Adsense

Wednesday, April 5, 2017

#044 | শুণ্য আমি

আমি এক শুণ্য মানব,
পরিপূর্ণ পাওয়ার আশা করে করে
যা ছিলো তা-ও
দিয়েছি আমি হাওয়ায় উড়িয়ে
নিজের সবকিছু শুণ্য করে।।


কে চায় না একটু ভালোবাসার ছোঁয়া??
সবাইতো পেতে চায়,
কিন্তু কেউ পায় আবার কেউ পায় না।
আমার আবার এটা হয় না,
আমি পেয়ে দূরে সরাই
আর না পাওয়ার কষ্টে কারো মায়া হারাই।।


কিছুই যে নেই আমার,
বারবার একই কথা বলে চলেছি।
তবুও, শুধু একটু পেতে আদর
কেউ আসে ফিরে ফিরে
মুড়িয়ে গাঁয়ে গাঢ় নীল রঙা চাদর।
ভাঙা ঘরে আমি কী করে
তাকে নিয়ে সুখ গড়ি??


আমি আছি পড়ে
হারিয়ে যাওয়া এক নদীর মধ্যেখানে বাঁধা,
দুই কুলের মায়ার টানে;
এখনো বুঝে উঠেনি ভালোবাসার মানে।
নতুন এক চর এখন যদি
জাগিয়ে তুলি তুমি আমি;
তাহলে এখন কোন্ কূলে দিবো পাড়ি
ভাসিয়ে আমার ভাঙা তরী??


আগেই তো বলেছিলাম
নিজের বলে কিছুই নেই আমার,
আছে বলতে শুধু এই শুণ্য দেহ।
তবুও, লোকে শুধু বলে চলে
আমার না'কি পরিপূর্ণ সব
আসক্ত হয়ে প্রতিটি রাত কাটাই বলে।।


এক নির্দিষ্ট কূলে যেদিন ভেরাবো তরী;
মনে রেখো, খুঁজবো তোমায় তখন দেখবো বলে:
যেখানেই থাকো আর যতদূরে,
হয়তোবা শুয়ে অন্যের কোলে!
আপন করতে নয়, খুঁজবো শুধুই
দু'চোখ জুড়ে, প্রাণ ভরে
দেখতে চাইবো সেই মুখটির
পাগল করা এক মায়াবী হাসি, ছলে-বলে কৌশলে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Tuesday, April 4, 2017

#043 | যন্ত্রণা

তোমাকে দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা
মনে আমার দেয় যন্ত্রণা!
তোমাকে ভুলে থাকার চেষ্টায়
নিজেকে দেয়া স্বান্তনা,
তুমি যাতে দেখতে পাও:
ভালো আছি আমি,
শুধু শুধু বইছি না তোমার এই সব যন্ত্রণা।।


তোমাকে অদেখা থাকা
যন্ত্রণা জাগায় সুপ্ত প্রাণে,
তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকা,
আবেগ বলে দেয় আমার সুর ও গানে।
তোমায় কাছে পেতে যন্ত্রণা আর কষ্ট,
আমার হতে হয় নষ্ট;
নইলে আমি আর লিখতে পারি না
কোন কিছুই যে স্পষ্ট।।

Click The Link To See More: Poems of JOHN ROZARIO OVI

যন্ত্রণা পেতে ছুটি আমি
তোমার পিছু পিছু,
কেনো হঠাৎ সব ভুলে গিয়ে
করে দাও ক্ষমা আমার, সবকিছু।
তাই, আমি আবার সৃষ্টি করি
আমার নতুন মনগড়া নাটক,
তুমি তো হয়েই আছো আমার এক পাঠক;
বুঝতে না পেরে তোমার কথা
যন্ত্রণা করি ভোগ, চালিয়ে নিজ প্রথা।।


তুমি শুধু বাড়িয়ে দিতে পারো
তোমার ঘৃনার রেগুলেটর;
তাতে আমি যন্ত্রণায় ভুগি,
নানা রকম কষ্টকে করে সহযোগী,
জানাই তোমায় কথায় কথায়
আমি এক মানসিক রুগী।।


হঠাৎ একদিন যাবে সব ভুলে,
আমার যন্ত্রণা যা দিয়েছিলাম প্রাণ খুলে।
আমি কিন্তু পাগলামির ছলে
একদিন আবারো খুঁজবো কৌশলে,
পাবো না জানি সেই দিন তোমায়
দেখবো না হয়তো কোন গাছেরও ডালে।
মনে রেখো, সুখ পেতে নয়,
ঘৃনা যদি কেউ না করে আমায়
তোমার মাঝে নিশ্চয়ই পাবো,
হবে ঘৃনার জয়;
আবার তখন করতে আমার
হৃদয় যন্ত্রণাময়।।

Monday, April 3, 2017

#042 | তুই পারবি না

তোকে নিয়ে আমি মাঝে মাঝেই
খুব গভীর ভাবে ভাবি রে....
জানি না, সত্যি বলতে
তোর মনে আসলে কী আছে:
ভালোবাসা নাকি ঘৃনার রেশ??
আমার কথায় তো হেসে উড়িয়ে
দিয়েছিলি সেই রাত প্রহরে;
তোর কথা কানে কানে
বেজে উঠেছিলো প্রত্যাশিত হয়ে।।


আমি ভাবতাম, তুই ও হয়তো
ভালোবাসবি আমায়;
কথায় কথায় মরতে বলিস,
তবে কী করেই বুঝবো আমি
তোর মনের সব গুপ্ত কথা??


জড়িয়ে ধরে তোর পিঠে
হাত দুখানা রাখবো ধরে ঠেসে,
তুই যদি আসতে পারিস
আমার ঘরের তীর ঘেঁষে!!
এসেছিলি তো তুই ঠিকই কাছে
কিন্ত, সাথে করে তোর বাঁধা বয়ে;
নাকি, শুধু আমাকে বোঝাতে চেয়েছিলি,
তাকিয়ে তাকিয়ে তোর পানে
জীবন আমার যাবে চলে??


আমার কথা যদি সইতেই না পারবি
তবে, আচরণে না বুঝিয়ে, মুখে বলে দে না....!!
খুব কষ্ট লাগে রে.... খুব লাগে!!
আমি তো মুখে বলতে পারি না;
এক অভ্যন্তরীণ মায়ার জালে আমি বাঁধা,
যেখানে দুটি হৃদয়ের ভালোবাসার সৃষ্ট
হেরে যাওয়া এক মিথ্যা ও ভুল আমি।
তবে তুই নিজেই বল, আমি কীভাবে পারি
তোকে কাছে টেনে নিয়ে
মিথ্যার এক পৃথিবী দিতে পাড়ি??
জেনে শুনে, বুঝেও তবু
কখনো তুই ভাবিসনি আমার কথা!!
শুধু শুধু আড়চোখে তাকিয়ে
করে দিলি আমার মাথা ব্যাথা।।


কতবার আমি ডাকি তোকে:
উত্তর পাই ঠিকই, কিন্তু
আমার সাঁড়ার বছর খানেক বাদে।
মাঝে মাঝে উঁকি দিয়েও তুই
চলে যাস ওই অদেখার দেশে।
তোকে আর ভেবেছি বলবো না কিছুই,
চাইবো না জানতে কোথায় আছিস,
আছিস-ই বা কেমন??


কথা বলে হেলে দুলে
হারিয়েছি বিশ্বাস অনেক আগেই,
মুখ ফুঁটে প্রকাশ করা ভালোবাসায়
আমি যে নই বিশ্বাসী।
আমার কাছে ভালোবাসা হলো:
মিলবে রোজ তোর দেখা, হলেও এক ঝলক!!
না পেলে দেখা, মনের ভেতর
জাগবে আমার শিহরণ,
অজান্তেই মনে বইবে তখন
সন্দেহের ঝড়ো বর্ষণ।।


চাই না তাই আর তোর দেখা,
জীবনে শুধু হয়েছে এটাই শেখা।
তুই ঘুমিয়ে, না দেখেই সময়ের কাটা।
করবো না তোকে জ্বালাতন....
লোক মুখে শোনা কথায় আমি যে অবিশ্বাসী,
তবে এটাও রাখিস জেনে
অদেখা কিছু থাকলে এখন অজান্তেই
অবিশ্বাস করি অজানারে।
একা একাই ভেবে, পেয়ে বুকে কষ্ট
সরে যাই আমি ঘৃণার নদীর তীর ধরে।
যা খুশি তা-ই বলে ফেলি আমি,
কারণ, তুই তো রয়েই যাবি দূরে জানি,
মুখেই শুধু পারবি বলতে,
পারবি না তুই আসতেই কাছে;
তবে কেনো ভালোবাসার কথা বলে
খেলবি খেলা আমার সাথে??

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Saturday, April 1, 2017

#041 | আমি অন্তর্যামী

সময় ঘনিয়ে আসছে আমার;
খুবই কাছে দেখতে পাচ্ছি দিন গুলো...


তুমি হচ্ছো আমার জীবনে
সবচেয়ে বড় একটি পরীক্ষা;
জড়িয়ে গেলে ভালোবাসায়
যার খুঁজে পাবো না আর ব্যাখ্যা।
কাউকে আমি কথা দিয়েছি
নিজেকে দিয়েছি সপে,
মুখের কথার প্রতিটি বাক্য
যা আজ বলে চলেছি:
সবই তো সে গুছিয়ে মাথায় দিচ্ছে।।


আচরণ যা করছি আমি
স্বেচ্ছায় তা আমি করতে পারলে,
আমি তবে করতাম সবই অস্বীকার।
আমার ভেতর এখন অন্য আমি
যার স্বত্ত্বা অন্তর্যামী;
পাগল আমি আকাশপানে তাকিয়ে থাকি
অযথাই অকারণে ধন্যবাদ আঁকি।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

#040 | অজানা

জানতে চেয়েও মুখ ফুঁটে যেন
কিছুই পারি নি তোমাকে করতে জিজ্ঞাসা।
জানতে পেরেও সব কিছু যেন
আমার হয়ে রয় অজানা।
মনের ভেতরে বাঁধে বাসা
নীল কষ্ট আর হতাশা;
তোমার জন্য নীরবে কাঁটে দিন
হয়ে একাকী ও আনমনা।।


সমুদ্র ঠিক কতো বড়...??
কোথা থেকে, কেমন করেই
এতো জল একত্রে হয়েছে জড়ো??
কোন্ প্রান্তে এর হয়েছে শেষ,
আবার কোন্ সে প্রান্তেই বা হয়েছে শুরু??
উত্তর দিবে; কেউ কী আছে??
...... বলা হয়তো মানা!!
আসল কথা, কেউই ঠিক জানে না,
সবার মাঝে যে তা রয়েছে অজানা।।


এতো জলের মাঝেও কী করে
পায়ের তলায় ভূমি??
হেটে হেটে খুঁজি আজ শুধু
কোথায় আছো তুমি??
মাটি যদি ফুটো করি
মিলে দেখা পানি!!.
তবে কী ভাসছি মোরা জলের উপর??
কেউ ভাবেনি এটা জানি;
অজানায় ভেসে এগিয়ে যাচ্ছে
মৃত্তিকার গড়া এই তরী।।


আমরা হয়তো চলেছি আজ ভেবে
সব কিছুই আমাদের তরে হয়েছে সৃষ্টি;
শুনিনি কেউ বলেছে:
কেনো এবং কবে??
আমাদের জন্যই যদি হয় গড়া,
তবে কেনো করি মৃত্যুবরণ মোরা??
মাটি খুঁড়ে, আগুনে পুড়ে
কেনো মোদের অস্তিত্ব
ফেলে দেয়া হয় ছুড়ে ছুড়ে;
কখনো বা আস্তাকুঁড়ে!!


নিজের চোখেই দেখছি মোরা সব কিছু;
চলে গেছে আজ বিশ্বাস।
মানতে আজ কিছু পারি না তাই....
ছুটতে ছুটতে বানায় বোকা,
ফেলে সব আসতে পিছু।
রইবে না কিছুই অজানা,
নিজেকে বিশ্বাস করতে নেই মানা,
মেলতে যদি পারি এই মনের ডানা,
অজানা তখন যাবে হেরে, সবার হবে জানা,
তাকিয়ে দু'চোখ আমার ঘুমকে তখন দিবে শুধু হানা।
সেই দিনটির থাকবো আশায়:
মিথ্যে গল্প আর না।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

#039 | রাজশাহী শহর

ঢাকা থেকে সুদূরে,
যাই সেখানে- বাসে, ট্রেনে, প্লেনে চড়ে।
মাঝ পথে খেয়ে নিয়ে দহি,
তারপর কিছুদূর আসি রাজশাহী।।


অভ্যর্থনায় থাকে কিছু
সহজ সরল মানব।
তৈরী থাকবে নিয়ে তাদের
রিক্সা আর স্কুটার,
ঘুরিয়ে দেখাবে,
বয়ে নিয়ে যাবে
কিছুই যে নাই মাথা ব্যথার;
মনটাকে দিবে উজাড় করে
ভালোবাসার সমাহার।।


শহর ঘেঁষে পদ্মা নদী
বয়ে চলে গেছে,
বসে বসে নদীর চরে
অথবা, এক নৌকায় ভর করে,
দুঃস্বপ্ন সব ফেলে দিয়ে আলগোছে।।


মিলবে দেখা শহর ঘিরে
আম বাগান দেখে দু'চোখ জুড়ে।
রকমারি আমের নাম শুনে,
গাছে পাখির কন্ঠে গান
বেজে উঠবে বনে বনে।।


রাত বাড়লে শান্ত শহর,
গুণতে থাকে স্বপ্নে এক প্রহর।
নির্জনে বেঁচে আছে
কিছু খাঁটি সোনার সাদাসিধে মানুষ;
বুঝতেও পারে না,
মানতেও পারে না,
মুখোশ পড়ে ঘুরে বেড়ানো সব ফানুস।।


সময় হলেই ফিরে যাই, ছুটে
রাজশাহী শহরের কোলে,
নতুন নতুন স্মৃতি গড়ি,
সব দুঃখ-কষ্ট যাই মুহুর্তেই ভুলে;
সময় কেটে যায়.....
প্রকৃতির ছলে বলে কৌশলে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Wednesday, March 29, 2017

#038 | মনের শত আশা

আশা ছিলো তোমার সাথে যাবো তেপান্তর,
ঘুরে ফিরে দেখে আসবো সেথায়
লুকিয়ে থাকা সব গহ্বর,
দেখতে চাই আমি যতো আছে প্রেম;
শুণ্য গহীন অভ্যন্তর।।


মনের মাঝে ছিলো আশা,
তোমায় নিয়ে বাঁধবো বাসা,
থাকবো দু'জন পাশাপাশি,
দেখবো বসে তোমার মুখের মধুর হাসি।।


আশা ছিলো ওই নীল আকাশে
উড়বো দু'জন ডানা মেলে;
দেশ হতে দেশ দেশান্তরে
ঘুরবো দু'জন পেখম খুলে।।


রাত কাটাবো জোছনার আলোয়
আশায় ছিলো মন।
সাগরের ঢেউ ভাসিয়ে নিয়ে যাক
আমার এ নিথর দেহ প্রতিক্ষন।।


সুরের ভুবনে কাটবে জীবন
অনেক আশার আশা;
গেয়ে যাই গান তাই কতোই না তালে,
লিখেছিলাম যা, সেই কোন্ কালে।।


জানি একদিন পূরণ হবে
মনের শত আশা!
ধৈর্য্য যদি রাখতে পারি
পাবো খুঁজে, মানুষেরই মাঝে
আছে জমা যতো ভালোবাসা।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

একা এই পথচলা

একাকী হেঁটে বহুদূর চলে এসেছি,
শুনতে চাইনি কারো কোন কথা,
অবিরাম নিঃশব্দে পথ গুলো
এসেছি পার করে।
হঠাৎ একদিন শুনতে পাই
সেই পুরানো একটা কন্ঠ,
নতুন রূপে আসছে ভেসে
হাওয়ায় উড়ে উড়ে।
থমকে দাঁড়াই,
শুনতে থাকি:
কেউ যেন গাইছে গান
আমার সুরে সুরে।।


আমিও হঠাৎ আনমনে
বাঁধলাম সুর;
নতুন এক গান,
মনে হলো আওয়াজ আমার
খুঁজছে কারো প্রাণ।
কিন্তু, তখন হাওয়ায় যেনো
আসছে ভেসে শুণ্যে,
রঙিন আলো লালচে রূপে
দৌড়ে গেলো ছুটে, হয়ে হন্যে।।


মুহুর্তেই পড়লো মনে
ছিলাম আমি একা,
তাকিয়ে দেখি চারপাশ আমার
ধূ ধূ নির্জন ও ফাঁকা।
মনের মাঝে ঝিঁঝিঁপোকা
জ্বলছে আর নিভছে,
চাই না আর ঝড় ঝাপটা
রাত পোহাচ্ছে বলে,
একটু পরেই আবার আমি
হাঁটবো পথের বুকে,
শুনতে যেনো না পাই আমি
আমার সুর তোমার ওই গানে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

হারিয়ে যাওয়া

ভোরের কুয়াশায় আচ্ছন্ন চারপাশ,
ভেঁজা ঘাসের ছোঁয়ায়
পায়ের তলায় যেনো ঠান্ডা বরফের অনুভব,
শিহরণ জাগা এক সুপ্ত হৃদয়;
ধোঁয়ার এক চাদর দিয়ে গায়ে
অন্য এক পাথর জগতে
আমার হারিয়ে যাওয়া।।


ফিরে এসে দেখি আমি চাদর নেই গায়ে,
ধোঁয়া সব উড়ে গিয়ে পাতায় পাতায়
জল হয়ে নামছে বেয়ে।
এরই মাঝে বাড়ছে সূর্যের রাগ,
ছুঁতে চাইছে, বাড়িয়ে দিচ্ছে
আমার দেহে মাত্রাহীন তাপ।
অভিমান্র আমি একা খুঁজে ফিরি বৃষ্টির ফোঁটা,
আঁধারে করে মেঘগুলো আকাশে
শুরু করলো ঘনঘটা;
আনন্দে আমি হই আত্মহারা;
মেঘের গর্জে, বাতাসের মন্ত্রে
ভেসে ভেসে আবার আমার হারিয়ে যাওয়া।।


তবুও কেনো????
তোমায় খুঁজে না পাওয়া!!!

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Tuesday, March 28, 2017

রাত জ্বালাতন

স্বপ্ন গুলো ঘুমের দেশে
ঘুরে বেড়াচ্ছে নানান রঙ মিশিয়ে।
ঘুম আমার আসছে না'যে,
লুকিয়ে আছে কোন্ পাথারে!!


আধো ঘুম জড়িয়ে আমি
করছি তোমায় অকারণে জ্বালাতন।
কী বলবো ভেবে ভেবে
রাত আমার যেনো যাচ্ছে কেটে, অযতন।।


তুমি শুধুই নিজের মনে মনে
বলছো কথা নিজের সাথে;
হরেক রকম কথার ছলে
তুমি গেলে ছেড়ে আমায়, দূরে চলে।।

Click The Link To See More: Poems Of JOHN ROZARIO OVI

Adsense

Survey

Advertisements

Top Right Corner (Ad)