Adsense

Saturday, April 15, 2017

বিষ


(05:14)(31.12.2015)


"আমি মরতে চাই"
- কথাটা এখন সবখানেই শুনি;
বেঁচে থেকে লাভ নাই,
কোথায় গেলে এক শিশি বিষ পাই?
জেগে থেকে একা একা,
বিষ গিলবো: সিদ্ধান্তে দাঁড়িয়ে___
জীবনটাকে করবো ত্যাগ, স্বপ্ন যাই বুনে।।


বিষ না'কি হাজার রকম,
ভেজাল সাথে থাকতে সক্ষম,
মরতে গিয়ে এখন যদি
বিষে না হারাই আমি তালগোল!!
তবে তখন কোথায় লুকাবো,
ভেবে ভেবে জাগে মনে হট্টগোল।
বিষের শিশি হাতে নিয়ে
দিলাম মুখে ঢেলে,
সব চিন্তা বাদ রেখে
মৃত্যুর আশায়, ঢেকে নিজেকে চাদর তলে।।


ঘড়ির দিকে তাকিয়ে দেখি
সময় যাচ্ছে দশেক পেরিয়ে,
বিষ যেনো জ্বালিয়ে যাচ্ছে শুধু
যা আছে, পেটের মাঝে দলে দলে।
তবুও আমি যাচ্ছি না কেনো?
করছি না কেনো মৃত্যুবরণ??
সময় তো ঘন্টা খানেক পেরিয়ে গেছে চলে।।


আরেক শিশি বিষ নিলাম হাতে:
এতো সময় লাগছে কেনো আমার মরতে?
ঢেলে দিলাম আবার পেটের উদ্দেশ্যে,
বেড়ে গেলো জ্বালা পোড়া প্রকাশ্যে।
বুঝতে লাগলাম,
এইবার বুঝি প্রাণটা আমার
মিশে যাবে বিষে;
কিন্তু কোথায় কী?
ঘন্টা ঘানেক বাদেই দিব্যি
কিছুই নেই যে প্রকাশের!!


হঠাৎ দেখি: দুটি মশা
চুষছে আমার রক্ত বসে
আমার হাতে চষে।
রক্ত আমার পান করে
মশাগুলো যেনো মরে মরে,
একে একে, মেঝেতে পড়লো ঝরে।
অবাক হয়ে যাই দেখে আমি!!
রক্তে আমার চলাচল করছে
হয়তো কোন মশা নিধনকারী
" বিষ "।।

… … … …. …. …. …. ….. …. … …. …. …. ….


Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI






Thursday, April 13, 2017

ঘোলাটে আশা

আশাগুলো সব ভাসা ভাসা,
স্পষ্ট দেখছি না কিছুই____
ঘোলাটে একটা ছায়া,
বুঝতে পারি মানব কায়া,
এ যেন, অস্তিত্বহীন এক পৃথিবীর মায়া।।


নিষ্ঠুর এই রাত্রি:
আমি'তো নই কোন অভিযাত্রী।
আমি'তো শুধু ঘুরে বেড়াই,
খুঁজতে খুঁজতে অন্যের ভাঙা কড়াই!
ছোঁয়ার মাঝে আছে কী যাদু?
কে যে জেনে বলবে আমায়!
রাত কেটে যায়
শুধু ছোট্ট এক ফালি হাসি দেখবার আশায়।।


অস্থির পেরিয়ে আসা সময়,
ভেসে আছে ঘরের পর্দার ভাঁজে,
ব্যস্ত কোন এক নতুন সাজে।
কে যে হাটছে মনের দুয়ারে??
ডাক দিয়ে যায় চলে, আবার___
আসে ফিরে মাঝে মাঝে!!


স্পষ্ট'তো দেখছি না কিছুই;
সবই আবছা,
সবই লাগছে ঘোলাটে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Wednesday, April 12, 2017

শুধু শুধু

শুধু পথ চেয়ে থাকা,
        তোমারই জন্য।
শুধু কল্পনা করে যাওয়া,
        তোমারই ছায়া।
শুধু বুলিয়ে যাওয়া,
        তোমারই হাতের আঙুল।
শুধুই আশায় বসে থাকা,
        একা একা;
        তোমার ওই ঠোঁটের মায়া।।


শুধু ভেবে যাওয়া,
        তোমার মিষ্টি হাসি।
শুধু অবাক হওয়া আমার
        কথায় কথায়
       "কেনো" জানতে চাওয়া!
শুধু একাই হেসে যাওয়া,
       তোমার হঠাৎ চুপ থাকা।
শুধুই ভালোবেসে যাওয়া;
       শুধু শুধু তোমাকেই....
       তোমায় কাছে পাওয়া!!

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

দেবীর অঞ্জলি

কেন ঘুমিয়ে গেলি?
পাগল আমি অপলক চোখ তোর পানে মেলি।
মায়াবী লাজুক মুখে তোর বরষণ ঢালি,
তুই তো আমারই খালি।
জানি আমি তাই শুধু বলি,
তোকে দেখে সাধ মেটাবে আমার মনের সুখগুলি।
মুখটি শুকিয়ে তোর খালি,
কল্পনায় আমি মিশে যাই তোর মাঝে হয়ে বালি;
বাজা এখন হাতে তালি।


চল আজ দুজনে ঘুরব অলিগলি,
প্রতিদিনই অজান্তে আমি তোর পানেই চলি,
কাটবো সব আগাছা তোর বাগানে হয়ে মালি।
হঠাৎ চোখ মেলি,
চারপাশ ধূ ধূ ভুমি খালি।
তোর জন্য জগৎ এখন
হয়ে চলেছে রুপকথার ঝুলি।


এসেই দেখ,
আদরে আমি তোর অঙ্গে হাত বুলি,
স্পর্শ করি যতন করে তোর সেই গোপন থলি।
তোর মাঝেই নিজেকে খুজে চলি,
দিতে চাইছি মুখ ফুটে
আজ নিজেকে বলি,
সাজিয়েছি দেবী তোকে আমি
দিতে অঞ্জলী।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Sunday, April 9, 2017

কষ্ট দেবতার নষ্ট পুত্র

কষ্ট ছাড়া আর কি দিয়েছি?
তবু কেন এতো মায়া তোমার?
কেন শুধু পেতে চাও কাছে?
আমি জেনেছি, শিখেছি
আর এটাই শুধু পারি, তাইতো তোমাকে শুধু ছাঁড়ি।


পেয়ে আসছি, শুনে আসছি,সেই কবে থেকেই
সবখানে কষ্ট আর শুধু কষ্ট।
দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত ব্যথা সর্বত্র,
যারা আমায় ভালোবেসে ভাবে পবিত্র।
আঘাত পেয়েও চায় না যেতে
আমার মধ্যেই আবার উঠে মেতে,
চায় তারা আমাকেই পেতে।।


       কষ্ট দিয়ে
       কষ্ট পেয়ে,
খুঁজে পাই সুখ কষ্টের গানে,
আবেগ দিয়ে গাই মনে প্রাণে।
ভালোবাসা আমার শুধুই কষ্ট
দৃষ্টি তোমার বলছে স্পষ্ট,
দেখেও আমি দেখি না কিছু,
কষ্ট নিয়ে ছুটতে চাই না আমি
             আর তোমার পিছু।।


কষ্ট আজ হাসায় আমায়,
     দেখায় আলো জলের ছায়ায়।
আমায় দেখে লোকে বলে,
     মাথার সব তার আমার গেছে ছিড়ে
      একাই আমি এতো ভীড়ে।
কেউ পেলো না আজও আমার কোন সূত্র,
তাই শুনেছি অনেকেই আমায় ডাকে
    " কষ্ট দেবতার নষ্ট পুত্র "।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Friday, April 7, 2017

ভুলগুলো সব আমার

ভুলগুলো সব তো আমারই;
কেনো আমি বলেছিলাম কথা??
কেনোই বা স্বাদ নিয়েছিলাম অনুভূতির??
কেনো আমি সবার মতো করে
তোমায় পারিনি রাখতে, সরিয়ে দূরে??


কষ্ট পেয়ে যা খুশি তা বলেছি একতালে,
তুমিও ভাই, মজার মানুষ -
রাগের অর্থ কোন কালেই চাওনি বুঝতে।
আমি'তো এমনিতেই একটা নষ্ট,
আমার রাগের কী আছে মানে??
আঁকড়ে ধরে আছি ভূ-পৃষ্ঠ;
ভুলে যেতে কাউকে শ্রেষ্ঠ।।


ভেবেছিলাম আসবে কাছে:
বসবে পাশে,
হাতটি ধরে শক্ত করে
বলবে তুমি, আমি শুধুই তোমার;
রাগ ভাঙতে আমার চুলে
হাতটি দিবে হয়তো, নয়তো ভুলে
এসে বসবে আমার কোলে,
চুমু খেয়ে বলবে তুমি,
মিছে মিছি রাগ নিয়ে কেনো আমি থামি!!


ভুল ছিলো তো সব আমারই...
আশায় হলাম নিরাশ,
ভালোবাসা করলো হতাশ,
আমি তো করেছিলাম ঠিকই প্রকাশ;
কিন্তু, তোমার বুদ্ধির হয়নি এখনো বিকাশ।।


ভুল করে নিজের ইচ্ছাতেই আর কতো
পাবো ব্যথা, নিজেই নিজের ঘোরে।
তুমি আর কী বুঝবে?
অনুভূতির খেলায় আবার মাতবে হয়তো,
না হয় কাটাবে ঘুমিয়ে।
তবুও, তুমি ঘুমাও দিন ভরে!!
কীভাবে তাহলে মানাবে জানি না;
ভালোবাসা হয় না ছলনার তরে।।


ভুলগুলো সব আমার
তাই, গড়েছি একাকীত্বের এক মাশুল খামার।
তুমি কিছুই করো নি...
চলেও যাওনি;
দেখার অভিনয় দিয়ে আমার
ছোঁওয়া কেড়ে নাওনি??


আবার,,
ক্ষমা চাই.....
ভুলগুলো তো শুধু আমারই।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Thursday, April 6, 2017

#045 | ঘুরবো তোমার দেশ

পাশের দেশেই তো তোমার বাস,
তবুও তো কখনোই পেলাম না দেখা!
কী করেই পাবো??
তুমি'তো চলো তোমার খুশিতেই,
ইচ্ছে হলে টেনে নাও, আবার
তোমার ইচ্ছাতেই ফেলো ছুড়ে!!


কতবার দিয়েছিলে কথা:
আসবে ফিরে, আমায় অপেক্ষায় রেখে;
কিন্তু, আসোনি তুমি।
তোমার কথাই যদি শোন তুমি
কী করে তবে রাখবে আমায়
যখন আমি ঘুরে বেড়াবো
তোমার দেশের ভূমি???


কেমন তোমার ভালোবাসা?
আদর পেলে চলে যাও ফিরে, ভাসিয়ে ভাঙা এক নাঁও;
মুখে বুলিয়ে মধুর ভাষা,
আচরণে দিয়েছ বিষের কাঁটা।
আমি এখন হয়ে গেছি ভীতু,
তোমার অবহেলার ভয়ে পিছু পিছু।।


একবার আদর সোহাগ নিয়ে
আসবে বলে যাও যে উড়ে,
ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি,
কতো না উপায়ে কাছে ডেকেছি!
পাইনি আমি, পাইনি আজও;
বুঝিয়েছ, আমায় তোমার নেই প্রয়োজন।।


আবার হঠাৎ.... পড়লো যখন মনে
আসলে তুমি কাছে, বুঝিয়ে সুঝিয়ে আমায়
ভালোবাসা নিয়ে গেলে;
অবাক হয়ে যাই তোমার কথায়,
যখন শেষে বুঝিয়ে দিলে
সবই যে করেছো, একটু আদর পেতে, এই আয়োজন!!


বলবো না কেনো??
মানবে না কেনো??
কোনটা বললাম ভুল??
আসছি কাল তোমার দেশে, ঘুরে একাই দেখবো অবশেষে;
চাই না আমি তোমায়।
একদিন একটু স্পর্শ পেতে
নিজেকে পারবো না আর কষ্ট,
ছুঁয়ে দিলেই তো পালিয়ে যাবি
ভুলে গিয়ে সব দাবী।।


ঘুরতে আসছি আমি, একা একা,
পেতে চাই না তোর দেখা।
দেখবো এসে তোমার শহরে যতো আছে অলি গলি।
গান শুনবো পাখির দলের,
তাকিয়ে চোখে দেখবো সব, নতুন শহরের
যা পাবো অজানা ও অচেনা।।


ভুল করেও হয়ে যাবে না দেখা,
তুমি নিশ্চিন্ত থেকো!
করবে তুমি দেখা: শুধুই ছিলো বাহানা,
আদর দিতে যেনো না করি তোমায় মানা,
তা আমার খুব ভালো ভাবেই যে জানা।
ভুল বোঝার যখন ক্ষমতা আছে
তোমার ভালোবাসাকে ঘিরে;
তবুও, সেই পুরানো হারানোর ব্যবহার আর অবহেলা
পেয়েছি জেনেশুনে ফিরে ফিরে।।


থাকো তুমি রঙ মেখে!
কোন ভালোবাসা আসলে নেই তোমার বুকে,
আছে শুধু ধূসর কিছু জেদ,
আর যার ফলে সৃষ্টি আমাদের মাঝের এই ভেদাভেদ।
আসছি আমি ঘুরে বেড়াতে,
ঘুরবো তোমার দেশ,
একা হয়ে আনমনে দিবো পাড়ি,
ফিরবো ঘর পিছুটান ফেলে অবশেষ।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)