Adsense

Saturday, April 15, 2017

বিষ


(05:14)(31.12.2015)


"আমি মরতে চাই"
- কথাটা এখন সবখানেই শুনি;
বেঁচে থেকে লাভ নাই,
কোথায় গেলে এক শিশি বিষ পাই?
জেগে থেকে একা একা,
বিষ গিলবো: সিদ্ধান্তে দাঁড়িয়ে___
জীবনটাকে করবো ত্যাগ, স্বপ্ন যাই বুনে।।


বিষ না'কি হাজার রকম,
ভেজাল সাথে থাকতে সক্ষম,
মরতে গিয়ে এখন যদি
বিষে না হারাই আমি তালগোল!!
তবে তখন কোথায় লুকাবো,
ভেবে ভেবে জাগে মনে হট্টগোল।
বিষের শিশি হাতে নিয়ে
দিলাম মুখে ঢেলে,
সব চিন্তা বাদ রেখে
মৃত্যুর আশায়, ঢেকে নিজেকে চাদর তলে।।


ঘড়ির দিকে তাকিয়ে দেখি
সময় যাচ্ছে দশেক পেরিয়ে,
বিষ যেনো জ্বালিয়ে যাচ্ছে শুধু
যা আছে, পেটের মাঝে দলে দলে।
তবুও আমি যাচ্ছি না কেনো?
করছি না কেনো মৃত্যুবরণ??
সময় তো ঘন্টা খানেক পেরিয়ে গেছে চলে।।


আরেক শিশি বিষ নিলাম হাতে:
এতো সময় লাগছে কেনো আমার মরতে?
ঢেলে দিলাম আবার পেটের উদ্দেশ্যে,
বেড়ে গেলো জ্বালা পোড়া প্রকাশ্যে।
বুঝতে লাগলাম,
এইবার বুঝি প্রাণটা আমার
মিশে যাবে বিষে;
কিন্তু কোথায় কী?
ঘন্টা ঘানেক বাদেই দিব্যি
কিছুই নেই যে প্রকাশের!!


হঠাৎ দেখি: দুটি মশা
চুষছে আমার রক্ত বসে
আমার হাতে চষে।
রক্ত আমার পান করে
মশাগুলো যেনো মরে মরে,
একে একে, মেঝেতে পড়লো ঝরে।
অবাক হয়ে যাই দেখে আমি!!
রক্তে আমার চলাচল করছে
হয়তো কোন মশা নিধনকারী
" বিষ "।।

… … … …. …. …. …. ….. …. … …. …. …. ….


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI






Thursday, April 13, 2017

ঘোলাটে আশা

আশাগুলো সব ভাসা ভাসা,
স্পষ্ট দেখছি না কিছুই____
ঘোলাটে একটা ছায়া,
বুঝতে পারি মানব কায়া,
এ যেন, অস্তিত্বহীন এক পৃথিবীর মায়া।।


নিষ্ঠুর এই রাত্রি:
আমি'তো নই কোন অভিযাত্রী।
আমি'তো শুধু ঘুরে বেড়াই,
খুঁজতে খুঁজতে অন্যের ভাঙা কড়াই!
ছোঁয়ার মাঝে আছে কী যাদু?
কে যে জেনে বলবে আমায়!
রাত কেটে যায়
শুধু ছোট্ট এক ফালি হাসি দেখবার আশায়।।


অস্থির পেরিয়ে আসা সময়,
ভেসে আছে ঘরের পর্দার ভাঁজে,
ব্যস্ত কোন এক নতুন সাজে।
কে যে হাটছে মনের দুয়ারে??
ডাক দিয়ে যায় চলে, আবার___
আসে ফিরে মাঝে মাঝে!!


স্পষ্ট'তো দেখছি না কিছুই;
সবই আবছা,
সবই লাগছে ঘোলাটে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Wednesday, April 12, 2017

শুধু শুধু

শুধু পথ চেয়ে থাকা,
        তোমারই জন্য।
শুধু কল্পনা করে যাওয়া,
        তোমারই ছায়া।
শুধু বুলিয়ে যাওয়া,
        তোমারই হাতের আঙুল।
শুধুই আশায় বসে থাকা,
        একা একা;
        তোমার ওই ঠোঁটের মায়া।।


শুধু ভেবে যাওয়া,
        তোমার মিষ্টি হাসি।
শুধু অবাক হওয়া আমার
        কথায় কথায়
       "কেনো" জানতে চাওয়া!
শুধু একাই হেসে যাওয়া,
       তোমার হঠাৎ চুপ থাকা।
শুধুই ভালোবেসে যাওয়া;
       শুধু শুধু তোমাকেই....
       তোমায় কাছে পাওয়া!!

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)