Adsense

Wednesday, July 25, 2018

কল্পনাতেই ভালোবাসা

- জন রোজারিও অভি

জানি আমি, তোকে কাছে টানতে
আমি পারবো না,
পারবো না তোর হাতটি ধরে থাকতে,
জড়িয়ে ধরে কখনোই হবে না তোর
ঠোঁট ছুঁয়ে চুমু আঁকা;
মুখোমুখি দুজনা, তবুও – 
চোখাচোখি করেই চলে যাবে
কেটে সময়ের কাঁটা।।


জানি আমি, যুগ যুগ আছি ও থাকবো
সারা জীবন হয়ে একা,
না পাওয়া তুই, তবুও মনে শুধু শুধুই
কেন বেধেছিস বাসা?
বেদনা হয়ে রয়ে যাবি জানি, অজানা
এক প্রেমের ব্যাথা;
কল্পনাতেই ভালোবাসা, ছুঁয়ে তোকে
অনুভবে স্পর্শ গাঁথা।।


না পেলাম কাছে...
কল্পনাতে আছিস,
এটাই যে আমার অনন্ত প্রথা।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

কিসের এতো মায়া

- জন রোজারিও অভি

কিসের এতো মায়া??
সাগরের জলে এখনো সেই ছায়া!
এসেছিলাম... মায়াবী সে ছায়াকে
সমুদ্রের নোনা জলে ডোবাতে,
কিন্তু; মায়া যেন আরো আঁকড়ে ধরলো,
শরীর জুড়ে যেন ঘাম হয়ে ঝরতে লাগলো।।


আকাশ দেখছি কেঁদে উঠছে
একটু পরে পরেই – 
কোন সে মায়ায়?
আমিতো চেয়েছিলাম ভেসে যেতে হাওয়ায়;
কি যে শান্তি সদ্য চাওয়া পাওয়ায়!!


এসেছিলাম সাগরের জলে নিজেকে ডোবাতে
সাথে একটি অপূরক মায়া,
ভিত্তিহীন এক অবয়ব মুছতে গিয়ে
নিজেই আবার জড়িয়ে গেলাম
মুখোরিত উচ্ছ্বসিত কোন এক না পাওয়ায়।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Tuesday, July 24, 2018

মনে পড়ে

- জন রোজারিও অভি

মনে পড়ে... ছিঁড়ে ফেলা সেই সব দিন;
মুঠোফোনে বলতে কথা অজস্র সীমাহীন,
আমাকে বলতে শুধু, বন্ধু তোমার হয়ে থাকতে,
তোমারই পাশে... শুধু, তোমারই পাশে।।


মনে কি পড়ে একবারও তোমার...
চোখটি দেখো বুজেঃ
কতো যে রাত দিয়েছি পারি
তবুও, হয়নি যে শেষ কোন কথা, রয়েছিলো তো সবই বাকী।।


একা ফেলে না হয় চলেই গেলে...
মানিয়ে নিতে হয় সবই এখন, যেহেতু সমাজে, আমি একজন ছেলে।
আমি চাই তুমি ভুলে থাকো আমায়,
ভেবো না কখনো, আমি ছিলাম পাশে,
এটাই জেনোঃ তুমি নিজেই চাওনি কখনো আমায়।।


আজ হয়তো তুমি অনেক সুখী!
শুনি যেন যখন,  হতে পারি তখন খুশি;
যদি প্রশ্ন করো, দেখবে – আমি যে সবই বুঝতে পারি।
কষ্ট পেলে’তো শুনতে চাইতে
আমার কন্ঠস্বর যা, আছে জড়ানো আবেগে।।


মনে পড়ে....
সেই ঝড়ের এক রাত;
ছিলাম পাশে তোমার ছায়া হয়ে,শুনিয়েছ গান,
এখনো যে বাজে সবই আমার কানে।।


মনে পড়ে আমার...
সবই মনে পড়ে,
তোমার আমার ছিঁড়ে ফেলে যতো সব দিন,
স্মৃতির পাতায় আছে যেন পেয়ে ঠাই, থাকবে আজীবন
চিরদিনই হয়ে অমলিন।।


Click The LLink To See More: Poems Of JOHN ROZARIO OVI

দুই ঘরেতে থাকি

- জন রোজারিও অভি

দুই ঘরেতে বাস করি; একই ঘরের হয়ে ছাড়াছাড়ি,
এখন শুনিঃ আমি নাকি নিজেই এক বাড়াবাড়ি,
সবাই চায় নিজেরই মতন করে, সুখী হতে তাড়াতাড়ি,
কপালের লিখন নিয়ে, নেই যেখানে করার কাড়াকাড়ি।।


আজ আমার নিজেকে লাগে অনেক সুখী;
কে হতে পারে আমার মতন – এমন মুক্ত পাখী?
আমার মতন কতো জন’ই বা পারে, পড়তে অন্যের আঁখি!
খুঁজতে গিয়ে ভালোবাসা, পড়তে হয়েছে সবখানে, হাতে আমার রাখী।।


এক ঘরেতে যখন না পাই মন,
অন্য ঘরে দেখি তখন অঢেল আয়োজন।
এই ঘর থেকে ওই ঘর করে, হারিয়ে ফেলেছি আজ নিজেরই প্রয়োজন;
কেউ চায় না, প্রতিভা হোক বিকাশ, নিজেরই আছে যতো স্বজন।।


দুই ঘরেরই রাজা যে আমি, তবুও নেইনি আজও কোন পক্ষ,
দুই খানেতেই সাজানো থাকে, আমার ঘুম-কক্ষ।
হতে কেন পারি নি আজও প্রকৃতরূপে, রুক্ষ?
হয়েছি আমি কষ্ট-দাতা, প্রকৃত ও পরিপক্ব দক্ষ।।


ভুলতো আমারই সব, লোকে এটাই বলে;
ডেকে আনলো তার ফলে যারা আজ, তাদের দোষ সব ফেলে জলে।
আমি শুধু নির্বাক হয়ে, হেঁটে হেঁটে যাই চলে,
দুই ঘরের সব লোকালয়ের মাঝে বিলীন, আমিই শুণ্য শেষকালে।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

বর্ষাকাল এখনো দূর

- জন রোজারিও অভি

বর্ষাকাল!! এখনো যে মাস খানেক দূর,
মাটির ঘরের কোঠায় বসে ভাবছি...
এতো বরষনের মাঝে আমি, কী নিয়ে যে বাঁধব সুর??


মুখর হয়ে বসে আছি, টিনের চালে বৃষ্টির শব্দ,
মুগ্ধ আমি শুনে শুনে, হয়েছি জব্দ;
ব্যাঙ ডাকছে সবখানে, ভেঙে নিঃশব্দ।।


প্রেমে পড়েছি আমি, ওই নীল আকাশের,
স্নিগ্ধ, হিমেল আর ঝড়ো শুণ্য বাতাসের;
সবুজ ঘাস ও প্রকৃতিতে সব বোবাজাত, ভাষা অপ্রকাশের।।


ঘরের বাইরে বের হলেই আজ,
পড়তে থাকে শব্দহীন, বুকের ভেতর – সব মন খারাপের বাজ;
প্রকৃতিতে মিশে থাকাই ছিলো হয়তো আমার মূখ্য কাজ।।


যেদিকেই চোখ মেলে তাকাই, হই শুধুই হতাশ,
বিলুপ্ত হচ্ছে বিধাতার সৃষ্টি, সম্মুখ্যে প্রকাশ;
যেখানে – নিজের প্রতিভা লুকিয়ে মানুষ, মুখস্থ বিদ্যা করছে বিকাশ।।


কষ্ট চেপে রাখতে না পেরে, আকাশ আজ কাঁদছে অঝোরে,
ভাসাতে সব দুঃখ-গ্লানি, টাপুর-টুপুর সুরে;
পারি না ভাবতে, দেখি সব তাই জলের আকারে, বারে বারে।।


হঠাৎ আমি ফিরে আসি, আমি আমার ভেতরঃ
ধ্বিক্কার শুনি বৃষ্টি জলের, শরীরে মেখে সুগন্ধী আতর;
বুঝানো হবে যে ঠিকই একদিন, সবাই দুঃখ-কষ্টে হবে তখন কাতর।।


Click The Link To See More: Poems O)f JOHN ROZARIO OVI

নিরাশায় আসক্তি

- জন রোজারিও অভি

সবকিছু যেন স্তব্ধ,
মনে হচ্ছে স্বপ্ন ভেঙে যাচ্ছে আবার;
তবুও, আশায় আছি,
এই নিস্তব্ধতার মধ্যেও কোন ভালো-কে খুঁজছি।।


মিলছে না দেখা,
মনে হচ্ছে, কোন স্বান্ত্বনার ঝড় শুরু হবে;
তবে কী আমার দেয়া কথা বৃথাই রবে??


কারো গর্জনের হাতছানিতে ছুটে যাওয়া
বহুদিনের অপেক্ষার এই যাত্রা
সফলতার আশা নিয়ে এখনো বসে;
শুধু একটু মুক্তি, হারিয়ে ফেলে যুক্তি
চাইছি না নিজেকে করতে, নিরাশায় আসক্তি।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

পারবে না তুমি

- জন রোজারিও অভি

শুধু কল্পনাতেই,
কেন এসে খেলা করো?
কেনো’ই বা এসে বাঁধলে বাসা
আমার এ ধূ ধূ মরুর মনের ঘরে?
আবার তবে, ফিরে কেন গেলে
আমার শুণ্য খাঁচা চ্ছিন্ন করে?
আমায় একা ফেলে কেনো
তুমি কোথাও ভিন্ন হলে??


আজ আমি তারা গুণি
একাই বসে, তাকিয়ে শুণ্য আকাশে;
শুধু তোমারই যে শুণ্যতা!!
কোন যে আকাশে হেঁটে বেড়াও
খুঁজি আমি ভেসে, মেঘে মেঘে।।


অপেক্ষায় থাকি রোজই আমি,
তাকিয়ে থাকি চোখ মেলে –
শুণ্য নদীতে জল যে শুধুই খুঁজি,
হারিয়ে ফেলে সব পুঁজি;
জীর্ণ বর্ণ ধারণ করেছি,
পথ পারি দেই একাই, সোজাসোজি।।


একদিন হবে নদীটির বুকে
এক শুণ্য মৃত মরুভূমি,
তখন হয়তো দেখবো তোমায়
জল ছিটিয়ে চাইছো জাগাতে
নদীর বুকে জোয়ারের ধ্বনি;
পারবে না আসলে কিছুই তখন আর
করতে শুধু তুমি।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

মেয়ে

- জন রোজারিও অভি

মেয়ে,
চলো না হারাই অজানায়...
না হয় গোপনে, অন্ধকারের আড়াল;
চলো দু’জনে আজ কালোতে যাই মিশে...
তুমি আর আমি____ গহীনে বনের ভেতরে।।


মেয়ে,
দাওনা তোমার হাতটি বাড়িয়ে, হয়ে অভিমানী;
ছুঁয়ে দিতে চাই তোমার আমি
নরম, গরম, হাতের তালুতে আমার হাতের স্পর্শ...
বাহুতে টেনে নিয়ে____ নেমে গেলাম ঝরণার জলে,
নেমে এসেছে পাহাড় ঘেমে, দু’জনার তরে।।


মেয়ে,
নিশুতি রাতে, কোন এক পাহাড়ের চূড়ায়
আমার বুকে তুমি মাথা রেখে, দু’জনে মিলে
আকাশপানে তাকিয়ে, মাতবো আলোয় জোছনার;
তোমার আমার গল্প বানাবো,
না পেয়ে ভয়, তুমি যদি হও অগ্রসর।।


মেয়ে,
চাও না তুমি আমায়, মুখে বলে ফেলো...
জিজ্ঞেস করলে তো, তুমি হও নির্বাক!
উত্তর না পেয়ে, কী আমি বুঝবো
এটাই না হয় জানাও মুখ খুলে।
তুমি আমি দুই প্রান্তে_____ কিসের সে বারণ,
জানতে চাই আমি শুধু তোমারই কাছে???


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

অচেনা

- জন রোজারিও অভি

কতো যে কথা করেছি জমা
বলবো তোমায় রাতভর,
গানে গানে, হারাবো দু’জন
সুরের ভুবনে মেলবো পাখা।


বলতে চাই আজ সব না বলা কথা,
শুনবে কী তুমি?
জড়িয়ে একা আমার বুকে, রেখে মাথা?
পারবে কী তুমি জাগতে রাত?
দু’জনে তবে সুরের ঘোরে জাগাবো সুপ্রভাত!!


তোমার বাকানো মুখে হাসি!
পাগল হয়ে যাই, দেখি চোখ মেলে তাই বারবার,
তুমি আমায় অবহেলায় রেখে
আমাকেই আবার দেখো, হিংসে রাঙা চোখে।
দূরে কেন আজ তুমি
উঁকি মেরে হেসে,
নাকি অন্য কোন খেলায় তুমি উঠেছ
আমায় নিয়ে মেতে??


বাড়িয়ে দাও না তোমার হাত...
কেন পারি না আমি ধরে ছুঁতে?
রাখো কেন আমায় দূরে সরিয়ে,
কেন-ই বা আসো হঠাৎ আবার ফিরে?
মুহূর্তে এসে মায়ায় বেঁধে, আবার কেন _____
উধাও তুমি? অথচ কতোই না কাছাকাছি, পাশাপাশি;
তবুও অভিনয়... হয়ে অচেনা।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

চ্ছিন্ন সিংহাসন

- জন রোজারিও অভি

ভালোবাসা ছড়াতে এই মন
ব্যস্ত হয়ে ওঠে, কাউকে ভেবে আপন
অস্থির এই হৃদয় কেউ ছুঁয়ে দেয় যখন,
আলোড়ন জাগে, ঢেউ তোলে আবেগ তখন
অশান্ত আভায়, মুখোরিত আমি সারাক্ষন
নিদ্রা জাগ্রত অপেক্ষায় নিমগ্ন প্রভাতের আগমন;
শূন্য নীড়ে, কোটি তারকা ঘিরে আমায় যেমন
হাতড়ে ফিরে জাগিয়ে তোলে শিহরণ,
প্রতীক্ষা ভরা জীবন যেন,
তন্ত্রে মন্ত্রে হচ্ছে যাপন।।


অধীর আগ্রহ নিয়ে, বৃথাই অপেক্ষা, হয়েছে প্লাবণ!
কার মনে প্রবেশ করে নাড়ছি কড়া, সুরক্ষিত যৌবন,
খেলার ছলে, কথার বোলে,
জড়িয়ে অসহায় ত্যক্ত ভুবন;
লুকোচুরি কেন সে করে?
দূর করে আমায়, ছিনিয়ে সিংহাসন,
উত্তাল এই মনকে গুটিয়ে হাঁটি পথে, গুপ্ত অবচেতন।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)