Adsense

Monday, October 9, 2017

তোমাকেই… কল্পনাতে

জানালাটা একটু মেলতেই শুনি
বাইরে টিপ টিপ বৃষ্টির ধ্বনি।
কাগজ কলমে ছড়ানো বিছানায়_____ আমি একা
পা মেঝেতে নামিয়ে বসে;
অন্ধকার ঘর……
মুঠোফোনের আবছা আলোয় তুলেছি রাঙিয়ে।।

ভাবছি বসে আনমনে……
তোমাকে…… শুধু তোমাকেই………
থাকতে চাই সারা জীবন আমি তোমাতেই।।

কী লিখবো সাদা কাগজে?
কলম যে আছে থেমে!
দেহের ভেতরের সব লাল রঙা কালি
সবই তো গেছে শুঁকিয়ে।
ধার করে কালি, লিখতে লিখতে
মগজে থাকা কথার ঝাঁক
কোথায় যেনো মারছে উঁকি…
শহরে আজ বৃষ্টি নেমেছে
মন’তো ছুঁতে ব্যাকুল
ভেজাতে দেহ,
করতে চাইছে আজ সব ভুল।।

মেঘে মেঘে গর্জন, করেই আকাশ চলেছে
ডাকছে আমায় ভিজতে জলে,
মুছতে সব মনের ক্ষত
ক্লান্ত হয়ে আমি ভীষন আহত
খুঁজে চলেছি তোমার হাত।
অবশেষে দাঁড়ালাম আমি
হাতটি দিলাম বাড়িয়ে,
জানালা ঘেঁষে, চোখটি বুজে
অবশেষে দেখা মিলে গেলো তোমার……
কল্পনাতেই জড়িয়ে ধরে
আনন্দে ভিজে হলাম একাকার।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

আমার কালো আকাশ

আমার আকাশ ভরা আজ
কালো মেঘের ঘনঘটা,
বিদ্যুৎ চমকে জানিয়ে দিলো
অঝরে নামবে বৃষ্টি
দূর করবে সব
মনের মাঝে আঁকা ক্ষত,
ভিজবো আজ প্রাণ ভরে
দূর করবো গুপ্ত হওয়া
সুপ্ত, তপ্ত সব জটা।।

আশা নিয়েই রইলাম বসে,
আমার আকাশের বৃষ্টি শেষে....

আজ আমি তোমার জন্য
লিখবো একটি গান,
গানের সুরে, হাওয়ায় উড়ে
মিশবো দু’টি প্রাণ।
আজ আমি তোমার জন্য
লিখবো একটি গান,
গানের তালে, স্নিগ্ধ বিকেলে___ ঘুরে
দু’জনেই হবো অজ্ঞান।।

আমার আকাশে রাত নেমেছে
অন্ধকার চারপ[শ।
ঝিঁঝিঁ পোকা ডাকছে শুনে
নেই’কো মনে হতাশ।
চাদরের নীচে নিবো আশ্রয়
বইতে চলেছে ঝড়ো বাতাস।।

আঁধার আমায় কাছে পেতে চায়
করে চলে অপেক্ষা,
আমি এখন হয়ে আছি বন্য প্রাণী,
মানব সমাজে না পেয়ে কোন ব্যাখ্যা।।


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Sunday, October 8, 2017

চার দেয়ালের গল্প

চার দেয়ালে বসবাস
চোখ লাগিয়ে স্বপ্ন হচ্ছে চাষ,
শুধুই অভাব অনুভূতির....
সেই ভাবনায় যায় যে কেটে
কতো না বছর,
কতো কতো মাস।।

হারিয়ে গেছে আজ যে আমার
মনের সব লুকানো অনুভূতি,
হারিয়ে গেছে কোথায় আমার
তোমার জন্য অপেক্ষা??
হারিয়ে যাইনি তো শুধুই আমি
এই যে দেখো দাঁড়িয়ে
তোমার চোখে চেয়ে,
হারিয়ে গেছে আজ ভাষাগুলো
যা ছিলো শুধু তোমাকে বলার।।

কল্পনার রাজ্যে ঘুরে ফিরে আজও
খুঁজি তোমায় বাঁকে বাঁকে,
স্বপ্ন রোপনে ব্যর্থ হয়ে
মেতে উঠি যুগের নেশায়;
একলা ঘরে ক্লান্ত আমি
সুর বাঁধি গানের ভাষায়,
কোলাহল থেকে নিজেকে সরিয়ে
গেয়ে যাই গান আমি, ভ্রান্ত হবার আশায়।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Thursday, October 5, 2017

রাজকন্যা

আড়ালে কে আছে দাঁড়িয়ে
এলোমেলো চুলে
জেদি দু’চোখ রাঙিয়ে
একাকী আনমনে….
তার মায়াবী রাঙ্গা ঠোঁট,
শিহরণ জাগা রোমশ হাত
জাগিয়ে তুলে আশা।
মনের ভেতর যে বাজছে গান....

রাজকন্যা... সে কী রাজকন্যা??
রাজকন্যা... কোন রাজ্যের সে কন্যা??
রাজকন্যা... তুমি কী সত্যিই রাজকন্যা??
নাকি, আমার মনের কিছু সুপ্ত বাসনা??

জানালাটার পাশে
ঠান্ডা বাতাসে
উড়ছে চুল এলোমেলো
স্বপন গড়ছে তার অশান্ত মনে,
বেঁচে থাকার নিবিড় বাসা...
রাজকুমারী সে
দেবী আমার মনের প্রাসাদে
হাসি আমি ভেবে,
গাইতে থাকি গান...

রাজকন্যা... সে কী রাজকন্যা??
রাজকন্যা... কোন রাজ্যের সে কন্যা??
রাজকন্যা... তুমি কী সত্যিই রাজকন্যা??
নাকি, আমার মনের কিছু সুপ্ত বাসনা??

হঠাৎ এক ঝড়ের রাতে
আমার কোঠার কড়া নড়ে
দরজা খুলে অবাক আমিঃ
এসেছে সেই রাজার কন্যা!!
আমার মুখে চেয়ে সে অপলক
মনে ভালোবাসার বন্যা।।
শুরু করলাম তাই, আনন্দে এই গান...


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Monday, September 25, 2017

সময়

সময়??
কে বা না কাটাচ্ছে??
শুয়ে, বসে, ঘুমিয়ে,
কাজ কর্মে, অর্থ উপার্জন করে___
যে আজ যা-ই করছি
এ’তো শুধু একাকীত্ব দূরে রেখে
সময় কাটিয়ে যাওয়া।।

দিন শেষে ঘরে ফিরে
সেই অগোছালো বিছানা;
অন্ধকারে সময়...
নয়’তো সহজ কাটানো!!
যারা পারছে কাটাতে
তারা নাকি মানব সমাজে
কুখ্যাত ও অভদ্র!!

ভদ্র মানুষ তো তারাই,
যারা কান পেতে শুনে
ভাঙ্গে অন্যের দেয়াল,
লুকিয়ে লুকিয়ে দেখে অভদ্রতা;
ছড়িয়ে কানে কানে, ভাবে কতো ক্ষমতা!!

মৌ-মাছির মধু কিন্তু 
ঢাকা থাকে, মৌমাছি দিয়েই,
ঢিল ছুড়লে তো কামড়াবেই!!
এটা’তো মধু মাত্র
বিষ’তো নয়!!!

বিষে মৃত্যু হতে দেখলে,
কেউ বলবে না___ আমি দেখেছি লুকিয়ে লুকিয়ে
চুরি করতে গিয়ে অন্যের কাটানো সময়,
কোন এক ছলে।
তবুও, সবাই____
মধুর কথাই যাবে বলে, 
ভাঙতে চেয়ে, খেতে চেয়েও,
পারেনি যে কেউ-ই ছুঁতে!!!

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Sunday, September 24, 2017

হাসিতে ভরা যন্ত্রণা

আমি’তো নিজের মুখে যাই বলি,
আমি অনেক অনেক খারাপ এক মানব
সভ্যতাকে রাখি দূরে
নেশায় মত্ত হয়ে থাকি শুধু ঘোরে।।

এতো করে বলার পরও
ঘুরে ফিরে সেই একই কথা
লোকে আমায় যায় যে বলে,
থাকে তারা আড়ালে,
লুকিয়ে লুকিয়ে যাচ্ছে খুঁচিয়ে
আমার নেশাময় জীবন ধারা;
আসলে চায় কী তারা???

কী তাদের সমস্যা??
যা শুনে এতোদিন
রাগে জ্বলে উঠতো আমার গা,
আজ দেখি উলটো আমি____
হাসিতে আমার পেট যেনো যাচ্ছে ফেটে!!

সময় অপচয় করতে যে আজ
আমায় নিয়েছে তারা বেছে,
আমার চর্চায় নেশাগ্রস্থ আজ তারা।
নিজের সব ভুলে গিয়ে
করছে কীর্তন সকাল-দুপুর আর রাতের বেলা।।

আমি চাই না আমায় কেউ দেখুক,
সম্মান বলে এটাই যে জানতাম.....
আজ বুঝলাম,
আমি তাদের বিনোদন, আর____
কাজের ফাঁকের হয়তো একটু আমোদ প্রমোদ।।

আজ আর নেই রাগ,
সয়ে গেছে সব।
চোর যদি হয়েও যায় কোটিপতি,
তবুও তার পেশা তো রয়ে যায় –চুরি;
এই কথাটি যে খাঁটি।।

হা... হা... হা... হা... হা... হা...।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, September 23, 2017

The Feelings Were Mine | Poetry | John Rozario Ovi

The Feelings Were Mine

John Rozario Ovi



The feelings were mine,
But, the touches weren't!!
I am a bloody fool..
Thanks to my dad 'GoD'
That I've heard everything ;
Your breathe,
Your cry of happiness...
I heard you were enjoying
With someone I don't ever know..
I believe only
What my eyes see and
The things my ear hears..
I was lucky that I didn't
Disconnected the call..

When the game was over
You came back
With a voice full of act,
Surprised to see me connected...

All was ignored by you,
What I've heard...
I was wrong to you,
I will be wrong to people..
But, my ears never ever
And can't be wrong to me..
You've wasted my feelings..

Truth really hurts..
And,so that's why,
I'm the biggest LIE to you...
The feelings were mine;
But you can't control...

You can blame me and my words,
Whatever!!
I've known that,
I'm the biggest Lie ever
To You....!!



Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Friday, September 22, 2017

Waiting | Poetry | John Ovi Rozario

Waiting

John Rozario Ovi

Waiting... Waiting...
Here I'm sitting..
Heart is loudly beating...
Aren't you doing me cheating??
Don't keep yourself now standing...
Start a peaceful walking...
Don't let my eyes for shutting...

I want you like as the fire burning...
You have to be hiding,,
I don't want to be in fighting..

No one should see you
Before the afternoon starts rising..
Are you now still coming??
I'm here awake and waiting!!
Waiting... Waiting...




Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Tuesday, September 19, 2017

Spend The Night With Me | Poetry | John Ovi Rozario

Someone is whispering
Near my ear...
"Spend The Night With Me."

Someone's tears are falling
On my fingers
And whispering slowly:
" Spend the night with me..."

Someone is dying
Every night on keep trying...
And whispers,
Full of crying:
" Spend the night with me..."

Someone is denying
Indirectly to relying....
Sitting beside close
Louder and louder
Screaming like as through speakers:

"Can't you spend the night with me???"




Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Wednesday, September 13, 2017

MAGDALENE | Poetry | John Ovi Rozario

John Rozario Ovi


The girl named Magdalene:
She's beautiful and thin
With a cheerful heart
To take a part
She's searching for joy
Without any chart..


She wears mostly red
Because, it's the only colour
Which can't ever get fade..
She's a girl
Chooses a colour of
Bloody Shade..



Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)