Adsense

Sunday, July 22, 2018

আজ কাল ও আসছে দিনের মানুষ

- জন রোজারিও অভি

মানুষ মানুষেরই জন্য,
হয়তো কথাটি পূর্ব জনমে ছিলো খাঁটি,
যখন – ছিলো পৃথিবীতে সবাই রক্ষণার্থে মাটি,
বিছিয়ে ঘুমতো শীতল বাঁশের পাটি,
যেখানেই হতো রাত, সেখানেই ছিলো ঘাটি।।


এখন মানুষ ছুটে বেড়ায়, করতে শুধুই অন্যের ক্ষতি,
শুকিয়ে কষ্টে – পানি সব নদীটির ‘’ ময়নামতি ‘’,
হারিয়ে ফেলেছে তাই যা ছিলো চোখের জ্যোতি।
আজ মানুষ দলে দলে খুঁজতে গিয়ে নীতি;
ধ্বংস হয়ে নিজেই, তবুও করতে যায় এগিয়ে অন্যের অবনতি।
বিশ্বাস তাই আজ দাঁড়ায় শুধু বছর গুনে,
তারপর হুমকির চলে উন্নতি।।


আজ মানুষ পথ মাড়িয়ে উঁকি মারে, ঘরে ঘরে
বাতি জ্বলে নিভে কেনো বারে বারে?
কৌতুহলী মনকে অস্থির করে, রটাতে নিজ ঘর অন্যের দ্বারে দ্বারে।
ব্যস্ত সবাই ভেঙে দিয়ে ব্যথা, পথের পাড়ে পাড়ে,
সন্নিকটে নিজেরই শেষ, কেউ নেই পাশে
আপন ভেবেছিলো যারে যারে।।



আসছে দিন, কেউ করছে না খেয়াল
প্রকৃতি ফিরে আসছে যেনো ভাঙতে সবার দেয়াল।
নিস্তার পাবে তারাই যারা বিশ্বাস রেখে একদিন হলেও
মিলিয়ে দিয়ে ঝাল,
ফিরিয়ে নিয়ে এসে অন্যের কটূক্তি, বজায় রেখে সমতাল।
মানুষ আজ হয়ে চলেছে বিলীন, বিছিয়ে নিজেই নিজের ধ্বংসজাল।
পরিবেশ প্রকৃতির তাই আজ ক্ষিপ্ত,
কাউকে না জানিয়েই যে গড়ে তুলছে মানুষেরই জন্য পরকাল।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

দীর্ঘশ্বাস

- জন রোজারিও অভি

যখনই শুনি টিনের চালে
ঝরছে বৃষ্টি টাপুর টুপুর, অবিরাম শব্দময় তালে।
তোমাকেই যে শুধু পড়ছে মনে,
অনেক অনেক বার অহেতুক চোখে
কেনো ভেসে আসছো… যে উত্তর
তোমার আর আমার কারো কাছেই,
বেড়ে গেছে যে দূরত্ব, দুজনই আছি
দুই মেরুর দুটি দ্বিখন্ডিত প্রান্তে।।


ঐশ্বর্য ছিলো অনেক, প্রাচুর্য ভরা;
নিজেই নিজেকে ব্যবহার করে,
চেয়েছিলাম ভোলাতে কষ্ট যা ছিলো তখন,
পাশেই থাকতো বন্ধুমহল,
ভেবেছিলাম ওরা হবে টহল,
কিন্তু যখন ইতিকালে এসে দাঁড়াই
হন্যে হয়ে খুঁজে ফিরি,
এক ফোঁটা জল।।



Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

ভালোবাসি আমি

- জন রোজারিও অভি

প্রশ্ন করেছি আমি নিজেকে বহু বহু বার,
কেমন করে ছুটছি আমি তোমায় একা ফেলে?
চলছি কোথায় করতে সাবাড়,
আছে যেথায় ভালোবাসা, মিলবে দলে দলে,
শুধু তোমায় যে যাইনি বলে।।


শূণ্য আকাশে মেঘের নীচে
হাটছি আমি রাস্তায় একা, রৌদ্রতপ্ত করা পীচে,
কতো সৃষ্টি হচ্ছে নষ্ট মানুষের অবহেলায় পচে,
কোথায় গেলে যে পাবো ভালোবাসা___
দেখবো সব পরীর দল, দাঁড়িয়ে আনাচে কানাচে।।


ভোরের আলো ফোঁটার আগেই,
হঠাৎ শুনি বজ্রধ্বনি, চারিপাশে
ঝড়ের বেগে ছুটছে যেন ক্ষিপ্ত শীতল হাওয়া,
থমকে গিয়ে তৈরী যেনো পৃথিবী;
ঘরের কোঠায় বসে আমি, ছাউনি ঢেউ টিন,
অবিরাম শুরু মুষল ধারায় বৃষ্টি,
ভালোবাসার জন্য আজকের এই দিন,
টিনের চালে বৃষ্টির ঝংকার, ঝরছে বারি ঘুচতে অহংকার।।


ভালোবাসি আমি, মেঘ যখন আমায় ডাকে
চিৎকার করে আকাশ ফাটিয়ে;
ভালোবাসি আমি যখন শুনি জলধ্বনি।
ঝরছে টিনে টাপুর টুপুর, মাতাল আমি মুখোরিত চ্ছন্দে।
ভালোবাসি আমি – বৃক্ষের ছায়া, অভিমান আর মায়া,
একা একাই যে কাটিয়ে যাই আমি, বুকে নিয়ে দয়া।
ভালোবাসা আমার জনে জনে,
মন আবেগে, যখন যাকে কাছে টানে!!


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

যদি কোন একদিন

- জন রোজারিও অভি

যদি কোন একদিন,
আমার সুর বাজে তোমার কানে;
তোমার কোন এক প্রিয় গানে,
হতে পারে…. তুমিও তখন গাইছো সাথে, মনে মনে।
তারপর হঠাৎ - তোমার দীর্ঘশ্বাস; ক্ষনে ক্ষনে।।


যদি কোন একদিন,
পেয়ে গেলে তুমি আমার দেখা,
হতে পারে…. যদি কখনো ভালো হয় ভাগ্যের রেখা।
কতো কিছু যে রয়েছে বাকী আজও শেখা,
কী বলবো ভেবে ভেবে; দাঁড়িয়ে একা
কী করে আমি দিবো প্রথম, এই চোখাচোখির ব্যাখ্যা??


যদি কোন একদিন,
খুঁজে ফিরে আমায়, তুমি হয়তোবা হয়রান!
আমার আশা তোমার নেই তখন আর – বর্ষার জল অফুরান।
খুঁজতে গিয়ে তুমি ভালোবাসার মান,
করতে হয়েছে যে অপেক্ষা সবই, তোমাকে দান।
ঠিক যেনো…. শুণ্য দিলাম ফিরিয়ে আমি, বিনিময়ে প্রতিদান;
ভুলে যেও তখন তুমি, কন্ঠস্বর যা শুনেছিলো কোনদিন তোমার কান।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

না বলা কথন

- জন রোজারিও অভি

চোখে চোখে দু’জনার, কতোই না চোখাচোখি;
বারে বারে ফিরে চাওয়া,
চোখের আড়াল হলেই, চারদিকের জনমানবের ভীড়ে খোঁজা!
দেখা মিলতেই, আবার লুকোচুরি…..
এ যেনো, বোবা এক জোড়া;
একে অন্যের চোখের ভাষা পড়া।।


কতো কতো দিন যায়, রাত যায়,
কাটে যে কতো প্রহর;
দু’জনেরই দেখাদেখি জুড়ে পুরো শহর।
অপলক ভাবে হয় শুধুই
অফুরান দৃষ্টির বিনিময়;
মুখে লাগিয়ে সেলাই,
কী করে খুলবে? –এই ভেবেই যে সময় দৌড়ে পালায়।।


এতো দেখেও সাধ মিটে না,
কথা বলতেই শুধু মানা।
কেনো?? – এ যে হয়েই আছে অজানা।
মনে দুজনার অশান্ত প্রেম হচ্ছে যে নিঃশেষ;
কতো স্বপ্ন হয়েছে আঁকা!
কতো যে জোছনা এখনো অদেখা!
কীভাবে যে হবে এই প্রেমাচারের ব্যখ্যা?
মনের ভেতর গুপ্ত রেখে, সব না বলা কথন;
কাটছে দিন দৃষ্টি নির্ভর, যেভাবে আছি যে যার মতন।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

আমার বানানো রাজকন্যা

- জন রোজারিও অভি

ঝড় বৃষ্টির এক সন্ধ্যা,
সারাদিন একা একাই শুয়ে বসে
কেটে যায় দিন হিসেবের সব ঘন্টা।
অবাক করে দিয়ে হয়ে গেলো
আমার বানানো রাজকন্যা’র সাথে দেখা,
যদিও ছিলো না কোন অপেক্ষা।।


হয়নি কথা। তাতে কী??
সে’তো ছিলো একা,
দেয়নিতো কাউকেই ধোঁকা,
তবুও তো এক পলক আমি দেখেছি তার চোখ;
মুখে হাসি, যদিও ছিলো মনে বুক ভরা শোক,
এ’তো নয় কোন অসুখ!!


হয়নি ছোঁয়া!! তাতে কী??
রাজকন্যা সে, দিতে চায় না কাউকেই ফাঁকি,
আমি মনে মনে তার ছবি যেনো যাই শুধু আঁকি।
বসেছিলো সে আনমনে, বুকে হাজারো কষ্ট নিয়ে,
বলছিলো সে কথা যাকে, সুরের মাঝে বাঁধা রেখে,
আমি শুধু গুণেই চলেছি, রাজকন্যার মায়া ঝাঁকে ঝাঁকে।।


হঠাৎ শুনি, ব্যস্ত যখন আমি –
থেমে যেনো গেলো সব কথার কান্না,
থমকেও গেলো সব হাসির বন্যা,
যদিও তখন ছিলো না ঘরে কিছুই করা রান্না;
উড়ে গেলো, ফিরে গেলো নীড়ে,
খুঁজে দেখি_____ নেই আর রাজকন্যা।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, July 21, 2018

পারবো না

- জন রোজারিও অভি

আমি আর্তচিৎকার করে কোনদিনও
পারবো না তোমাকে বলতে ‘’ভালোবাসি’’।
প্রমাণ করার জন্য পারবো না আমি
মৃত্যুর সাথে খেলতে;
তবে হয়তো কখনো বুঝতেই পারবে না কেউ,
প্রেমের মূল্য দিতে গিয়ে হয়েছে যে মরণ।।


পরকাল যে লিখিত আছেই
সবার কপালের মাঝেই;
চাইলেও কিংবা না চাইলেও
আসবে  সেই দিন, দূরে না হয় কাছেই।।


পারবো না আমি তোমার জন্যে
রাজপ্রাসাদ গড়ে তুলতে,
গড়তে গিয়ে অট্টালিকা শেষে
তোমাকেই না হয় ভুলতে;
পারবো না আমি তাই তোমাকে নিয়ে
নতুন কোন দুঃখ-বই খুলতে।।


সুখ চাও??
তবে দুঃখ কষ্ট আশায় রাখো, আপন করো।
দেখবে তখন,
সামান্য সমাদরও সুখকে টেনে করছে জড়ো।।


ভালোবাসা চাও??
তবে আগে নিজেকেই বাসো ভালো,
নিজেকে সকল কষ্ট থেকে বঞ্চিত করো।
তাহলেই যে ভালো,
সবাইকেই বাসা হলো।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

পণ করেছি

- জন রোজারিও অভি

অনেক অনেক দিন আগে
এইখানটাতেই ছিলো আমার মন-প্রাণ জেগে,
সবুজে মেতে, নীলাভ ধোঁয়াটে নেশাময় আবেগে।
শুধু শুধুই, যাই যে কেনো আমি রেগে?
জেদ সব করবো বিলীন, যা আছে ভাগ্যে।।


শিশির ভেজা ঘাসে, একটু হেঁটে খালী পায়ে;
শিহরিত হয় মন, উষ্ণতা গায়ে জড়িয়ে নিয়ে।
ডাকছে পাখি, সবুজ রঙা টিয়ে
যাচ্ছে উড়ে আকাশে মিলিয়ে, আমার চোখকে ধোঁকা দিয়ে;
পণ করেছি তাই, করবো না’কো কোনদিন বিয়ে!!


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Friday, July 20, 2018

হবেই হবে

- জন রোজারিও অভি

দেখছি বসে কতোই না ছবি,
বোনা সবই রঙ তুলিতে
সাদার মাঝে আবরণ ঝরাতে,
সাত রঙা এক আবেশে জড়াতে।।


আকাশে বাতাসে আজ হিংস্র ধ্বনি,
মুখোরিত শুধু তাঁরই সৃষ্টির বাণী।
দেখে শুনে বুঝে উঠে আজ, এটাই শুধু জানি;
নশ্বর ধরার মাঝে লুকানো আছে যে শত খনি।।


যখন থামে হাওয়ার হুড়োহুড়ি
স্তব্ধ চারপাশ, লোকালয়ে কোলাহলের প্রকাশ।
কীসের এতো বাড়াবাড়ি??
হবেই হবে যে সবার ছাড়াছাড়ি।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

একটা দিন আসবে

- জন রোজারিও অভি

একটা দিন আসবে,
বারবার আমি ভেসে উঠবো
তোমার চোখের পাতার প্রতিটি পলকে।
আনমনা হয়ে তুমি শুধু আমাকেই ভাববে;
আমার বলা প্রতিটি অক্ষর, বাজবে তোমার কানে,
শতো চেষ্টায়ও পারবে না ভুলতে।
“ ভালোবাসি “ – কথাটি খুঁজবে আমায় বলতে।।


একটা দিন’তো নিশ্চয়ই আসবে,
আমার গাওয়া গানগুলি তুমি
মনের অজান্তে গুনগুণ করে গাইবে।
হঠাৎ মনে পড়াতে; আমায় দেখার ইচ্ছা জাগবে,
শত আশা স্বত্ত্বেও, আমার ছায়া তখন না মিলবে।
জনে জনে জিজ্ঞাসা করলেও, কে-ই বা জানবে?
কার বা আজ সময় আছে, আমার খবর রাখবে!!


একটা দিন সত্যি-ই আসছে,
বাতাসে যেমন মেঘ উড়ে উড়ে ভাসছে;
আমারই কোন মজার কথা ভেবে
মন তোমার যেনো প্রাণ খুলে হাসছে,
শুধুই হাসির নেই কোন আজ আওয়াজ।
সবই হবে, ঠিকই ভুলে গিয়ে লাজ,
গুরুত্বপূর্ণ “আমি”-ই,
কিন্তু ভয়??
চলবে, অন্যের মূখ্য রাজ।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)