Adsense

Friday, August 11, 2017

জানি না

জানি না কেনো??
নিজেকে রাখছি আড়াল করে,
দূর থেকেও আজ বহুদূরে।।

জানি না আজ কেনো??
সুরের নৌকায় করে ভর
যাচ্ছি কোথায় যেনো চলে!!
কোন সে মায়ার বাঁধনে??

জানি না কোথায়??
হারিয়ে গেছে প্রেমের জন্য আকুতি;
আবেগ সব গেলো কোথায়_____
খুঁজি সুরের মাঝে!!

জানতে চাইনি কখনো আমি......
এসেছি কেনো ভাঙ্গা এক বাঁধনে??
কে ডেকেছিলো আমায়??
কোন সে ভয়ে??

জানতে চাইবো না কখনো.......
কেনো গড়া হয়েছে এই বৃহৎ ধরা??
আকাশ পানে চেয়ে____
কেনো যে দেখি,
চন্দ্র, সূর্য, গ্রহ, তারা??

জানি তো শুধু এটাই..........
বিধাতার সৃষ্টি আমি,
বিধাতা আমার সকল শক্তি
আমার যন্ত্রণার মন্ত্র;
ধৈর্য ও বিশ্বাসের প্রতীক্ষায়
উদ্দেশ্য সব যে হয়ে আছে গোপন তথ্য।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Monday, August 7, 2017

নিজেকে সুখে রাখো

মুখোশ খুলে কী ভুলটাই না করলো,
শনি-তে হয়তো লাগতে চললো গ্রহণ…
লোভে পরে দিচ্ছে লেলিয়ে
কুকুর বিশিষ্ট কিছু মানুষ রূপী জন্তুকে।

সময় করতে অপচয় এসেছি এ ধরায়,
কেউ বেছে নেয় অন্যের চরকায়
কীভাবে তেল যায় ভরা!
আগের আমি থাকতাম যদি
মানতাম না’তো কোন বাঁধা;
ইকবাল রোডের কোণায় কোণায়
আমার খারাপের সব
আজও হয় রটারটি।
শুনতে চাও?? তো খুঁজে নাও গিয়ে
কী ছিলাম আমি, আর
হয়েছি আজ কী??

আমি’তো বাঘ-ও না ভাল্লুকও না,
তবুও আমি জানি তুমি
ভয় পেয়ে যাবে শেষকালে।
মারামারি করবো না’কো
এটা রেখো শুধুই জেনে।
আমার ক্ষতি ভাবতে গেলেই
বিধাতা সইতে না পেরে, যায় ক্ষেপে;
ঘটায় প্রলয় ভাবুক ঘরের
সকলের উপর একের পর এক করে।।

পাহারা দেয়ার ছলে যে
রাস্তায় আছে দাঁড়িয়ে,
আমার কথা প্রচারে নেমে
ভেঙ্গেছে সিন্ধুক আপন দুয়ারের।।

ভালো আছি,
ভাল থাকো,
নিজের চরকায় তেল দিয়ে
নিজেকে সুখে রাখো।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Monday, July 24, 2017

ছাড়তে চায় না পিছু

ঠিক যেনো____ ক্লান্ত ভবঘুরের মতো
লাগছে নিজেকে……. ভীষণ!!
অসহায়ের মতো যেনো আড়াল করে চলেছি
সমাজের কূটনীতিরই কাছে।।

নিজের ঘরে শুয়ে বসে
নিজের মন্ত্র নিজেই পড়ি;
তবুও যেনো____ কীটপতঙ্গ সব
ছাড়তে চায় না আমার পিছু।।

একা একাই আমি হেসে চলি…….
অন্যের চড়কায় কেন সবাই
নিজেকে নিজে দিয়ে চলেছে বলি???

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Sunday, July 9, 2017

সম্মানের নয় যোগ্য

পিছু নিয়েছে আমার, কোন এক অশরীরী;
ঘুমের ভেতর স্বপ্নে,
ঘরের মাঝে কানে কানে,
বাহির হলে মানুষের মুখের বাক্যে,
একা একা আবার গাছের পাতায়
দিয়ে চলেছে টিটকারি আর____
আমার মনের ভেতর বোনা শত আহাজারি।।

বাথরুমের জানালা বন্ধ করি,
তবু সেথায় ও আমার ছাড়ে না পিছু____
ক্ষতি আমি কী করেছি??
কবে ও কোন সে কালে??

লুকিয়ে লুকিয়ে চোরের বেশে,
কিছু অশরীরী; সত্যিই_____
নিয়েছে আমার পিছু।
সম্মান তাদের যোগ্য নয় আর,
গালি-গালাজ চলবে একাধারে।
আমি যে কত্ত বড় এক খারাপ
বুঝতে হবে এবার জনে জোনে;
প্রস্তুতি চলছে_____ শেষ পর্যায়।।


Click The Link To See More: Poems Of - JOHN ROZARIO (OVI)

Tuesday, June 20, 2017

এই কী আছি বেশ

কতো যে ধ্বংস আমরা করে চলেছি
পৃথিবীর এই বুকে,
আজও পারেনি কেউ বুঝে উঠতেঃ
গড়ে তুলছে সবাই অট্টালিকার তাজমহল….

যেখানেই তাকাই____
শুধু দেখে যাই____
মাটি পোড়া খন্ড সবখানে,
আঠা লাগিয়ে যেনো তুলছে গড়ে
কতো কতো দালান কোঠা
পৃথিবীরই বুকে, পৃথিবীতে চড়ে।।

দেশগুলো তো আমাদেরই গড়া,
ইতিহাসেই তো রয়েছে সব
হয়ে আজ মোদের লেখাপড়া।

মাটির লোভ, টাকার ক্ষোভে
সৃষ্টি আজ শত শত দেশ;
ঘরের মাঝে আজ ঘর তুলে
সবই করছি শেষ,
তালা মেরে বন্ধ করা সব
বাড়ছে হিংসা ও হানাহানির রেশ।।

একা একাই
আজ বলে যাই শুধু
........ “এই কী আছি বেশ???”

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Thursday, June 15, 2017

আমার শক্তি মনে

দিনগুলো যেনো, কেনো জানি না_____
এমন, কেমন হয়ে যাচ্ছে??

রাতে ঘুম আসলেও যেনো____
অজানা কিছু কথা আমার
কানে কানে শুধুই, কেনো বেজে চলেছে!!

রেগেমেগে কী তবে___ ফিরে যাবো আমি
শুধুই ঘুমের রাজ্যে??
ঘুম ছাড়াও তো স্বপ্ন দেখা যায়
কল্পনার ভাঁজে ভাঁজে।।

ফিরতে চাই না আমি আর____
আমার ছুঁড়ে ফেলে আসা, সেই পুরানো প্রথায়।

কিন্তু, যদি ফিরে আসি আমি____
তবে আমি ভাঙ্গবো তখন,
স্বপ্ন সব তোমার
করব চুরমার।।

প্রকৃতির সৃষ্টি আমি;
পরিবেশের কথাই যেনো তাই শুধুই
সবখানে বলে চলি।।

আমি কষ্টে আছি দেখলে ওরা
জড়িয়ে নেয় টেনে,
ধ্বংস করে কষ্টের দাতা
একে একে, সকলকে।।

শক্তি আমার সব মনে মনে……
শরীর আমার কেঁপে কেঁপে ওঠে
রাগে, আর____ অভিমানে।।

আমি তখনই যেতে চাই শুধু
নেশাময় কোন এক ঘোরে;
ঘুচাতে, আমার সব অভিমান-গুলো_____
বাসা বেঁধেছে যা মনে;
করতে বিদায় দলে দলে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Wednesday, June 14, 2017

শান্তি নিও না কেড়ে

শান্তি জিনিষটা কেনো জানি না
আর খুঁজে পাচ্ছি না!!
কোথাও হারালো তবে শান্তি??

আমি’তো তোমাদের কোন ক্ষতি করি নি….
তবে কেনো,
আমার পিছু তুমি নিয়েছ??
কেনো?? বলো??

তোমাদের তো বলি নি,
তোমরা তাকাও আমার পানে…
তবে কেনো শুধু শুধু
আমার শান্তি নিতে চাও কেড়ে??

যেভাবে আছি, ভালোই তো আছি;
তবু কেনো বাড়াবাড়ি??
তোমার জন্যে তবে, কেনো বাধ্যে বাধিত করছো
বেছে নিতে আমায় স্বর্গ-নরক??

বলিনিতো আমি কারো সাথেই
কোন কথা লুকোচুরি;
আমায় তোমরা ক্ষেপিও না আর
তবে, চাঁদে গড়বো বাড়ি!!

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO (OVI)

Sunday, May 14, 2017

অদ্ভুত এক রাত্রি

ঘেউ ঘেউ করে কুকুর ডাকছে!
কার পায়ের শব্দ যেনো মিলিয়ে যাচ্ছে
বারবার, ঘরের বাইরে।
একটি ছায়া শুধু বেড়াচ্ছে ঘুরে
আমার জানালার পাশ ধরে;
অদ্ভুত এক রাত্রি!!

দূরে ট্রেনের আওয়াজ____
ঝিক ঝিক শব্দ ভেসে আসছে,
মশাগুলো উড়ছে হয়ে ক্ষুধার্ত;
কানের কাছে অনবরত অবিরাম
এই কথাই বলে চলেছে।
কেউ আবার না জানিয়ে
ফুটিয়ে যাচ্ছে সুঁই,
আমার মনের সব ভাবনার অবচেতনে।।

কারো কাশি যেনো শুনতে পাচ্ছি____
জবাবে তাই আমিও কেশে উঠি;
কিন্তু, জবাব আবার যেনো ফেরত পাই।
চলতে লাগলো পর্ব
জবাব দিলে ফিরতি আসার;
হঠাৎ বুঝলাম...... এ তো আমাকেই ডাকছে!!

বুঝে উঠতেই আযানের ধ্বনি____
সকাল যে হয়ে গেছে;
কাটালাম আমি একা নির্ঘুম
অদ্ভুত এক শান্ত রাত।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Sunday, May 7, 2017

অদ্ভুত স্বপ্ন

অদ্ভুত কিছু স্বপ্নে ঘুম-টা
প্রতিদিনই যাচ্ছে ভেঙে।
একবার যাই ভেবে___
বাস্তব কী হতে চলেছে স্বপ্নগুলো?
নাকি এটা কোন হুঁশিয়ারি
আমার ভবিষ্যত পরিকল্পনার।।

একবার দেখতে পাই আমার পাশে___
শ্বাসরুদ্ধ করে
মেরে ফেলা এক মৃতদেহ,
যাকে আমি দেখিনি আগে কখনো!
বালিশের মাঝেও শ্বাস রোধ করা
রক্তের চিহ্ন যেনো ছাপানো।।

আবার দেখতে পাই____
আমার কাছে যেনো চাইছে কেউ ক্ষমা!
মৃত এক আত্মা সে,
করছে আকুতি
চাইছে সাথে মুক্তি;
যেতে চায় সে স্বর্গরাজ্যে।।

আমি দিলাম সেই আত্মা-কে মুক্ত করে
পৃথিবীর এই গুহা থেকে।
স্বর্গ অবশেষে তাকে নিলো টেনে
আমার পিতার কাছে সযতনে।।

পিতা আমার ক্ষিপ্ত চোখে
তাকায় যেনো শুধু আমার মুখে,
আমার সঙ্গে রাগে রেগে____
অমান্য করাতে তাঁর আদেশ;
হঠাৎ করেই_____
তাকাই আমি চোখ মেলে
ঘুম-কে দূরে  তাড়িয়ে
উঠলাম বসে জেগে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, May 6, 2017

বহুদূর

শহর পেরিয়ে
অনেক অনেক দূরে,
দূরে বহুদূরে
লোকালয় ছাড়িয়ে,
সীমানা পেরিয়ে
আরো কিছু দূরে
আমি রয়েছি একা দাঁড়িয়ে।।

ঘুম-এর মাঝে স্বপ্নে মগ্ন আমি…..
আমায় খুঁজে পাবে কী?
খুঁজতে আমায় তুমি চাইবে কী??

মন থেকে কেউ যদি খোজেঃ
চোখের সামনে পাবে যে তাকে!
মিছেমিছি ডাকে
পাবে কবে তুমি সাড়া??

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)