Adsense

Saturday, August 4, 2018

বেদনা

- জন রোজারিও অভি

বেদনা??
সুখের সন্ধান যারা খুঁজে ফিরে,
শুধু তাদেরই মিলে।
চারপাশের সবই নগ্ন মনে হলে
বেদনার হয় যে সৃষ্টি;
যারা চিৎকারে বেঁচে থাকার ঠাই নেয়
অন্যের তরে বিভীষিকার বাক্য দেয় ছুড়ে,
উল্টো নিজেকেই ঘুরে ফিরে
বেদনার অতলে যায় নিয়ে চলে।।


বেদনা!! শুধুই বেদনা!!
অজস্র আশা মনে বেঁধে শুধু রেখে,
দ্বারে দ্বারে ধ্বংসস্তুপ গড়া...
অবশেষে নিজেই যে বেদনার
ধ্বংসাবশেষের গহীনে পথ চলা।।


বেদনা??
কেন শুধু শুধুই লালস্যময় আশা?
কেন’ই বা ভালোবেসে বিশ্বাসে বিঘ্ন ঘটা?
কেন অন্যের মুমূর্ষ যাতনা কামনা করা?
কেন নিজেকে মিথ্যার আড়ালে ঢাকা?
কেন লোভে আত্মক্ষরন করে ধরা?
কেন নিজেকে নির্দোষ অযথাই ভাবা?
নিজের দোষেই যে পরিপূর্ণ হয়
বেদনায় আঁধার বৃষ্টি!!


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

গুপ্ত আমি

- জন রোজারিও অভি

হঠাৎ তাকিয়ে দেখতেই, লোকে আমায় বলে___
আমি ধূর্ত, নেশার ঘোরে হয়ে থাকি মত্ত,
হঠাৎ করেই আমি হয়ে যাই উধাও,
হঠাৎ করেই আবার মেলে দেখা,
কেউ না করে কারো জন্যে অপেক্ষা।
এমন করেই যে অজানা আজও অনেক,
জানতে পারা হয় ঠিক সবই, তবুও বুঝি ভুল,
যা জমানো আছে বুকের মাঝে মণ খানেক।।


ঘোরের ভেতর মত্ত যদি থাকতাম আমি,
কেন তবে আজকাল, এখনো আমি শান্ত,
করেই তো তুলেছি সব ভ্রান্ত!!
মুঠোফোনে এখন যে সবই আছে,
কম্পিউটারেও যেন নেই এতো কিছু।।


নেশার গভীরে লুকানো আছে, কতোই প্রমূখ,
তাইতো... আমি নেশার বেশে
যাই খুঁজে, দামী সেই নামী মানব___
অগোচরে সে আছে যেন নিজেকে ঢেকে;
সঠিক একটি সময় ও সুযোগেরই, অপেক্ষায় রয়েছি বসে।।


আপন না হোক, এলাকার বাসিন্দা তো বটে___
সুযোগ পেলেই আপন হবো, টেনে নেবো কাছে।
কেউ যেন বুঝবে না, কি হয়েছে পাছে!
কাটুক সময়, আসুক উপযুক্ত ক্ষণ, নেই হুড়োহুড়ি;
সম্মানী সেই গুপ্ত মানব,
ঘুচাবে পণ, করতে গিয়ে শেষে বাড়াবাড়ি।।


আমার পরিচয় তো আমিই নিজে,
নেশাময় ঘোর – লোক সব জানাতে।
নেশার গভীরের মূল গর্ভ
নইলে, কখনোই না যাওয়া যাবে।
মানুষের চোখে আমি, নেশায় মত্ত ঘোরে;
তাতে কি আসে যায়?
কথা নিচ্ছি অথবা কিনছি
সবার চোখের আড়ালে;
সবাই ভাবে, সারাদিন আমি যেন আছি
নেশার দলে দলে।।


জ্বেদে যেন আমার গা ফাটে___
নিজেকে না রাখলে যে করে গোপন,
দেখতাম তবে তাকিয়ে, কে কে আমার পা চাটে?
অধিকার পেলেই করতাম চিৎকারঃ
বলতাম, পৃথিবী রক্ষী দলের সদস্য আমি,
মূখ্য হয়ে যুক্ত আছি,
মাদক নিধনের নামে মাদক সেবন দলে।
গোপনে গুপ্ত গোয়েন্দা আমি,
সুপ্ত রেখে নিজের সব পটভূমি।
জানবে একদিন, যদি তবে কেউ কোনদিন
আমায় সম্বোধন করে, বলে ‘স্বামী’।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

খুঁজতে অভ্যন্তর

- জন রোজারিও অভি

মায়াবী একটা রাত,
তারায় তারায় পূর্ণ আকাশ,
সঙে মৃদু মৃদু হাওয়ার বিকাশ।
চারপাশে অজানা পোকার আওয়াজ,
ব্যাঙ যেন যাচ্ছেই ডেকে অবিরাম;
নতুন শহর......তাতে কী?
এখনো যে কেটে যায়
একে একে গুনে গুনে প্রহর।।


অর্থহীন কাটছে বর্তমান,
মনে গাঁথা সুর যা ছিলো
ধীরে ধীরে যেন হয়ে যাচ্ছে কোথাও বিলীন,
কাটে এখন সন্ধ্যা আমার, ছড়িয়ে গুজব;
গানের প্রতিটি কথা এখানে, 
সবারই কাছে আজব।।


না জেনে, না শুনে, অনেক কথাইতো রটে,
আমিও যে সেইসব শুনে ফেলি বটে___
মূল কথা; জীবনে নিজে যে যেখানে যেমন,
অন্যকেও ঠিক, সে ভাবে, তার মতনই তেমন।
অন্যের ঢোল অজান্তে পিটিয়ে
নিজেরই প্রকৃত আঁকার সে, যায় যে বুঝিয়ে।।


অনেক মানুষই আছে, চষে বেড়ায় – 
নিজেরই পরিচয় গুপ্ত করে,
চাইলেও যে রাখতে হবে গোপন,
শত তুফান ও ঝড়ে।
পৃথিবী রক্ষায় আমরা প্রতীজ্ঞাবদ্ধ,
ঘুচাতে সব অপকর্ম
কাউকেই না জানিয়ে।
নিজের এলাকায় ফিরে আসি বারে বারে
হয়ে স্থানান্তর;
খুঁজতে গিয়েঃ মাথা খেলিয়ে
যতো আছে গহীন অভ্যন্তর।।



Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

গোলক ধাঁ ধাঁ

- জন রোজারিও অভি

যেখানে আজ নেই তুমি,
সেখানেই আমার বসবাস।
যে স্থানে আজ আর ঘুরে বেড়াও না তুমি
সেখানেই যে আমার বিচরণ।
বাজারের সেই বটগাছের নিচে তোমায়
আগের দিনগুলোতে তো প্রায়ই দেখতাম;
এখনতো, গাছের নীচে আমার নিজেরই ছায়া,
বসে থেকেও সারাদিন মিলে না, তোমার কায়া।।


নৌকোটি যে আজও আছে সেখানেই বাঁধা,
নদীর তীর ঘেঁষে সেই খুঁটিতে;
শুধু নেই তুমি.... হারিয়ে যে গেছো
পথ পেরিয়ে অল্প আধা।
এ কেমন তুমি এঁকেছ গোলক ধাঁ ধাঁ?
সেজেই তো আছো, কৃষ্ণের’ই রাধা!!


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

ভুল সব আমারই ছিলো

- জন রোজারিও অভি

ভুলগুলো সব আমার ছিলো...
কেন যে এই কথাটি বেশী দেরীতে বেজে উঠলো?
ভেবে ভেবে অযথাই – করবো না সময় পার,
পায়ে জড়িয়ে আছে শুকনো ধূলো,
শরীর মোড়ানো ছিল, নরম তুল-তুলো;
ছিলাম তো তখন একান্তই মনভুলো।।


ভুল্গুলো সবই আমার ছিলো...
করছি স্বীকার নিজেই আজ, আমি ছেলে নই ভালো;
চেহারায়ও যে তাই বুনেছি কালো।
কেমন করেই বা বুঝবে তুমি বলো?
দেখবে আমায়?
তবে, আঁধারে আগুন জ্বালো।।


ভুলগুলো সবই তো বলেছি, শুধুই আমার ছিলো…
কেমনে তোমায় বলবো আমিঃ এগিয়ে চলো!
ভুলের পুকুরে ডুবছি যে আমি; শূন্য আঁধার আলো,
তবে ভেবো না – 
কে, কখন, কোথায়-ই বা দুঃখ পেলো!!


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

সুখী

- জন রোজারিও অভি

সবাইকে সুখী দেখতে চেয়ে আজ
নিজেই আমি যেন নিজেকে ভাবি এখন অসুখী,
সুখ পেয়ে সবাই আজ
রাখে আমায় সরিয়ে দূরে দূরে,
হয়তো ভেবে, নষ্ট হবে সুখ তাদের
কর্ম যে আমার – ভবঘুরে।।


সুখ-কে জড়িয়ে কেউ টেনে নেয় না কাছে
ভেবে এই, সুখের মাঝে তাদের যদি আমি
বাঁধা হয়ে দাঁড়াই,
ভেঙে গোপন রসের কড়াই!
কেউ ভাবে না...
আমি’তো চেয়েছি দেখতে সকলকে সুখী;
তবুও, কেন তবে এড়িয়ে যায়?
বন্ধ তাই রেখেছি আমার আঁখি।।


টাকায় কেনা সুখের বালিশে,
ঘুমিয়ে শুধুই, কার কোন নালিশে?
আমি না হয়, ভবঘুরে এক আলসে – 
প্রতিনিয়ত নিজেরই ঘিলু, যাচ্ছি খুঁটিয়ে লালস্যে।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Wednesday, August 1, 2018

অনুভবের অপেক্ষায়

- জন রোজারিও অভি

চার দেয়ালের মাঝে আমি আছি বসে,
বিছানার এক প্রান্ত ঘেঁষে,
নিস্তব্ধ এক আবেশে,
অনুভূতি খুঁজে পাই না এখন, সেজেও কোন বেশে;
সেই আবেগের মানুষগুলো – 
জানি না লুকিয়ে আছে কোন দেশে!!


অপেক্ষার শেষে আজ পাইনা কারো চিঠি,
শূণ্যস্থানে ফেলে রেখেছি দৃষ্টি,
কেউ আসে না, কেউ ভাসে না,
জড়াতে চায় না অনুভব লেপন,
দেখতে পারে কি কেউ এখন, চোখ বুজলেই স্বপন??


অশান্ত মন...
তবুও, আশায় পেয়ে দীক্ষা,
পেতে চাই আরো শিক্ষা,
নিজেকে আর করতে চাই না রক্ষা,
হোক ব্যাধি, মৃত্যুর জন্য, কম হলেও যক্ষা;
চুমুক দিবো তৃপ্তি নিয়ে, যেন রসে গড়া দ্রাক্ষা!!


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Thursday, July 26, 2018

রঙধনুর রঙ

- জন রোজারিও অভি

সারা দুনিয়া কতো রঙে যে আঁকা!
রঙে রঙিন দীগন্তজোড়া,
রঙধনুর সাতটি রঙ, তবুও – 
মানুষ করে নেয় আপন
একটি রং-ই যেন, যেখানে টানে তাদের মন।।


অনেক মানুষ, যাদের প্রিয় রঙ ‘লাল’,
তারা খেতেও যে পারে অনেক ঝাল
আর সাথে যেন পেলেই হয় তাদের ডাল।
রাগী তাদের আচরণ, মানে না জঞ্জাল,
ভালোবাসা তাদের মনের গভীরে তোলে পাল,
কষ্ট পেলে আবেগে জড়িয়ে, গুলিয়ে ফেলে তারা তাল,
জেদী এদের মন, সাফল্য পেয়ে যায়;
আজ না হয় কাল।।


বেদনার রঙ ‘নীল’!
হরেক রঙের মাঝেও যারা ছুঁড়তে চায় আকাশে ঢিল,
সব মানুষেই খুঁজে পায় তারা নিজেদের সাথে মিল।
কষ্টে বিভোর চোখে যেন তাদের, নজর কাড়া হয় তিল!
ভালোবেসে নিজে,
ব্যর্থতায় একা একা বসে তীরে – খাল অথবা বিল,
মানুষগুলোর অসম্ভব রকমের বড় হয় দিল;
প্রকাশ করলেই স্বপ্নগুলো তাদের
কেড়ে উড়িয়ে নিয়ে যায় চিল।।


‘হলুদ’ – উজ্জ্বল বর্ণের এক রঙ;
মানুষ-এর সবাই যে করতে পারে ঢং,
সেজেগুজে তারা নিজেরা হয়ে থাকে সং,
গুটিয়ে যায় পেছনে, তাই ভালোবাসায় ধরে তাদের বিশ্বাসের জং,
চতুর এরা, অভিনয়ে পটু, নিজেকেই ভাবে বিধাতা স্বয়ং।।


প্রকৃতির রূপের রঙ – ‘সবুজ’,
মানুষগুলোও এর মাঝে যারা, সবাই হয় অবুঝ,
মনে মনে তাদের ভাবনার আঁকার ত্রিভুজ,
প্রেমের আদান প্রদানে এদের যেন পূর্ণ কবজ,
সামান্য আপ্যায়ন কেড়ে নিয়ে যায়, সৎকারে হয় ভোজ।।


মিশ্রিত রঙ ‘বেগুণী’,
মানুষগুলো যার, সব হয়ে থাকে বড় জ্ঞানী,
মনের দিক থেকে তারা সবাই হয় ধনী,
ভালোবাসায় তাদের ভরা আছে অনুভবের খনি,
যেখানেই করে বিচরণ, সেখানেই হয়ে যায়, সবার চোখের মণি;
প্রেমে পূর্ণ তারা, আবার প্রেমেই যে লেখা আছে তাদের শনি।।


লাল আর হলুদ মিশে হয়ে যায় ‘কমলা’,
জেদের পাশে থেকে যেন বোকা হয় জংলা,
মানুষগুলো রূপে – দেখতে অনেকটা কামলা,
চুলে মেখে ঘুরে বেড়ায়, লাগিয়ে তেল ‘আমলা’,
বাড়তি কিছুতেই যে থাকে তাদের ঝামেলা,
গায়ের রঙ তাদের ঊর্ধ্বে হয় বরণ শ্যামলা,
প্রেম এদের ঝুলে পড়ে, অহেতুক অবেলা।।


“আকাশী”...
মানুষগুলো এর থাকে সবাই পাশাপাশি,
মুখে যেন লেগেই থাকে তাদের সর্বদা হাসি,
থাকতে চায় তারা সবার হৃদয়ে হৃদয়ে হয়ে উদাসী,
মৃত্যু এদের নিতান্ত্যই – হত্যা নয়তো ফাঁসি,
ভালোবাসা তারা নিয়ে যায় অন্যের কেড়ে, হয়ে সর্বনাশী।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

তখনই

- জন রোজারিও অভি

অবাক হয়ে না দেখার ভান করছিলাম,
কিন্তু; দেখেই ফেলেছিলাম
তোমার হেঁটে চলে যাওয়া আর
আড়চোখে আমায় দেখা।
সদর দরজায় মিলিয়ে গিয়েও
হঠাৎ আবার থমকে গিয়ে
এই শেষ আর প্রথম – বলে তোর চাহনি।।


বিধাতার আশ্চর্য আয়োজনে তখন
আমি হয়েছি মুগ্ধ, প্রাণবন্ত।
হয়তো এই একটি ঝলকের জন্যেই
অবিরাম বৃষ্টি সারা বিকেল!
নইলে হয়তো আরো আগেই
বিদায় নিতে তুমি,
বৃষ্টি তোমায় আটকে রেখেছিল
শোনাতে আমায় তোমার
একটু পদধ্বনির আওয়াজ, নিঃশব্দ ভেঙে তখনই।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARRIO OVI

হারিয়ে যাবো

- জন রোজারিও অভি

আমি হারিয়ে গেলে
আমার প্রতি তোমার অনুভূতি কী হয়
এটা দেখতে ও জানতেই তো তুমি চাইছো?
তাই নয় কী??
মানুষের আকাংখার সবই যে পূরণ হয়
সময়ে না হয় অসময়ে;
তবে জেনে রেখো – তাই হবে।।


হারিয়ে যাবো...
ভেবো না আর তুমি,
কাঁদতে হবে না আর আঁকড়ে ধরে ভূমি।।


হারিয়ে যাবো...
অতি শীঘ্রই!!
বুঝতেই দেবো না নিজেকে ও তোমাকে
কোথায় যাচ্ছি আমি!!


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)