Adsense

Thursday, May 4, 2017

কণ্ঠ

রাতটা যে কীভাবে কেটে গেলো
আধো ঘুম কে নিয়ে,
একটু পর পরই তো
চোখ মেলে আশেপাশে খুঁজছি তোকে!!
কোথায় আছিস তুই লুকিয়ে?
তোর সুর যেনো বাজে কানে,
হয়তো ভুলে______ নয়তো সব আমার কল্পনা।।

অযথাই শুনছি যেনো,
তোর কণ্ঠ______ হাওয়ার ভাঁজে ভাঁজে।
ভেবে ভেবে অতীতের সব ইতিহাস
করে চলছি নিজে, নিজেরই উপহাস;
তুই নিজেও কী ভুলে শুনেছিস কোনদিন
আমার সুর______ আমার আওয়াজ____
উত্তাল ও মাতাল কোন এক ভোরে??

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, April 29, 2017

অনামিকা -০২

মায়াবী চোখা একটি মেয়ে;
যতোবারই গেলাম আমি পেরিয়ে তার ছায়া____
অপলক দৃষ্টিতে আমারই পানে
তাকিয়ে থাকে সে অবাক হয়ে শুণ্য চোখে।
বলাও যে আমার হয় না তাকে কিছু,
পাওয়া হয় না কাছে!
যাইনি হেঁটে আমি কোনদিনই____ তার পিছু পিছু,
গল্প করা’ও যে হয়নি আজও বসে ত্রাসে।।

মনের মাঝে শত কথার
বাসা বানিয়ে রাতভর;
সকাল হতেই রাস্তার ধারে গিয়ে
বলতে চেয়েছি আমি সবই ধীরে ধীরে।
ভেবে ভেবে যখনই আমি, তাকাই তার পানে;
চোখে চোখে দু’জনার চখাচখি____
থমকে দাঁড়াই বারবার,
মুখ ফুটে আর হয় না বলা;
তোমাকেই যে চাই আমি......
তুমি শুধুই আমার......

মুচকি হাসি নিয়ে তুমি,
পাড়ি জমাও দেশে বিদেশে, কতো যে ভূমি।
নামটিও তোমার আজও অব্দি হলো না জানা;
জিজ্ঞাসা করতেও যে আমার ছিলো না মানা!
চোখের চাহনিতেই যাই থেমে.....
অবুঝ হয়ে যাই____ ঠিক যেনো “ দৈনন্দিন পত্রিকা”;
অজানা না হয় থাকুক তোমার সব।।

যে আর যাই বলুক;
ডেকে যাবো তোমায় আমি......
মায়াবী চোখে রাঙানো,
“অনামিকা”।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Friday, April 28, 2017

অনামিকা -০১

স্বর্গের এক পরী সে____
রূপে তার অগ্নি ঝলক,
পরিপূর্ণ দেবী সে’তো
যেনো... পূর্ণিমার’ই একটি ফলক।
দীঘল রেশমি কালো চুল.....
হেঁটে হেঁটে যায় যখন;
ভাবি____ দেখছি না’তো ভুল!!

গোলাপী ঠোঁট –এর আলতো হাসি,
হাঁটতে যে চাই আমি তার পাশাপাশি।
চোখ যেনো তার খোলা আকাশ;
চোখে চোখেই তাই চলতে থাকে
আমাদের দু’জনার ভালোবাসা প্রকাশ।
বলবো.... কবে মুখ খুলে?
তোমায় পেলে জীবন যে আমার
আদুরে আদরে যাবে চলে।।

মাস যায়........ বছর যায়.........
কেমন করে আমি তাকে পাই?
আজও ডেকে পারিনি আমি বলতে;
নামটি তোমার কী?
থাকবে কী পাশে সঙ্গী হয়ে?
জোছনা ভরা আলোর শত নিশি
কাটাবো দু’জন একসাথে,
নির্জনে..... আঁধারে, স্তব্ধ হওয়া কোন এক সময়ে
মুখে বয়ে নিয়ে সুখী হাসি।।

কতোবার আমি গেলাম তোমার খুবই কাছে,
নামটি তোমার চাইতে;
তোমার চোখে চোখ পড়তেই
পারি নি আর মুখ ফুটে কিছু বলতে।।

মায়াবী চোখে তোমার যাদুর পলক,
যেনো বহমান অববাহিকা......
তাইতো, তোমাকে আমি নামহীন করেছি;
ডাকবো এখন, শুনবে তখন_____
আমার “অনামিকা”!!

ক্ষেপে গিয়ে, রাগে দূরে, হঠাৎ দাঁড়িয়ে পড়লে একা;
কাছে যেতেই শুরু হলো
হাবি-জাবি, উল্টাপাল্টা বকা!
রাগের বশে শেষে বলেই দিলে____
“ পেতে কী চাও তুমি ছ্যাকা??”

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Wednesday, April 26, 2017

কী করে

এইতো সেদিন তোমাকেই চাইতাম…
সব ভালো লাগা যেনো তোমায় ঘিরেই,
সমস্ত সুখ যেনো তোমারই রঙ দিয়ে আঁকা,
তোমায় নিয়ে লেখা কবিতা;
সবই তো গড়তে চেয়েছিলাম তোমারই তীরে।।

কী জানো না আমার তুমি?
কী এখনো বলিনি আমায় নিয়ে?
সবই কী তবে শুনেছিলে মাত্র,
বানিয়ে আমায় হাসির পাত্র!
সময় হলে তোমার____ বলেছো কথা,
নেই যখন প্রয়োজন___ ছুঁড়ে দিয়েছো ফেলে;
আবার যখনই তোমার চেয়েছে মনে
নিতে চেয়েছো কুড়িয়ে তুলে।।

জীবনযুদ্ধের কোন ধাক্কাটি আমার, তোমার ছিলো অজানা??
তবুও, হেলে দুলে তুমি করেছো খেলা।
আমি চাইতাম একটু ভালোবাসার ছোঁয়া,
যা মিলতে মিলতে কখনোই হয়নি পাওয়া।
শুনে বুঝে আমার কাছে আসতে
তোমার সব সুসময়ে,
আমি তোমার খবর নিতেই____
রেখেছো আমায় ভাবনার গভীর অতলে।।

সবাই শুধু দিয়েই গেছে আমায় কথা____
আসলে, সবই তো ছিলো মাত্র কথার কথা!
জড়িয়ে পড়ে মায়ার বাঁধনে
কথা তখন হয়েই যেতো, অন্য এক প্রথা।
চাইতাম আমি তখন, আমায় করো তুমি ঘৃণা,
বলতাম বারবার তোমায়, কানে বাজিয়ে বীণা;
শেষকালে জয় যে ছিলো আমার...

আর তো পারবে না এখন,
বলবে না এখন____
শুনতে হবে না যে কারো মাথা ব্যাথা!
অযথাই দিতে কষ্ট,
পেতে কষ্ট;
চাই না আমি আর হতে কষ্ট পেয়ে শ্রেষ্ঠ।
তোমার কাছে হয়েই তো আছি আমি নষ্ট!!

আর কেউ তো আমায় শোনেনি,
আমার সবই তো শুনেছিলে তুমি;
আসবো ফিরে তোমার সেই
ক্ষনস্থায়ী ভালোবাসার বিহনে??

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Monday, April 24, 2017

যাওয়া আর হবেনা

আমি জানি_____
আমার আর যাওয়া হবেনা তোদের কাছে,
হবে না বসা,
হবে না অজস্র কথা;
সৃষ্টি হবে শুধু নতুন নতুন ধাঁধাঁ।।

আমার যা ছিলো তোদের কাছে,
সবই তো দিয়েছিস ফিরিয়ে।
যে সম্পদের টানে যেতাম
ছুটে ছুটে তোদের মাঝে;
তা আজ আমার কঠোর
হাওয়ার ভাঁজে করছে খেলা।
কোন মায়ায় যাবো বল??
জানি তো___ তোদেরই বা ছিলো কী ভুল!!

এখন আমি শতো চাইলেও
আসবে যে বাঁধা দলে দলে।
আমি জানি_____
তোরা আমাকে ভুল বুঝে তখন
ঠেলবি দূরে ছুড়ে ছুড়ে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, April 22, 2017

ভেবে যাও

ভাবতে থাকো...
বানাতে থাকো ধারণা,
একা একাই আমায় নিয়ে...
ভাঙতে সব ভুল মন্ত্র
মিলবে একদিন দেখা স্বপ্নে,
সেদিনই জানবে আমায়,
বুঝবে আমায়;
বলবে নিজেই তখন সবার কাছে
সোজাসুজি নয়তো ঘুরিয়ে,
কেনো হয়েছে আগমন আমার
মিথ্যার এই ধরায়??

ভেবে যাও...
ভ্রান্তই শুধু হয়ে যাবে,
তবু মিলবে না উত্তর
এভাবে যদি যাও তুমি খুঁজে।
আপেক্ষায় থাকো...
পেয়ে যাবে তুমি
অজানা তোমার আছে যতো
আমায় নিয়ে সব প্রশ্নোত্তরের সমাহার;
ঘুচালেই রাত খুঁজবে আমায়
ঝেরে ফেলে মন থেকে যা আছে তিরস্কার।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Friday, April 21, 2017

চলে যাওয়া

আজ হয়তো প্রথমবারের ন্যায়
ও আমার কথাগুলো বুঝলো।
অনেক কষ্টে নিজেকে দূরে রাখলো,
ভবিষ্যতের অজানা ভাবনা মাথায় রেখে ঠেসে
পালিয়ে চলে লুকিয়ে লুকিয়ে
আপন সব দূরে সরিয়ে রেখে।।

আজ ও বুঝতে পারলো___
ভুল কী ছিলো তার।
লিখিত জীবন কাহিনীতে করেছিলো সে
কাটা-কাটির সমাহার,
হারিয়ে ফেলে ধৈর্য শক্তি সব
নিজে নিজেই করতে লাগলো
নতুন গল্পের খোঁজ।
লেখার উপরে লেখালেখি
কালো রঙ শুধুই হয়ে সৃষ্টি,
এ যে প্রশ্নের উত্তরে ভুলের বৃষ্টি।।

হঠাৎ ও দাঁড়িয়ে গেলো_____
তাকালো আমার চোখ পানে,
বুঝলো না কিছুই, উলটো আরো গুলিয়ে গেলো
কষ্ট আর অভিমানের রাগে।
কিছুই বললো না,
কন্ঠস্বরে যে তার কান্না মিশিয়ে আসছে;
কোথাও আর নেই যে অন্ধকার।।

আমি তাকিয়ে_____
আস্তে আস্তে গুটি গুটি পায়ে,
দেখছি শুধুই তার হেঁটে চলে যাওয়া।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Wednesday, April 19, 2017

অপেক্ষার আতংক

মধ্যরাত্রি………… আতংক।
রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করেই যাচ্ছে।
ডিম লাইট-এর আলোয় আধা সোয়া আমি,
অপেক্ষা করছি……
কিন্তু, ঠিক কীসের জন্য এই অপেক্ষা??
উত্তর তো আছে হাজার হাজারঃ
কুকুরের ঘেউ ঘেউ থেমে যাবার,
ঘুম-কে কাছে টেনে নেয়ার,
কাউকে কাছে পাবার,
মৃত্যুকে বরণ!!!

জটিল ধাঁধাঁ, জটিল উত্তর,
থামবে না তবুও ভাবনার চত্তর।
ভাঙ্গা জীবন, ভাঙ্গা ঘর,
তবুও জাগে মনে আশা দিন-রাতভর।
সুখী থাকতে চাও??
তবে আগে থেকেই বলে রাখছি;
মজবুত করে করো গঠন
নিজের চিন্তাধারার ভিত্তি প্রস্থর।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Tuesday, April 18, 2017

আশায় আমি হতাশ

সারাটা রাত ঘুমাইনি...
শুধু ভেবেই গেছি,
কখন তুই মেলবি আঁখি?
কখনই বা আমি বলবো কথা?
আমার মনে যা আছে
লুকানো বা গুপ্ত,
করবো প্রকাশ জনে জনে
তোর মনটাকে করতে তৃপ্ত;
করবো না’কো তোকে ক্ষিপ্ত!!

মনের টানে শেষ পর্যন্ত
তোকে পেলাম খুঁজে।
ইশারায় শেষে দিলাম ডাক
সুদীর্ঘ রাত পাড়ি দিয়ে,
ঘর তো আমার তোরই জন্য
অগোছালো করে রেখে,
শুণ্য বিছানায়
শুণ্য চাদর,
তোরই অপেক্ষায় যে চেয়ে থাকে।।

আমার ডাকে একসময় দিলি সাড়া,
অজান্তেই সুখ ভেবে
মনটা শুধুই দিচ্ছে নাড়াচাড়া।
কোনটা কী আছে তোর জানা??
তাচ্ছিল্য আজ তোর প্রত্যেকটি ছোঁয়ায়
আমি করতে লাগলাম অনুভব,
বসে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে
জোর করেও পেলাম না সেই অনুভূতি
যা তুই ফেলেছিস হারিয়ে,
নয়তো হয়তো দিয়েছিস কাউকে আপন
যে রয়েছে গোপন,
আমার সব আগাম দেখা ইতিহাসকে করে স্বপন।।

কতো আশা বুকেতে ছিলো
দেখবো দু’জনে হলে সিনেমা,
জড়িয়ে গায়ে পাঞ্জাবী আর পায়জামা
যাবো তোকে নিয়ে উদ্দেশ্যহীন।
চুকাবো সব, যদি থাকে কোন দেনা-পাওনা,
হাঁটবো একা, রাস্তা ফাঁকা,
নেই কোলাহল...
শুধুই বিস্তীর্ণ পথ;
আশা আমার, আমাকেই করলো হতাশ।।

Ckick The Link To See More:Poems Of JOHN ROZARIO OVI

Monday, April 17, 2017

অনুভূতির তীব্রতা

আজ তীব্র ভাবে অনুভব করছি তোমায়
    যায় দিনগুলোর আশা নিরাশা
         মনে দিচ্ছে শিহরণ।
     একে একে প্রতিটা মুহূর্তই,
    ভেসে উঠছে চোখের পর্দায়।।

       সে কোথায়??
এখন তো আর পাবোই না,
    সে’তো আছেই____
      অন্য কারো বিহনে,
নতুন আলোতে স্পর্শের যতনে।।

   ভালোবাসার মায়াতে কেনো যে
          মিথ্যার হয় জন্ম??
   কষ্টে মাখামাখি সত্যকে কেনো
দূরে ঠেলে_____ আমরা হই বন্য??
       প্রশ্নের পর তর্ক হয় শুরু,
       ভুল ঠিক শুনতে গেলেই
         করি আচরণ নগণ্য।।

   আমি জানি সে দেখছে আমায়,
লুকিয়ে কোন এক জানালার ফাঁকে।
   যাকে দেখছে তাকেই ভাবছে,
আমি যেনো এসে গেছি তারই মাঝে।
   অনূভুতি আমার নিচ্ছে তাকে
নতুন কোন ছোঁয়ার সান্নিধ্য পেতে____
       সেখানে নেই তো আমি!
   নেইতো কোথাও আমার ছায়া!
   পেতে রাখা আছে শুধুই আমার
           অনুভূতির মায়া।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)