহণ।
এটাই মূল সত্য...
এখন যতোই খুঁজে ফিরি তথ্যঃ
জন্মিলে মরিতে হবে
গুরুজনেরা বলেছিলেন একদা,
লিখে রেখে গিয়েছেন কতো শতো পত্র!!


মৃত্যু??
যার জীবনে যখন আছে লেখা
হবেই হবে, তা পূরণ,
অপ্রোয়জণীয় ব্যাখ্যা।।


মৃত্যু যদি এসেই থাকে;
তবে তখন যেখানেই থাকি
দেশে কিংবা বিদেশে,
ঘরে কিংবা বাইরে,
করতেই হবে বরণ___
হোক সে আত্মহত্যা অথবা
অন্যের দ্বারা হত্যাঃ
এ’তো আমাদের প্রশ্ন “ কেন’র “
শুধুমাত্র উত্তর দেখা।।


Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO OVI

নতুন আলোয় দীক্ষা

- জন রোজারিও অভি

সমুদ্র দেবতার আশীর্বাদ নিতে
নেমেছি তার নোনা জলে,
পাপ গুলো সব ধুয়ে মুছতে
নেমেছি সাগরে,
হৃদয়ে গভীর বিশ্বাস ভরে।।



হঠাৎ দেখি আকাশপানেঃ
গোলাপী আভায় সজ্জিত
পূর্ব আকাশে ভাসমান সব মেঘের ভেলা,
আর পশ্চিম আসমানে হরেক রঙা
মেঘে মেঘে ভেসে আছে, ধ্বংসের লীলাখেলা।।



দেবতা আজ মুছে দিলেন
মনের ভেতরের আটকে থাকা
অল্প কিছু কালিমা;
যা পুড়ে, পুড়িয়ে জ্বালিয়ে যাচ্ছিল
আশাহীন, ভিত্তিহীন নানান প্রত্যাশা।।



জল ছেড়ে উঠে এলাম,
ছাড়িয়ে, হারিয়ে সব হতাশা।
বিধাতার কাছে জানাই তাই – 
অসংখ্য ধন্যবাদ ও প্রসংসা;
নতুন আলোয় দীক্ষা পেলাম
ভুলতে সব হিংসা ও প্রতি হিংসা।।



Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO OVI

ভালোবাসা খুব দামী

- জন রোজারিও অভি

কোন এক পাপের শাস্তি
এসেছি আমি পেতে,
কিন্তু; কোন সে পাপ আমায়
ভুগাবে যন্ত্রণার ভাষায়,
পড়ছে না মনে, যতোই ভাবছিঃ
কষ্ট যেন কাকে আমি
দিয়েছি কোন কালে!!


ভালোবেসে কতো যে হৃদয়
পেয়েছে শুধুই কষ্ট;
মন ভোলাতে শতো চেষ্টাও
হয়েছে তাদের সবই ব্যর্থ।।


পাথর আমি...... কেউ বলেছে;
নেই বুকে মায়ার বিন্দু ছটাক,
নেই কারো মনের প্রতি ভালোবাসার আকার,
নেই উষ্ণ অনুভূতি,
নেই কোন মনোভাব অনুভব করতে প্রকাশ।।


একা একাই বসে এখন ভাবি আমি;
প্রযুক্তি আজ নিয়েছে কেড়ে
একে অন্যের প্রতি বিশ্বাসের সব জমি।
তাই, আজ আমি জড়াই না কোথাও,
দূরে থাকি, নিজেকে একা করে,
কথার মাঝেই সবাইকে তাই বলিঃ
ভালোবাসা যে সত্যিই খুব দামী।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

আমি হারিয়ে গেলে

- জন রোজারিও অভি

আমি হারিয়ে গেলে
আমার প্রতি তোমার অনুভূতি কী হয়
এটা দেখতে ও জানতেই তো তুমি চাইছো?
তাই নয় কী?


মানুষের আকাংখ্যার সবই যে পূরণ হয়
সময়ে না হয় অসময়ে;
তবে জেনে রেখো, তাই হবে।।


হারিয়ে যাবো!!
ভেবো না আর তুমি,
কাঁদতে হবে না আর আঁকড়ে ধরে ভূমি।


হারিয়ে যাবো……
অতি শীঘ্রই!!
বুঝতেই দেবো না, নিজেকে ও তোমাকে
কোথায় যাচ্ছি আমি।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Sunday, August 5, 2018

চেয়েছিলাম আমি

- জন রোজারিও অভি

সেই অমাবস্যা রাত,
আমার পাশেই তো ছিলি, নিজেকে গুটিয়ে,
চোখ দুটো তোর ঘুমের ভান ধরে ছিল বুজে।।


মায়াবী তোর মুখ দেখে
কতো কিছুই তো মনে ইচ্ছে জেগেছিলো!
অনুভূতিগুলোও স্থান নিতে চেয়েছিলো
তোর সেই গুটানো বাহুডোরে।।


চেয়েছিলাম আমার হাতটি দিয়ে
চুলগুলো তোর বুলিয়ে দেই,
কেশ তোর মেঘ বরণ, আঙুলগুলো
ছুঁয়ে দিতে না দিতেই
তোকে ভয়ের নিস্তেজ করি অনুভব।।


জড়িয়ে ধরে চেয়েছিলাম
শুয়ে থাকি তোকে চেপে,
পারিনি আমি চেষ্টা করেও
তোকে স্পর্শ করে একটু ভাবতে।।


এভাবেই চলেছিল, রাতের পর রাত,
তোর প্রতি মায়ার ছায়া
দেখেছিলো কতো সুপ্রভাত;
তবুও, আজও হয়নি বলা,
হয়নি চাওয়া কোন কিছুই,
চেয়ে বলেও কাছে এসে
হয়নি আজও ছুঁয়ে দেখা।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

#165 | অনুভূতি - ০১

- জন রোজারিও অভি

যখন তুই ঘুমিয়ে চোখ বুজে,
আমি তখন তাকিয়ে, তোর ওই মুখ পানে।
আবছা আঁধারে, মায়াবী লাজুক তোর মুখ,
শান্ত শিশুর মতন যেন ক্লান্ত,
ফাঁকা ভেতর বুক।।


অপলক আমি তোর পানে
থাকি শুধুই তাকিয়ে;
ঘুমের ভেতরেই যেন বলছিস তুই –
“ আমায় ধরো জড়িয়ে !! “
বুঝি না, জানি না, কল্পনায় হঠাৎঃ
জড়িয়ে ধরবো, অন্ধকারে তাই – 
হাতটি আমার দিলাম বাড়িয়ে।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

তৃপ্তি

- জন রোজারিও অভি

তৃপ্তি...
নামেই যে তার পরিপূরক শক্তি,
আকাংখায় তার, অজস্র অভাবনীয় প্রাপ্তি;
পেতে চায় সে শুধু,
মন থেকে একটু মুক্তি!
ভাবতে ভাবতেই যেন জড়ো হয়ঃ
মনে তার, শতো শতো যুক্তি।।


মেয়েটি চুপচাপ______ তৃপ্তি...
ভাবছি বসে তার সব উক্তি,
ঈশ্বরে আছে তার গভীর ভক্তি;
ছিলো না যে তার
কষ্টের কোন চুক্তি,
তবুও – মনে তার ব্যথা,
আছে লুকিয়ে রাখার শক্তি।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

আকাশের কান্না

- জন রোজারিও অভি

চেয়ে দেখো...
নীল আকাশ নীলশুণ্য
কালো মেঘের ঘনঘটা,
অপেক্ষায় আছে কান্না করতে!
পৃথিবীর বুক ভিজিয়ে দিয়ে
একটু শীতল হাওয়া হয়ে,
হিংসা বিভেদ বন্ধ করতে,
মানুষের মন থেকে
ধ্বংসের খেলা থামাতে।।


কিন্তু..... না!!
আকাশের ফুপিয়ে কান্না দেখে
আমাদের মানুষের মনে
একটু মায়া জাগে মাত্র,
কিছুদিনের জন্য হানাহানির
চলে মাত্র বিরতি।
তারপর যেন আরো সজোরে
নেমে পরে আবার সৃষ্টি বিনাসে।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, August 4, 2018

বেদনা

- জন রোজারিও অভি

বেদনা??
সুখের সন্ধান যারা খুঁজে ফিরে,
শুধু তাদেরই মিলে।
চারপাশের সবই নগ্ন মনে হলে
বেদনার হয় যে সৃষ্টি;
যারা চিৎকারে বেঁচে থাকার ঠাই নেয়
অন্যের তরে বিভীষিকার বাক্য দেয় ছুড়ে,
উল্টো নিজেকেই ঘুরে ফিরে
বেদনার অতলে যায় নিয়ে চলে।।


বেদনা!! শুধুই বেদনা!!
অজস্র আশা মনে বেঁধে শুধু রেখে,
দ্বারে দ্বারে ধ্বংসস্তুপ গড়া...
অবশেষে নিজেই যে বেদনার
ধ্বংসাবশেষের গহীনে পথ চলা।।


বেদনা??
কেন শুধু শুধুই লালস্যময় আশা?
কেন’ই বা ভালোবেসে বিশ্বাসে বিঘ্ন ঘটা?
কেন অন্যের মুমূর্ষ যাতনা কামনা করা?
কেন নিজেকে মিথ্যার আড়ালে ঢাকা?
কেন লোভে আত্মক্ষরন করে ধরা?
কেন নিজেকে নির্দোষ অযথাই ভাবা?
নিজের দোষেই যে পরিপূর্ণ হয়
বেদনায় আঁধার বৃষ্টি!!


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

গুপ্ত আমি

- জন রোজারিও অভি

হঠাৎ তাকিয়ে দেখতেই, লোকে আমায় বলে___
আমি ধূর্ত, নেশার ঘোরে হয়ে থাকি মত্ত,
হঠাৎ করেই আমি হয়ে যাই উধাও,
হঠাৎ করেই আবার মেলে দেখা,
কেউ না করে কারো জন্যে অপেক্ষা।
এমন করেই যে অজানা আজও অনেক,
জানতে পারা হয় ঠিক সবই, তবুও বুঝি ভুল,
যা জমানো আছে বুকের মাঝে মণ খানেক।।


ঘোরের ভেতর মত্ত যদি থাকতাম আমি,
কেন তবে আজকাল, এখনো আমি শান্ত,
করেই তো তুলেছি সব ভ্রান্ত!!
মুঠোফোনে এখন যে সবই আছে,
কম্পিউটারেও যেন নেই এতো কিছু।।


নেশার গভীরে লুকানো আছে, কতোই প্রমূখ,
তাইতো... আমি নেশার বেশে
যাই খুঁজে, দামী সেই নামী মানব___
অগোচরে সে আছে যেন নিজেকে ঢেকে;
সঠিক একটি সময় ও সুযোগেরই, অপেক্ষায় রয়েছি বসে।।


আপন না হোক, এলাকার বাসিন্দা তো বটে___
সুযোগ পেলেই আপন হবো, টেনে নেবো কাছে।
কেউ যেন বুঝবে না, কি হয়েছে পাছে!
কাটুক সময়, আসুক উপযুক্ত ক্ষণ, নেই হুড়োহুড়ি;
সম্মানী সেই গুপ্ত মানব,
ঘুচাবে পণ, করতে গিয়ে শেষে বাড়াবাড়ি।।


আমার পরিচয় তো আমিই নিজে,
নেশাময় ঘোর – লোক সব জানাতে।
নেশার গভীরের মূল গর্ভ
নইলে, কখনোই না যাওয়া যাবে।
মানুষের চোখে আমি, নেশায় মত্ত ঘোরে;
তাতে কি আসে যায়?
কথা নিচ্ছি অথবা কিনছি
সবার চোখের আড়ালে;
সবাই ভাবে, সারাদিন আমি যেন আছি
নেশার দলে দলে।।


জ্বেদে যেন আমার গা ফাটে___
নিজেকে না রাখলে যে করে গোপন,
দেখতাম তবে তাকিয়ে, কে কে আমার পা চাটে?
অধিকার পেলেই করতাম চিৎকারঃ
বলতাম, পৃথিবী রক্ষী দলের সদস্য আমি,
মূখ্য হয়ে যুক্ত আছি,
মাদক নিধনের নামে মাদক সেবন দলে।
গোপনে গুপ্ত গোয়েন্দা আমি,
সুপ্ত রেখে নিজের সব পটভূমি।
জানবে একদিন, যদি তবে কেউ কোনদিন
আমায় সম্বোধন করে, বলে ‘স্বামী’।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)